
মো. হারুন অর রশিদ, বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার কাহালু থানার পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি শুকনা গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কাহালু থানার একটি বিশেষ টিম অভিযান চালায়। অভিযানটি পরিচালিত হয় কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়নের করইগকুল গ্রামে আসামির নিজ বসতবাড়িতে। এ সময় বাড়ির শয়নকক্ষের খাটের নিচ থেকে ১ কেজি (১০০০ গ্রাম) গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই মাদকসহ গ্রেফতার করা হয় মাদক কারবারি মো. রাজু ফকির (২৮)কে। রাজু বগুড়া জেলার কাহালু থানার নরহট্ট ইউনিয়নের করইগকুল গ্রামের মো. আমজাদ হোসেন ফকিরের ছেলে।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের জব্দতালিকা প্রস্তুত করে আলামতসহ গ্রেফতারকৃত আসামিকে থানায় নিয়ে যাওয়া হয়।
এ ঘটনায় কাহালু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করা হয়েছে, মামলা নং–১৯, তারিখ: ২৬-০১-২০২৬।
পুলিশ জানিয়েছে, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং মাদকবিরোধী অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে।
Leave a Reply