
মোঃ হারুন অর রশিদ, বগুড়া জেলা প্রতিনিধি।।
মঙ্গলবার বগুড়ার কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের ভালতা গুচ্ছগ্রামে খাসের পুকুরে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ।
মৃত শিশু— মোঃ জাকিরুল (৬), পিতা মোঃ আসাদুল ইসলাম, মোঃ ফাইম (৮) ও সুরাইয়া (৫), উভয়ের পিতা ফারুক মণ্ডল। তারা সবাই ভালতা গুচ্ছগ্রামের বাসিন্দা।
জানা যায়, সোমবার সকাল আনুমানিক ১০টা থেকে সাড়ে দশটার দিকে তিন শিশু নিজ নিজ বাড়ি থেকে বের হয়। পরে দুপুর ১টার দিকে স্থানীয় বাসিন্দা সালমা খাতুন খাসের পুকুরে জাকিরুলের মরদেহ ভাসতে দেখে চিৎকার করলে এলাকাবাসী তাকে উদ্ধার করে দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে ফাইম ও সুরাইয়াকে খুঁজে না পেয়ে তাদের নানী আবেদা বেগম স্থানীয়দের সহযোগিতা চান। পরে স্থানীয় বাসিন্দা মিন্টু প্রামাণিক পুকুরে নেমে ফাইমের মরদেহ উদ্ধার করেন। সুরাইয়াকে না পাওয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে খবর দেওয়া হয়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে খাসের পুকুর থেকে সুরাইয়ার মরদেহ উদ্ধার করেন।
খবর পেয়ে কাহালু থানার এসআই (নিরস্ত্র) ব্রজেন চন্দ্র মাহাতো সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহগুলোর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
পুলিশ জানায়, ঘটনাটির আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ ঘটনায় এলাকায় জূড়ে এক হৃদয় বিধায়কশোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply