
মো. হারুন অর রশিদ, বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার শাহজাহানপুর উপজেলার নয় মাইল এলাকায় আজ এক অজ্ঞাত সদ্য নবজাতক ছেলে শিশুকে উদ্ধার করা হয়েছে।
নিরাপদ আশ্রয় না পেয়ে পৃথিবীতে নতুন আসা এই ছোট্ট শিশু প্রাণটি রাস্তার ধারে পড়ে ছিল দৃশ্যটি দেখে যে কেউই কেঁদে ফেলবে।
স্থানীয়রা নবজাতকের কান্নার শব্দ শুনে এগিয়ে যায় এবং দ্রুত তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যায়।
এখন শিশুটি নবজাতক ওয়ার্ডে ভর্তি, চিকিৎসকরা আপ্রাণ সর্বোচ্চ চেষ্টা করছেন তাকে সুস্থ করে তোলার জন্য।
মহান আল্লাহ তায়ালা যেন এই ছোট্ট নিষ্পাপ শিশুটিকে নিরাপদ রাখেন এবং দ্রুত সুস্থ করে তোলেন। মানবিক কারণে সবাই তার জন্য আশীর্বাদ ও দোয়া করবেন একটু আশীর্বাদ ও দোয়া, একটু ভালোবাসা, হয়তো তার ভবিষ্যৎ বদলে দিতে পারে।
Leave a Reply