1. admin@gonosongbad24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় প্রশাসনের নির্দেশনার পরও বৃত্তি আয়োজনের অভিযোগ ধামইরহাটে অসহায় ৮০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ জয়পুরহাটে বসতঘরের আলমারিতে ৯০০ টাপেন্টাডল, ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাণীনগরে জাতীয় যুব দিবস উদযাপন নওগাঁয় জেলা পুলিশের অভিযানে উদ্ধার ৮০টি হারানো মোবাইল, মালিকদের কাছে হস্তান্তর নওগাঁয় ডিবি পুলিশের রাতভর অভিযান, ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ বদলগাছীতে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ভুয়া চিকিৎসাপত্র আর ৯ গুলির ‘নাটক’: শেখ হাসিনাসহ ৮৪ আসামিকে অব্যাহতির সুপারিশ পুলিশের বগুড়ার কাহালুতে গলায় ফাঁস দিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু  বদলগাছী হাসপাতালে দুই নার্সের রোস্টার বিরোধ: সহকর্মীকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ, তিন দিনেও ব্যবস্থা নেই বদলগাছীর বিলাশ বাড়ী ইউনিয়নে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন নওগাঁয় পুলিশের অভিযানে দুটি চোরাই চার্জার অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ, নবজাতক, শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা বদলগাছীতে ভিডব্লিউবি’র ১৯০০ কেজি চাল জব্দ: বাজারে বিক্রির সময় গুদাম থেকে আটক শেরপুর সীমান্তে ১৪৭ বোতল ইস্কাফ সিরাপ জব্দ বদলগাছীতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ২, মোটরসাইকেল উদ্ধার রাণীনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৮৫ শতাংশ সম্পন্ন, জুলাইয়ে চালু আমু-শাজাহানসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে? ষষ্ঠ শ্রেণির আইসিটি বই মুদ্রণজনিত ত্রুটি সংশোধনে ফেরতের নির্দেশ ‘উই রিভোল্ট’—পাঠ্যবইয়ে যেভাবে তুলে ধরা হচ্ছে জিয়াউর রহমানের ঐতিহাসিক ডায়েরির কথা সরকারের সমালোচনা করায় নারীকে পুলিশে দিল বিএনপি নেতা-কর্মীরা বিভাগীয় কমিশনারের নির্দেশেও তথ্য দেয়নি সিলেট জেলা প্রশাসন দিনের ছবি (২৬ অক্টোবর, ২০২৬) কতটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় অর্ণব, কবে-কোথায় আঘাত হানবে শুভ নাকি অশুভ শক্তি ঢাকা-কক্সবাজার রুটে আজ থেকে চলবে ‘মহানগর এক্সপ্রেস’ শিল্পের সঙ্গে উচ্চশিক্ষার যোগসূত্র গড়ছে বিইউএফটি চিকিৎসাশিক্ষায় ৬৩ শতাংশই ছাত্রী, ডেন্টাল ও নার্সিংয়েও এগিয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বেতন বৃদ্ধিতে ধীরে চলো নীতি ধর্ম যার যার… ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ, কেন ফুঁসছে জেন–জি? মধ্যপ্রাচ্যে ভেতরে-ভেতরে ‘লিবারেল বিপ্লব’ নিষিদ্ধ হয়েছিল নাটকটি, স্তালিন দেখেছিলেন ১৪ বার মাদক কারবার: দম্পতির ব্যাংক হিসাবে ১৩ কোটি লেনদেন ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থ মেয়াদে জয়ী লুলা মাদারীপুরের চরমুগরিয়া: ইকোপার্কের নির্মাণকাজ বন্ধ, চুরি হচ্ছে মালামাল সৌদিতে নিরাপত্তাঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ, মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের জন্য বিশেষ পাসপোর্ট জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ভুটানের বিপক্ষে থাকছেন হামজা-ফারহান দীর্ঘদিনের ক্ষমতার অবসান, সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের জয় সিলেটে ২০ শ্রমিকের পরিবার পেল ১০ লাখ টাকা অনুদান এমবাপ্পের জোড়া গোলে তছনছ বার্সার ঘর মির্জাপুরে মহাসড়কের পাশে পড়ে আছে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ মিথিলার কণ্ঠে নতুন গান ‘ভালোবাসি আমি তোমায় বোঝাবো’ চিকিৎসাসেবা বঞ্চিত পাঁচ লাখ মানুষ ডেন্টাল হাইজিনিস্ট থেকে শিল্পী, ফ্লোরিডায় উদ্যোক্তা হিসেবে এগিয়ে চলেছেন সন্দ্বীপের জাহান রিমা চট্টগ্রাম থেকে পরীমনির জন্য ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব

প্রাথমিক শিক্ষার সংস্কারে পাঁচ বিষয়ে অগ্রাধিকার দিচ্ছে সরকার: ববি হাজ্জাজ

  • প্রকাশের সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ২০ বার পঠিত

জাতীয় ডেস্ক: দেশের প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়নের ক্ষেত্রে পাঁচটি সুনির্দিষ্ট বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছে সরকার। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক জাতীয় সংলাপ ও অভিজ্ঞতা বিনিময় কর্মশালায় এই রূপরেখা তুলে ধরা হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং ইউনিসেফের যৌথ উদ্যোগে ‘ফ্রম দ্য ফিল্ড টু রিফর্ম: অ্যাডভান্সিং প্রাইমারি এডুকেশন ইন বাংলাদেশ’ শীর্ষক ওই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নীতিনির্ধারক থেকে শুরু করে দেশি-বিদেশি উন্নয়ন সহযোগী এবং মাঠপর্যায়ের নানা প্রতিনিধি অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি তার বক্তব্যে জানান, প্রাথমিক শিক্ষার সার্বিক অগ্রগতি নিশ্চিত করতে কারিকুলাম, শিক্ষক, মনিটরিং, অবকাঠামো এবং প্রযুক্তি—এই পাঁচটি ক্ষেত্রকে সমান্তরালভাবে এগিয়ে নিতে হবে। এর মধ্যে একটি খাতকে বাদ দিয়ে পুরো ব্যবস্থার কাঙ্ক্ষিত উন্নয়ন অসম্ভব। সরকারের নীতিনির্ধারকদের পরিষ্কার নির্দেশনা রয়েছে যেন প্রতিটি শিশুর মানসম্মত শিক্ষা অর্জনের পথ সুগম হয় এবং তাদের মাঝে নৈতিক মূল্যবোধ ও ভবিষ্যতের উপযোগী দক্ষতা গড়ে ওঠে। মাঠপর্যায়ের তিন হাজারের বেশি অংশীজনের মতামত বিশ্লেষণ করেই এই রূপরেখা প্রস্তুত করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

নতুন কারিকুলাম ও শিক্ষক নীতিমালার বিষয়ে প্রতিমন্ত্রী জানান, ২০২৮ সালের মধ্যে পুরোপুরি শিখনফলভিত্তিক ও শিশুবান্ধব শিক্ষাক্রম চালুর প্রস্তুতি চলছে। যেখানে বাংলা, ইংরেজি ও গণিতের বুনিয়াদ মজবুত করার পাশাপাশি খেলনাভিত্তিক শিখন এবং ডিজিটাল কনটেন্টের ব্যবহার বাড়ানো হবে। এছাড়া শিক্ষার মান ধরে রাখতে একটি সমন্বিত শিক্ষক নীতিমালা প্রণয়নের কাজও এগিয়ে চলেছে। বিদ্যালয়ের তদারকি আরও জোরদার করার লক্ষ্যে ১১ ধাপের একটি নতুন পরিদর্শন পদ্ধতি এবং ডিজিটাল ডেটা ম্যানেজমেন্ট চালুর উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়। একই সঙ্গে ভৌগোলিক চ্যালেঞ্জ যেমন পাহাড়ি বা নদীভাঙন এলাকার কথা মাথায় রেখে শিশুবান্ধব অবকাঠামো নির্মাণের পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, প্রাথমিক স্তরে শিক্ষার্থীদের ঝরে পড়ার হার কমাতে এবং শিক্ষার মান বাড়াতে অবকাঠামোর পাশাপাশি শিক্ষকদের সামাজিক মর্যাদা, উপযুক্ত বেতন-ভাতা এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির বিকল্প নেই। শিক্ষা খাতে পর্যায়ক্রমে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে বর্তমান প্রশাসন কাজ করছে এবং এরই মধ্যে প্রথম অর্থবছরে ২ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, সংশ্লিষ্ট সংসদীয় কমিটির সদস্যবৃন্দ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী এবং বিভিন্ন শিক্ষাবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park