1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

বদলগাছীতে অধ্যক্ষের অনিয়ম ও দুর্নীতির অভিযোগে শাস্তির সুপারিশ; অধ্যক্ষ পলাতক

  • প্রকাশের সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ৪৩৪ বার পঠিত

 

নুরুজ্জামান লিটন, স্টাফ রিপোর্টারঃ

নওগাঁ জেলার বদলগাছী উপজেলার ঐতিহাসিক পাহাড়পুর ইউপির নুনুজ কলিমিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. শহিদুল ইসলামের বিরুদ্ধে ব্যাপক আর্থিক অনিয়ম, স্বেচ্ছাচারিতা, ক্ষমতার অপব্যবহারসহ নানা অর্থনৈতিক অনিয়মের অভিযোগ উঠেছে। এসব অভিযোগ তুলে তাঁর অপসারণের দাবি তুলেছেন প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা। এ বিষয়ে জেলা প্রশাসক, দুর্নীতি দমন কমিশন, জেলা শিক্ষা অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন তাঁরা।

অভিযোগের প্রেক্ষিতে গত ২৭ অক্টোবর সহকারী কমিশনার, শিক্ষা ও কল্যাণ শাখা, জেলা প্রশাসকের নির্দেশে একটি কমিটি গঠন করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে তদন্তের দায়িত্ব দেওয়া হয় এবং ৩১ অক্টোবর অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলামের উপস্থিতিতে তদন্ত শেষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেই অধ্যক্ষকে দোষী সাব্যস্ত করে গত ২৪ নভেম্বর জেলা প্রশাসক বরাবর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করেন। তারপর থেকে অধ্যক্ষ শহিদুল ইসলাম পলাতক রয়েছেন বলে জানান এলাকাবাসী ও অত্র মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা। তদন্ত কমিটির প্রতিবেদন অনুসারে জানা গেছে, গত ২০১৬ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত অধ্যক্ষ কর্তৃক টিউশন ফি’র সমুদয় টাকা আত্মসাত, শিক্ষকদের কাছে থেকে বিভিন্ন নামে চাঁদা তুলে টাকা আত্মসাত, শিক্ষকের প্রাপ্য ছুটি না দিয়ে বেতন কর্তন করে টাকা আত্মসাত করেছেন এবং অধ্যক্ষ নিয়মিত মাদ্রাসায় উপস্থিত না থেকে যেদিন মাদ্রাসায় আসেন সেই দিনই তাঁর অনুপস্থিত দিনগুলোতে স্বাক্ষর করেন। এছাড়াও অধ্যক্ষ নিজের ইচ্ছেমতো বিপুল অংকের ঘুস গ্রহণ করে উপাধ্যক্ষ নিয়োগ দিয়েছেন ও শিক্ষক নিয়োগের বিষয়ে যাবতীয় কার্যক্রম মাদ্রাসার গভর্ণিং বডির সদস্যগণের উপস্থিতিতে সভায় সিদ্ধান্ত মোতাবেক হওয়ার বিধান থাকলেও তিনি গোপনে সব একাই করেছেন। এছাড়াও রেজুলেশন খাতা ফাঁকা রেখে পরবর্তীতে ইচ্ছেমতো অসৎ উদ্দেশ্যে তা ব্যবহার করতেন, শিক্ষিকাদের মাতৃত্বকালীন ছুটি নিতে বা শিক্ষকদের ব্যাংক লোনের জন্য স্বাক্ষর নিতে গেলে দিতে হতো মোটা অংকের ঘুস।ফরম পূরণের টাকা, প্রতিবন্ধী শিক্ষার্থীর টাকা ও শিক্ষার্থীদের ট্যালেন্টপুলে বৃত্তির টাকাও অধ্যক্ষ আত্মসাত করেছেন বলে জানা যায়। এসব দুর্নীতি আর অর্থ আত্মসাতের অভিযোগকারীদের তিনি দিয়েছেন নানা রকম হুমকি-ধামকিও।

এ বিষয়ে উক্ত মাদ্রাসার অধিকাংশ  শিক্ষক জানান, এই অধ্যক্ষের স্বেচ্ছাচারিতায় আমরা অতিষ্ঠ। মাদ্রাসায় উন্নতির প্রচেষ্টা না করে সবসময় নিজের পেট ভরাতে ব্যস্ত থেকেছেন তিনি। বিভিন্ন দুর্নীতির কারণে মাদ্রাসার পরিবেশ নষ্ট হয়েছে। তদন্তে দোষী প্রমাণিত হওয়ায় ক্ষোভে শিক্ষক ও এলাকাবাসীদের উপর মিথ্যা মামলা দিয়ে পালিয়ে বেড়াচ্ছেন অধ্যক্ষ শহিদুল ইসলাম। আমরা দুর্নীতিবাজ অধ্যক্ষের অপসারণ চাই।

একজন শিক্ষার্থী জানান, আমি প্রিন্সিপালের বিভিন্ন অপকর্মের অভিযোগকারী হওয়ায় প্রিন্সিপাল আমাকে হুমকি দিয়ে অভিযোগ তুলে নিতে নানাভাবে চাপ প্রয়োগ করেছেন, তার কল রেকর্ড আমার কাছে আছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, অভিযোগের প্রেক্ষিতে সরেজমিনে তদন্তকালে উক্ত মাদ্রাসার সকল শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গের জবানবন্দির মাধ্যমে অধ্যক্ষ মো. শহিদুল ইসলামের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, প্রতারণা, অর্থের মাধ্যমে শিক্ষক-কর্মচারী নিয়োগ এবং টিউশন ফি’র সরকারি অর্থ আত্মসাত, সরকারি ও জাতীয় দিবসগুলোর প্রতি অধ্যক্ষ সাহেবের অবহেলা এবং অনুপস্থিতির বিষয়টি প্রমাণিত হয়েছে। তার বিরুদ্ধে আনীত অভিযোগ সত্যতা প্রমাণিত হওয়ায় অধ্যক্ষ মো. শহিদুল ইসলামের বিরুদ্ধে বিধি মোতাবেক বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।

এ বিষয়ে বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ১১ টায় বদলগাছী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও উক্ত অভিযোগের তদন্ত কর্মকর্তা মোঃ শফিউল আলম জানান, নওগাঁ জেলা প্রশাসন থেকে আমাকে ঐ বিষয়ে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল, আমি সরেজমিনে গিয়ে সারাদিনব্যাপী মাদ্রাসার অধ্যক্ষ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে কথা বলে তদন্ত রিপোর্ট পেশ করেছি। তাদের ভাষ্য ও লিখিত অভিযোগ প্রাথমিকভাবে সত্য প্রতীয়মান হওয়ায় জেলা প্রশাসক বরাবর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করেছি। এখন উর্দ্ধতন কর্তৃপক্ষ মাদ্রাসা এমপিও নীতিমালা অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নিবেন বলে আশা রাখি।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park