
নিজস্ব প্রতিবেদক,
“তারুণ্যের উৎসব-২০২৫” উপলক্ষে নওগাঁর বদলগাছীতে আয়োজিত উপজেলা প্রশাসন ফুটবল টুর্নামেন্টের ফাইনালে আধাইপুর ইউনিয়ন দাপুটে জয় পেয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে বদলগাছী মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা বদলগাছী সদর ইউনিয়নকে ৪–০ গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
টুর্নামেন্টের পুরো ম্যাচ জুড়েই আধাইপুর ইউনিয়ন ফুটবল দল ছিল আধিপত্য বিস্তারকারী। দৃষ্টিনন্দন পাস, আক্রমণাত্মক খেলায় মাঠের নিয়ন্ত্রণ নিজেদের করে নেয় তারা। খেলার প্রতিটি গোলেই দর্শকসারিতে দেখা যায় উচ্ছ্বাস আর করতালি।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি। আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. পলাশ উদ্দিন, বদলগাছী থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারুক আহমেদ, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জাকির হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান, আধাইপুর ইউপি চেয়ারম্যান এ.কে.এম রেজাউল করিম পল্টন প্রমুখ।
স্টেডিয়ামের চারপাশে ছিল উৎসবমুখর পরিবেশ। পরিবার, শিশুসহ নানা বয়সী মানুষ খেলা দেখতে জড়ো হন। খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন ইউএনও ইসরাত জাহান ছনি।
উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত এই ফুটবল টুর্নামেন্ট তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন অতিথিরা।
Leave a Reply