
মো. হারুন অর রশিদ, বগুড়া জেলা প্রতিনিধি
বুধবার বিকেলে বগুড়ার কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের জগোপাড়া গ্রামে পুকুরে ডুবে মোঃ শিহাব (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে জোগাড় পাড়া গ্রামের মোঃ বেলাল সরকারের পুত্র ।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেল আনুমানিক ৬টার দিকে বাড়ির পাশে খেলাধুলার একপর্যায়ে শিশুটি নিখোঁজ হয়। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর গ্রাম প্রতিবেশী মোঃ রুবেল মন্ডল প্রথমে শিশুটিকে একটি গভীর পুকুরে ভাসতে দেখতে পান।
পরে স্থানীয়রা দ্রুত শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য নেওয়ার উদ্যোগ নিলেও ততক্ষণে তার মৃত্যু হয়। শিশুর মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply