
মোঃ হারুন অর রশিদ, বগুড়া জেলা প্রতিনিধি:
রোববার দুপুর ১২টায় বগুড়ার কাহালু উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির আয়োজনে বিদায়ী কাহালু উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ছাকমান আলীকে বিদায়ী সংবর্ধনা প্রদান ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলামকে বরণ করে নেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলার সাবেক মাধ্যমিক শিক্ষা অফিসার রুহুল আমিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার রিফাত আকতার খানম, কাহালু উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির আহ্বায়ক মোঃ বেলাল উদ্দিন প্রামানিক, সমিতির সাবেক সভাপতি রফিকুল ইসলাম , সাবেক সাধারণ সম্পাদক আবু হাসান প্রামানিক, আহবায়ক কমিটির সদস্য ও বাংলাদেশ শিক্ষক সমিতি কাহালু উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক বুলবুল হোসেন,
আহবায়ক কমিটির সদস্য নুরুল ইসলাম, আশরাফ আলী, ফজলুর রহমান, রোকুনুজ্জামান, রফিকুল ইসলাম ও আব্দুল মজিদ সহ উপজেলা মাধ্যমিক বেসরকারি কল্যাণ সমিতির কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
Leave a Reply