
ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটি উপজেলার প্রতাপ গ্রামে পুকুরে সেচ দিয়ে গিয়ে বিদ্যুতায়িত হয়ে রুবেল হাওলাদার (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে প্রতাব গ্রামের হাজীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ওসি আব্দুস সালাম। নিহত রুবেল হাওলাদার ওই এলাকার মোকাব্বের হাওলাদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, দুপুরে ইলেকট্রিক মটর দিয়ে পুকুরের পানি সেচ করছিলেন রুবেল। এসময় অসাবধানতা বসত বিদ্যুতায়িত হয়ে ঘটনা স্থলে মারাযান যুবক রুবেল হাওলাদার।
ওসি বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়েছে এবং মরদেহ উদ্ধার করেছে। এবিষয়ে পরবর্তি আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।’
Leave a Reply