
মোঃ হারুন অর রশিদ, বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়ার শিবগঞ্জে শনিবার (২৮শে জুন) সকাল ৯ টার দিকে উপজেলায় শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর এক শিক্ষার্থীকে, পিতা মোঃ রেজাউল করিম, গ্রাম সেকেন্দ্রাবাদ, উপজেলা শিবগঞ্জ। কোচিংয়ে যাওয়ার সময় থানার সামনে মীর মুগ্ধ স্কয়ারে রাস্তার বিপরীত পাশে পূর্ব থেকেই অবস্থান করা মোঃ অপূর্ব, পিতা অজ্ঞাত, মোঃ সাজন, পিতা মোঃ আসাদ ও মোঃ হৃদয়, পিতা জহুরুল। দুর্বৃত্তদের দল ৮-১০ জন মিলে এক স্কুল ছাত্রী অপহরণের চেষ্টা করে।
জানা যায়, অপূর্ব দীর্ঘদিন যাবত ছাত্রী রিয়া মনিকে উত্যক্ত করে আসছিল। উক্ত ঘটনার জেরে আজ শনিবার ছাত্রীকে চাচা শিক্ষক মোঃ শাকিরুল ইসলামের সাথে কোচিংয়ে যাওয়ার সময়, অপূর্বসহ তার সহযোগিরা স্কুল ছাত্রী হাত ধরে টান দেয়। এ সময় চাচাসহ এলাকাবাসী বাধা প্রদান করলে, তাদেরকে মারপিট করা হয়। এক পর্যায়ে জনসমাগম বেশি হলে ওই দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।
Leave a Reply