
মোঃ হারুন অর রশিদ, বগুড়া জেলা প্রতিনিধি:
সোমবার দুপুরে কাহালু উপজেলা নির্বাহি অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার কাশপিয়া তাসরিন নিকট থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন বগুড়া-৪ কাহালু-নন্দীগ্রাম এলাকার বিএনপি’র মনোনীত সংসদ সদস্য প্রার্থী বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি ও কাহালু পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মো. আব্দুল মান্নান, পৌর বিএনপির সভাপতি আনিছার রহমান আনিছ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউ পি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন আজাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও বীরকেদার ইউপি চেয়ারম্যান ছেলিম উদ্দিন , সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও মালঞ্চা ইউ পি চেয়ারম্যান নেছার উদ্দিন, দুর্গাপুর ইউপি চেয়ারম্যান শাহ মাসুদ হাসান রনজু, কালাই ইউপি চেয়ারম্যান জোবায়দুল ইসলাম সবুজ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ আলী ভূইয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল করিম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রভাষক শাহাবুদ্দিন।
উপজেলা পরিষদ চত্বরে উপস্থিত ছিলেন বিএনপিনেতা ও জামগ্রাম ইউপির সাবেক চেয়ারম্যান আলমগীর আলম কামাল, বিএনপিনেতা শাহজাহান আলী, শফিক তালুকদার, শাহিনুর ইসলাম, আব্দুর রশিদ মন্ডল, সহ উপজেলা, পৌর, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
Leave a Reply