
মো. হারুন অর রশিদ, বগুড়া জেলা প্রতিনিধিঃ
“সবাই মিলে গড়ব দেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে, বগুড়া কাহালু উপজেলা আয়োজনে মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়াম হল রুমে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা নবনিযুক্ত নির্বাহী অফিসার কাশপিয়া তাসরিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহালু উপজেলা দুর্নীতি বিরোধী কমিশন সভাপতি আলহাজ্ব শফিকুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন, কাহালু উপজেলা দুর্নীতি বিরোধী কমিশনের সাধারণ সম্পাদক মিল্লাত হোসেন, কৃষি অফিসার জান্নাতুল ফেরদৌস, যুব উন্নয়ন অফিসার গোলাম মোর্শেদ,সহ কাহালু উপজেলার সাংবাদিক বৃন্দ এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এই আলোচনা সভায় অংশগ্রহণ করেন।
Leave a Reply