1. admin@gonosongbad24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় প্রশাসনের নির্দেশনার পরও বৃত্তি আয়োজনের অভিযোগ ধামইরহাটে অসহায় ৮০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ জয়পুরহাটে বসতঘরের আলমারিতে ৯০০ টাপেন্টাডল, ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাণীনগরে জাতীয় যুব দিবস উদযাপন নওগাঁয় জেলা পুলিশের অভিযানে উদ্ধার ৮০টি হারানো মোবাইল, মালিকদের কাছে হস্তান্তর নওগাঁয় ডিবি পুলিশের রাতভর অভিযান, ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ বদলগাছীতে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ভুয়া চিকিৎসাপত্র আর ৯ গুলির ‘নাটক’: শেখ হাসিনাসহ ৮৪ আসামিকে অব্যাহতির সুপারিশ পুলিশের বগুড়ার কাহালুতে গলায় ফাঁস দিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু  বদলগাছী হাসপাতালে দুই নার্সের রোস্টার বিরোধ: সহকর্মীকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ, তিন দিনেও ব্যবস্থা নেই বদলগাছীর বিলাশ বাড়ী ইউনিয়নে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন নওগাঁয় পুলিশের অভিযানে দুটি চোরাই চার্জার অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ, নবজাতক, শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা বদলগাছীতে ভিডব্লিউবি’র ১৯০০ কেজি চাল জব্দ: বাজারে বিক্রির সময় গুদাম থেকে আটক শেরপুর সীমান্তে ১৪৭ বোতল ইস্কাফ সিরাপ জব্দ বদলগাছীতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ২, মোটরসাইকেল উদ্ধার রাণীনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৮৫ শতাংশ সম্পন্ন, জুলাইয়ে চালু আমু-শাজাহানসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে? ষষ্ঠ শ্রেণির আইসিটি বই মুদ্রণজনিত ত্রুটি সংশোধনে ফেরতের নির্দেশ ‘উই রিভোল্ট’—পাঠ্যবইয়ে যেভাবে তুলে ধরা হচ্ছে জিয়াউর রহমানের ঐতিহাসিক ডায়েরির কথা সরকারের সমালোচনা করায় নারীকে পুলিশে দিল বিএনপি নেতা-কর্মীরা বিভাগীয় কমিশনারের নির্দেশেও তথ্য দেয়নি সিলেট জেলা প্রশাসন দিনের ছবি (২৬ অক্টোবর, ২০২৬) কতটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় অর্ণব, কবে-কোথায় আঘাত হানবে শুভ নাকি অশুভ শক্তি ঢাকা-কক্সবাজার রুটে আজ থেকে চলবে ‘মহানগর এক্সপ্রেস’ শিল্পের সঙ্গে উচ্চশিক্ষার যোগসূত্র গড়ছে বিইউএফটি চিকিৎসাশিক্ষায় ৬৩ শতাংশই ছাত্রী, ডেন্টাল ও নার্সিংয়েও এগিয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বেতন বৃদ্ধিতে ধীরে চলো নীতি ধর্ম যার যার… ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ, কেন ফুঁসছে জেন–জি? মধ্যপ্রাচ্যে ভেতরে-ভেতরে ‘লিবারেল বিপ্লব’ নিষিদ্ধ হয়েছিল নাটকটি, স্তালিন দেখেছিলেন ১৪ বার মাদক কারবার: দম্পতির ব্যাংক হিসাবে ১৩ কোটি লেনদেন ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থ মেয়াদে জয়ী লুলা মাদারীপুরের চরমুগরিয়া: ইকোপার্কের নির্মাণকাজ বন্ধ, চুরি হচ্ছে মালামাল সৌদিতে নিরাপত্তাঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ, মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের জন্য বিশেষ পাসপোর্ট জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ভুটানের বিপক্ষে থাকছেন হামজা-ফারহান দীর্ঘদিনের ক্ষমতার অবসান, সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের জয় সিলেটে ২০ শ্রমিকের পরিবার পেল ১০ লাখ টাকা অনুদান এমবাপ্পের জোড়া গোলে তছনছ বার্সার ঘর মির্জাপুরে মহাসড়কের পাশে পড়ে আছে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ মিথিলার কণ্ঠে নতুন গান ‘ভালোবাসি আমি তোমায় বোঝাবো’ চিকিৎসাসেবা বঞ্চিত পাঁচ লাখ মানুষ ডেন্টাল হাইজিনিস্ট থেকে শিল্পী, ফ্লোরিডায় উদ্যোক্তা হিসেবে এগিয়ে চলেছেন সন্দ্বীপের জাহান রিমা চট্টগ্রাম থেকে পরীমনির জন্য ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব

প্রথম কর্মদিবসেই প্রটোকল কমালেন নয়া প্রধানমন্ত্রী, ব্যক্তিগত গাড়ি ব্যবহারের ঘোষণা

  • প্রকাশের সময় : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩০ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক
নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার প্রথম কর্মদিবসেই রাষ্ট্রীয় প্রটোকল ও সরকারি ব্যয়ের ক্ষেত্রে সংযমের বার্তা দিয়েছেন। সরকারি গাড়ির পরিবর্তে ব্যক্তিগত গাড়ি ব্যবহারসহ কয়েকটি সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর মিডিয়া সেল।

দলটির পক্ষ থেকে বলা হয়, প্রধানমন্ত্রী দাপ্তরিক কাজে এখন থেকে নিজের ব্যক্তিগত গাড়ি, নিজস্ব চালক এবং নিজ অর্থে কেনা জ্বালানি ব্যবহার করবেন। বুধবার সকালে তিনি জাতীয় স্মৃতিসৌধ এ শ্রদ্ধা নিবেদন করেন। পরে শেরেবাংলা নগর এলাকায় কর্মসূচি শেষে সচিবালয়ে যাওয়ার পথে ব্যক্তিগত টয়োটা গাড়ি ব্যবহার করেন।
মিডিয়া সেলের ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রীর গাড়িবহরও কমিয়ে আনা হয়েছে। আগে যেখানে প্রধানমন্ত্রীর বহরে ১৩ থেকে ১৪টি গাড়ি থাকত, সেখানে এখন তা চারটিতে সীমিত করা হয়েছে। সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন কমাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।

শপথ নেওয়ার পর প্রথম কর্মদিবসে প্রধানমন্ত্রীর গাড়িতে জাতীয় পতাকা ব্যবহার করা হয়নি। তবে রাষ্ট্রীয় বিশেষ অনুষ্ঠান বা বিদেশি অতিথিদের সফরের সময় প্রচলিত প্রটোকল অনুসরণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এ ছাড়া মন্ত্রিসভার বৈঠক প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিবর্তে সচিবালয়ে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়। এতে মন্ত্রীদের যাতায়াতজনিত যানজট ও ভিআইপি চলাচলের কারণে সৃষ্ট ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে। বৈঠকগুলো বাংলাদেশ সচিবালয় এ আয়োজনের প্রস্তুতি চলছে।

সড়কে প্রধানমন্ত্রীর চলাচলের সময় দুই পাশে পুলিশ মোতায়েনের দীর্ঘদিনের প্রথা বাতিল বা সীমিত করার বিষয়েও সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে আলোচনা চলছে বলে জানা গেছে।
সরকারের প্রথম দিনেই এমন পদক্ষেপকে ‘জনবান্ধব ও মিতব্যয়ী প্রশাসনিক বার্তা’ হিসেবে তুলে ধরেছে দলীয় সূত্র। তবে এ সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন ও দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে প্রশাসনিক পর্যায়ে আনুষ্ঠানিক নির্দেশনার অপেক্ষা রয়েছে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park