
এম এ মান্নান, পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পোরশায় একই ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
২২ শে জুলাই (মঙ্গলবার) দিবাগত রাতে উপজেলার নিতপুর ইউনিয়নের শীতলী ডাঙ্গাপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটে।
স্থানীয়দের তথ্য মতে জানা যায়, পারিবারিক কলহের জেরে স্ত্রীকে বসত ঘরের দরজা বন্ধ করে শ্বাসরোধ করে হত্যা করার পর স্বামী নিজেও গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে তারা ধারণা করছে। নিহত স্বামী মোঃ আব্দুল হাই বাবু (৬০) এবং স্ত্রী মোসাম্মাৎ মোমেনা বেগম@ ফেলানি (৩০) তারা দুজনে ওই গ্রামের বাসিন্দা ।
পুলিশ সূত্রে আরও জানা যায়, পারিবারিক কলহের জেরেই এক পর্যায়ে মঙ্গলবার রাত ১০টার সময় এই ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই মর্মান্তিক আত্মহত্যায় এলাকায় চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর দাবি সঠিকভাব তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক এবং রেখে যাওয়া তিনটি সন্তান যেন সুন্দরভাবে বেঁচে থাকতে পারে এর একটা ব্যবস্থা করারও জোর দাবি জানান।
এ বিষয়ে পোরশা থানার ইনচার্জ অফিসার মোঃ মিন্টু সরকারের কাছে জানতে চাইলে তিনি জানান প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরেি আত্মহত্যা হতে পারে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পাইলে সঠিক কারণ জানা যাবে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply