
মোঃ হারুন অর রশিদ, বগুড়া জেলা প্রতিনিধি:
রবিবার বিকেলে কাহালু পাঁচ পীর আল্লামের তাকিয়া স্কুল এন্ড কলেজ মাঠে পাঁচপীর ক্রীড়া সংঘের আয়োজনে সোনালী অতীত প্রীতি ফুটবল টুর্নামেন্ট ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়।
উক্ত খেলায় কাহালু উপজেলা সকল কৃতি মান সিনিয়র খেলোয়ার গন অংশগ্রহণ করেন। উক্ত খেলায় কাহালু উপজেলা অতীত রেলওয়ে দক্ষিণ টিম ও কাহালু উপজেলা অতীত রেলওয়ে উত্তর টিম অংশগ্রহণ করেন। এই খেলাটি ব্যাপক উৎসব ও উদ্দীপনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়। উক্ত খেলার সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন নুরুল ইসলাম মনা। খেলায় সভাপতিত্ব করেন মোহাম্মদ সালাউদ্দিন পিয়াস যুগ্ন আহবায়ক দুর্গাপুর ইউনিয়ন যুবদল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মিজানুর রহমান মেরাজ কৃতি সন্তান প্রতাপপুর। এই প্রীতি ম্যাচ খেলায় অংশগ্রহণ করেন কাহালু উপজেলার কিংবদন্তি স্বনামধন্য সিনিয়র খেলোয়াড় মোঃ বেলাল হোসেন। উপজেলার সিনিয়র খেলোয়াড় মোঃ আবু তাহের। উপজেলার কৃতি মান খেলোয়ার মোঃ নুরুল ইসলাম। সিনিয়র খেলোয়াড় মুমিন খান। উত্তম দাদা সহ আরো অনেক সিনিয়র খেলোয়াড় গণ এই খেলায় অংশগ্রহণ করেন। খেলাটি পরিচালনা করেন এলাকার সুনামধন্য রেফারি মোশাররফ হোসেন। দীর্ঘ এক ঘন্টা সময় নির্ধারণ শেষে কাহালু উপজেলা অতীত রেলওয়ে দক্ষিণ টিম ৩ এবং উত্তর টিম২গোল দিতে সক্ষম হয়। খেলা শেষে ১গোলের ব্যবধানে দক্ষিণ টিম জয়ী হয়। দীর্ঘ দিন পর একে অপরের সঙ্গে দেখা পেয়ে এক বন্ধনে আবদ্ধ হয়। এই পুনর্মিলন অনুষ্ঠানে। পরিশেষে তারা পাঁচ পীর ক্রীড়া সংঘের সকল সদস্য ও আয়োজকে ধন্যবাদ জানান। এবং এরকম আয়োজন যেন প্রতি বছর করার মত সাহস যেন তাদের মনে জাগে এই আশাবাদ ব্যক্ত করেন।
Leave a Reply