1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

প্রকাশিত হচ্ছে সাজিদ রহমানের প্রথম উপন্যাস “আলমপনার দরবারে”

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ৪১৭ বার পঠিত

আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি:

মানুষের জীবন মানেই অসংখ্য গল্পের সমষ্টি। সেই গল্পে হাসি-কান্না, সুখ-দুঃখ, ঘৃণা কিংবা প্রেম ঠাসাঠাসি করে অবস্থান করে। ওসবের মাঝেই থাকে সূক্ষ্ম সূক্ষ্ম হিউমার, যা উপলব্ধি করতে পারলে হাজারও দুঃখের মাঝেও অনাবিল শান্তির পরশ বইতে পারে। সমাজের চলমান ঘটনা, হোক সেটা সামাজিক, অর্থনৈতিক কিংবা রাজনৈতিক, সেটার একটা আলাদা ব্যাখ্যা থাকতে পারে। সেই গল্প প্রকাশ পেতে পারে হাস্যরস ও বিদ্রূপের সাথে। গল্পকার সাজিদ রহমান প্রথমবারের মত হাজির হয়েছেন হিউমার সমৃদ্ধ উপন্যাস “আলমপনার দরবারে” নিয়ে।

 

‘আলমপনার দরবারে’ নিয়ে লেখক সাজিদ রহমান বলেন, ‘এই উপন্যাসে বর্তমান সমাজের অনেক অসঙ্গতির কথা খুব সূক্ষ্ম এবং হাস্য-রসাত্বক ভাবে উপস্থাপন করা হয়েছে। গল্পের প্রতিটি বাঁকে বাঁকে হিউমারের নানা উপাদানের সাথে সাক্ষাৎ হবে, যা পাঠককে ভিন্ন স্বাদের সন্ধান দিবে। এজন্য অনেক পরিশ্রম করতে হয়েছে। বইটি পাঠক প্রিয়তা পেলে সেই পরিশ্রম সার্থক হবে।’

 

জানতে চাইলে লেখক গল্পের শুরুর গল্পটার কিছু ইঙ্গিত দেন। বন্ধু রফিকের অনুরোধে তাঁর ঠিকাদারি ব্যবসা দেখাশুনা করতে বের হয়েছিলো হানজালা। হানজালা যে এই গল্পের প্রধান চরিত্র, হঠাৎ নিজেকে আবিষ্কার করে বাহারুল ওরফে হাড্ডির দরবারে। একের পর এক ঘটনায় নাস্তানাবুদ হয়ে হানজালা বুঝতে পারে, ওসবই ছিল নিছক স্বপ্ন। স্বপ্নের ঘোর কাটতেই বাস্তব জীবনে এসে হাজির হয় স্বপ্নের সেই বাহারুল। থানায় আটক ফাকে খালাকে ফেরাতে গিয়ে সে মুখোমুখি হয় বিচিত্র সব মানুষের। বন্ধু রফিকের একের পর অদ্ভুত কাণ্ডে হয়রান হতে হয় তাঁকে। হানজালার সাথে সম্পর্কে জড়িয়ে পড়ার আগেই উধাও হয়ে যায় নেহা। নেহাকে খুঁজতে গিয়ে হানজালার সাথে পরিচয় হয়ে যায় জয়ার। মেঘডুবিতে একটা খুনের পর দূরের এক আশ্রমে জয়ার উপস্থিতি ও নেহার স্মৃতি তাড়িয়ে বেড়ায় হানজালাকে। এদের সাথে রুপা ভাবি, বলি খালু, ছোটবেলার প্রেম শিউলি, থানার ডিউটি অফিসার রঞ্জন বাবু, ওসি জাফর আলী, ভাস্কর কিংবা গামার গল্পের উছিলায় উঠে আসে নানা বাঁকের গল্প, বিভিন্ন অসঙ্গতির চিত্র।ে সময়ে লেখক জানান, পূরা স্বাদ পেতে পড়তে হবে উপন্যাস।

 

সাজিদ রহমানের জন্ম ১৯৮১সালের ৭মার্চ দিনাজপুর জেলার পার্বতীপুরে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক সম্পন্ন করেন। পরবর্তীতে একটি স্কলারশিপ নিয়ে ইংল্যান্ড থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এর আগে জ্ঞানাঙ্কুর পাইলট উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিক, নটর ডেম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক ও জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি পাশ করেন।

 

বর্তমানে তিনি প্রজাতন্ত্রের কর্মচারি হিসেবে কর্মরত রয়েছেন। ব্যক্তিগত জীবনে বিবাহিত ও দুই সন্তানের জনক। ছোটবেলা থেকে লেখালেখির সাথে যুক্ত। দেশের বিভিন্ন পত্রপত্রিকায়, লিটিল ম্যাগ ও সামাজিক মাধ্যমে লেখালেখিতে সক্রিয়। ইতোমধ্যে স্বপ্ন’৭১ প্রকাশন প্রকাশিত হয়েছে ‘বিজিতের পলায়নবিদ্যা’ [ছোটগল্প, ২০২২ (৩য় মুদ্রণ)]; ও ‘বাউরা’ [ছোটগল্প, ২০২৪ (২য় মুদ্রণ)]।

 

‘আলমপনার দরবারে’ বইটি প্রকাশিত হচ্ছে অ্যাডর্ন পাবলিকেশন থেকে। প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর। অ্যাডর্ন পাবলিকেশন (ঢাকা ও চট্টগ্রাম), অমর একুশে বইমেলা ২০২৫ ছাড়াও রকমারি ও সারাদেশের অভিজাত বইয়ের দোকান থেকে সংগ্রহ করা যাবে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park