1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

বদলগাছিতে ছাত্রদলের সদস্য ভুট্টু রাতে থানা লকাপে-ভোরে বাড়িতে

  • প্রকাশের সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ১৬২ বার পঠিত

 

বিশেষ প্রতিনিধিঃ

নওগাঁর বদলগাছিতে ছাত্রদলের সদস্য আসাদুজ্জামান ভুট্রুকে রাতে গ্রেপ্তার ও ভোরে ছেড়ে দেওয়ার ঘটনা ঘটেছে। সরকারি মোটরসাইকেল গোপনে ব্যবহার করার অপরাধে বদলগাছী উপজেলা ছাত্রদলের সদস্য আসাদুজ্জামান ভুট্রু (৪২) কে আটক করে পুলিশ।

২২ নভেম্বর (শুক্রবার) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার হাটখোলা বাজারের একটি চায়ের দোকান থেকে ভুট্টুকে থানায় নিয়ে যায় পুলিশ। এরপর ওই দিনই নানা নাটকীয়তার পর গভীর রাত ২ টার দিকে ছেড়ে দেওয়া হয়। সরকারি মোটরসাইকেল গোপনে ব্যবহারের ঘটনায় তাকে আরও একবার থানায় নেয়া হয় আবার ছেড়েও দেওয়া হয়। ফলে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। পুলিশ ও ভুট্রুর মধ্যে আটক-ছেড়ে দেওয়ার ভেলকিবাজি চলছে এমনটাই বলেছেন উৎসুক জনতা।

জানা যায়, বদলগাছী উপজেলা পরিষদের সিএ-কাম কম্পিউটার অপারেটর শিল্পী আক্তার বাদি হয়ে থানায় একটি জিডি (সাধারণ ডায়েরি) করেন। জিডিতে উল্লেখ করা হয় গত ২০২১ সালে ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে খালেদা আক্তার কল্পনা মহিলা ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হলে সরকারি কাজের সুবিধার্থে বরাদ্দ দেওয়া হয়েছিল ওই মোটরসাইকেলটি। কিন্তু গত ২৯ মে দায়িত্বের মেয়াদ শেষ হয়ে গেলেও খালেদা আক্তার কল্পনা তার কাছে থাকা মোটরসাইকেলটি জমা দেননি। এমনকি নোটিশ দেওয়ার পরও তাতে কর্ণপাত করেন নি। মোটরসাইকেলটি উপজেলার বালুপড়া এলাকার আসাদুজ্জামান ভুট্টু ব্যবহার করছে বিষয়টি জানতে পেরে ভবিষ্যতের জন্য থানায় জিডি করা হয়।

এদিকে আটক করার কারণে মান সম্মানের হানি হয়েছে জানিয়ে ছাত্রদলের সদস্য আসাদুজ্জামান ভুট্টু বলেন, আমাকে সন্ধ্যা সাড়ে সাত টার সময় পুলিশ ধরে নিয়ে যায়। আবর ওই দিন রাত দুইটার দিকে ছেড়ে দেয়। এর আগেও একবার নিয়ে গিয়েছিল। তখন আমি ওই গাড়িটি বুঝিয়ে দিয়েছিলাম। তারপরও আমাকে হেনস্থা করা হলো। আমার মান সম্মানের হানি করলো পুলিশ। আসলে আমার প্রতিপক্ষরা এই ঘটনা ঘটিয়েছে। এর আগে আমার কাছে কেউ গাড়ি চায়নি জন্য আমি গাড়ি দিতে পারিনি। কারণ সরকারি গাড়ি আপনি ব্যবহার করতে পারেন কিনা এমন প্রশ্নে জবাবে তিনি বলেন, আমি একটা মাধ্যমে গাড়িটি ব্যবহার করেছি, সে না চাওয়াতে আমি ফেরত দিই নি। তবে ওই মহিলা ভাইস-চেয়ারম্যান খালেদা আকতার কল্পনার সাথে তার সাথে কি সম্পর্ক সেটা প্রকাশ না করতে অনুরোধ করেন তিনি।

ঘটনার সত্যতা স্বীকার করে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ্জাহান আলী বলেন, সরকারি মোটরসাইকেলের কারণে আসাদুজ্জামান ভুট্রুকে থানায় নিয়ে আসা হয়েছিল। সে উল্টাপাল্টা কথা বলে, তাই তাকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছিল। লকাপে ঢোকানোর পর ছেড়ে দেওয়া যায় কিনা এমন প্রশ্নের জবাব কৌশলে এড়িয়ে যান। এর আগেও তাকে নিয়ে এসেছিলেন অপর এক প্রশ্নে তিনি বলেন, তখন মোটরসাইকেল আমরা নিয়ে আসি, সেই জন্য তিনি মোটরসাইকেলের পিছনে থানায় এসেছিলেন। আর জিডির কারণে তার কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে উর্দ্ধতন কর্মকর্তাদের সাথেও আলোচনা করা হয়েছে বলে জানান তিনি।

এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার কুতুব উদ্দিনের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ না করায় তাঁর কোনও মন্তব্য পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, খালেদা আক্তার কল্পনা মহিলা ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর তাঁর যাতায়াতের সুবিধার্থে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি মোটরসাইকেল বরাদ্দ দেওয়া হয়। কিন্তু গাড়িটি চালাতেন ছাত্রদলের ওই সদস্য আসাদুজ্জামান ভুট্রু। সেই গাড়িতেই চলাচল করতেন ভাইস-চেয়ারম্যান খালেদা আকতার কল্পনা।

সূত্রে প্রকাশ, মহিলা ভাইস-চেয়ারম্যান খালেদা আক্তার কল্পনাকে বিয়ে করেন ছাত্রদলের ওই সদস্য আসাদুজ্জামান ভুট্রু। বিয়ের কিছুদিন পর তাদের মধ্যে বনিবনা না হওয়ায় একসময় তাদের মেলামেশা ও চলফেরা কমে যায়। এর মধ্যে ভাইস-চেয়ারম্যান খালেদা আক্তারের কাছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওই মোটরসাইকেলটি ফেরত চাওয়া হয়। কিন্তু মোটরসাইকেলটি ভুট্রুর কাছে থাকায় ফেরত দিতে পারেনি সাবেক ওই মহিলা ভাইস-চেয়ারম্যান। বাধ্য হয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য থানায় জিডি করা হয়।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park