1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

প্রতি বছরের ন্যায় এবারও বাসাসেস থেকে সম্মাননা পদক পেলেন সাত গুণিজন

  • প্রকাশের সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১৬৪ বার পঠিত

 

পরেশ দেবনাথ, জেলা প্রতিনিধি

“এসো মন ভূবনে, সত্য সুন্দর কল্যাণে”এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবারও বাংলাদেশ সাহিত্য সেবা সংসদ (বাসাসেস) থেকে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য যাচাই-বাছাই পূর্বক দেশের সাত গুণিজনকে এ সম্মাননা প্রদান করা হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) বিকেল থেকে কেশবপুরের আর্থ-সামাজিক উন্নয়ন সংস্থা ‘সমাধান’ মিলনায়তনে (৩ তলা) “বাংলাদেশ সাহিত্য সেবা সংসদ (বাসাসেস)” এর উদ্যোগে হৈমন্তিক কবিতা উৎসব ও গুণীজন সম্মাননায় ওই আয়োজন করা হয়। অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন, কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দিন আলা।

স্বাগত বক্তব্য রাখেন, “বাংলাদেশ সাহিত্য সেবা সংসদ (বাসাসেস)” এর সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মোতাহার হোসাইন।
সাহিত্যে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বাসাসেস প্রবর্তিত তিন ব্যক্তিকে ‘বঙ্গভূষণ খেতাব’ ও চার ব্যক্তিকে ‘মহাকবি মধুসূদন পুরস্কার-২০২৫’ প্রদান করা হয়েছে। বঙ্গভূষণ খেতাব প্রাপ্তরা হলেন, অবলাকান্ত মজুমদার (মরণোত্তর) (সাহিত্যে সাংগঠনিক দক্ষতা), প্রফেসর ইমেরিটাস ড. আনিসুজ্জামান (দর্শন-বিজ্ঞান) ও পলাশউদ্দিন খলিফা (বাংলা মিনিয়েচার রীতি)। মহাকবি মধুসূদন পুরস্কার প্রাপ্তরা হলেন, আনোয়ারুল ইসলাম (কবিতা), বিভূতিভূষণ মণ্ডল (প্রবন্ধ-গবেষণা), জাহীদ ইকবাল (সাহিত্যে সামগ্রিক অবদান) ও বিশ্বজিৎ ঘোষ (নাটক)। প্রয়াত অবলাকান্ত মজুমদারের পক্ষে মরণোত্তর পদক গ্রহন করেন, তার ভাগ্নে কবি ও সংগীতজ্ঞ অলোক বসু বাপী।

অনুষ্ঠানের সভাপতি, উদ্বোধক ও প্রধান অতিথি সম্মাননা প্রাপ্ত গুণিজনদের ফুল, ক্রেস্ট, উত্তরীয় ও সার্টিফিকেট প্রদান করেন।

অনুষ্ঠানে কাব্যাচার্য, বঙ্গশ্রী, নাট্যভূষণ, ইন্টারন্যাশনাল অর্ডার অব মেরিট (লন্ডন), গোল্ড মেডিলিস্ট (আমেরিকা), বাংলা একাডেমীর আজীবন সদস্য ও বাংলাদেশ সাহিত্য সেবা সংস্থা (বাসাসেস) এর প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান মুহম্মদ শফি-এর সভাপতিত্বে এবং অধ্যাপক তাপস মজুমদার ও মানব মণ্ডল-এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চিত্রশিল্পী ও কবি পলাশউদ্দিন খলিফা।

গুণিজনদের মধ্যে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, কবি ও শিশুসাহিত্যিক আনোয়ারুল ইসলাম, লেখক ও গবেষক অধ্যাপক বিভূতিভূষণ মণ্ডল, কবি ও কথাসাহিত্যিক জাহীদ ইকবাল ও নাট্যকার বিশ্বজিৎ ঘোষ।
অনুষ্ঠানে স্বরচিত কবিতা আবৃত্তি ও বক্তব্য রাখেন, যশোর খাজুরা সরকারি শহীদ সিরাজুদ্দীন হোসেন কলেজ এর প্রভাষক ও কবি এম এ কাসেম অমীয়, ন্যাশনাল প্রেস সোসাইটি ও মানবাধিকার সংগঠনের কেশবপুর উপজেলা শাখার সভাপতি সাংবাদিক শামিম আক্তার মুকুল, প্রতিষ্ঠানের সহ-সভাপতি কবি ইব্রাহিম রেজা, সহ-সাধারণ সম্পাদক কবি মনছুর আজাদ, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তাপস দে, প্রধান শিক্ষক সুপ্রাত বসু, অবঃ শিক্ষক মনোজ কুমার হালদার, পাঁজিয়া সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সভাপতি নজরুল ইসলাম খান, শিক্ষক আব্দুল আহাদ, কবি রিয়াজ লিটন, কবি ও সংগঠক মাসুদা বিউটি, কবি সুব্রত বসু, কবি অলোক বসু বাপী, তিতুমীর জালাল, ক্রীড়ামোদী সমীর দাস, কবি ও ছড়াকার দীপক বসু, এম,জি মহশীন, অপু দেবনাথ, আমিনুর রহমান বুলবুলি প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন, পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার পরিচালক কবি বাবুর আলী গোলদার, খেলাঘর কেশবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ আকমাল আলী, সাংবাদিক পরেশ দেবনাথ, রনি হোসেন, শিক্ষক সুদেব দেবনাথ প্রমূখ। এছাড়াও বিভিন্ন এলাকা থেকে প্রায় ষাটোর্ধ লেখক, কবি ও সাহিত্যিকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি কবিদের মিলন মেলায় পরিনত হয়।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park