
মো. হারুন অর রশিদ, বগুড়া জেলা প্রতিনিধি।।
বৃহস্পতিবার ২৭ শে আগস্ট বগুড়ায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ফুচকা-চটপটি তৈরি এবং খাদ্য উপকরণ সংরক্ষণের অভিযোগে ‘ভাই-বোন ফুচকা ও চটপটি কারখানা’কে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সকাল সাড়ে ১১টায় বগুড়া সদর উপজেলার রহমাননগর এলাকায় মৌ নার্সিং হোম সংলগ্ন ওই কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।
মান্যবর জেলা প্রশাসক, বগুড়া মহোদয়ের সার্বিক নির্দেশনায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহজালালের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযানকালে কারখানাটিতে ফুচকা তৈরির টেবিলের পাশে ইঁদুর ধরে রাখা, অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে ফুচকা ও চটপটি প্রস্তুত, কবুতরের খাঁচার পাশে উৎপাদিত খাদ্য সংরক্ষণ এবং খাবারে কবুতরের বিষ্ঠা ও পালক পড়ে থাকার মতো অনিয়ম দেখতে পান ভ্রাম্যমাণ আদালত।
এছাড়া ফুচকা ও চটপটিতে ব্যবহৃত সস গরম অবস্থায় নন-ফুডগ্রেড প্লাস্টিকের পাত্রে সংরক্ষণ, ময়লাযুক্ত সিদ্ধ ডিম অস্বাস্থ্যকর পরিবেশে রাখা, সালাদ তৈরিতে পচা গাজর ব্যবহার এবং সিদ্ধ আলু অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষণ করার প্রমাণ পাওয়া যায়।
এসব অপরাধের দায় স্বীকার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

এছাড়া নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম গ্রহণের জন্য আগামী ১২ দিন প্রতিষ্ঠানটির বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সংস্কার শেষে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়া জেলা কার্যালয়কে অবহিত করে পুনরায় উৎপাদন শুরু করার আদেশ দেওয়া হয়।
অভিযানে নিরাপদ খাদ্য অফিসার মোঃ রাসেল, বগুড়া এবং নিরাপদ খাদ্য পরিদর্শক সিটি কর্পোরেশন, বগুড়া মোঃ সিদ্দিকুর রহমানসহ অন্যান্য সাপোর্ট স্টাফ উপস্থিত ছিলেন। অভিযানের সার্বিক নিরাপত্তায় জেলা পুলিশের একটি চৌকস দল দায়িত্ব পালন করে।
এসময় অভিযুক্ত প্রতিষ্ঠানকে সরকারের প্রচলিত সব আইন ও বিধি মেনে নিরাপদ খাদ্য উৎপাদন ও পরিবেশ নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।
Loyalty here is actually rewarded the way it should be. The game roster rotates smoothly and every deposit method works without a hitch. A solid companion for long term gaming. thweiwei168
Slapping this onto my tablet was the easiest tech move I have made all month. It runs quietly in the background and never drains my battery like those heavy competitors. The community threads here are full of genuine tips and the team genuinely celebrates our wins as if they were their own. pk444appdownload