1. admin@gonosongbad24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় প্রশাসনের নির্দেশনার পরও বৃত্তি আয়োজনের অভিযোগ ধামইরহাটে অসহায় ৮০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ জয়পুরহাটে বসতঘরের আলমারিতে ৯০০ টাপেন্টাডল, ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাণীনগরে জাতীয় যুব দিবস উদযাপন নওগাঁয় জেলা পুলিশের অভিযানে উদ্ধার ৮০টি হারানো মোবাইল, মালিকদের কাছে হস্তান্তর নওগাঁয় ডিবি পুলিশের রাতভর অভিযান, ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ বদলগাছীতে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ভুয়া চিকিৎসাপত্র আর ৯ গুলির ‘নাটক’: শেখ হাসিনাসহ ৮৪ আসামিকে অব্যাহতির সুপারিশ পুলিশের বগুড়ার কাহালুতে গলায় ফাঁস দিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু  বদলগাছী হাসপাতালে দুই নার্সের রোস্টার বিরোধ: সহকর্মীকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ, তিন দিনেও ব্যবস্থা নেই বদলগাছীর বিলাশ বাড়ী ইউনিয়নে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন নওগাঁয় পুলিশের অভিযানে দুটি চোরাই চার্জার অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ, নবজাতক, শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা বদলগাছীতে ভিডব্লিউবি’র ১৯০০ কেজি চাল জব্দ: বাজারে বিক্রির সময় গুদাম থেকে আটক শেরপুর সীমান্তে ১৪৭ বোতল ইস্কাফ সিরাপ জব্দ বদলগাছীতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ২, মোটরসাইকেল উদ্ধার রাণীনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৮৫ শতাংশ সম্পন্ন, জুলাইয়ে চালু আমু-শাজাহানসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে? ষষ্ঠ শ্রেণির আইসিটি বই মুদ্রণজনিত ত্রুটি সংশোধনে ফেরতের নির্দেশ ‘উই রিভোল্ট’—পাঠ্যবইয়ে যেভাবে তুলে ধরা হচ্ছে জিয়াউর রহমানের ঐতিহাসিক ডায়েরির কথা সরকারের সমালোচনা করায় নারীকে পুলিশে দিল বিএনপি নেতা-কর্মীরা বিভাগীয় কমিশনারের নির্দেশেও তথ্য দেয়নি সিলেট জেলা প্রশাসন দিনের ছবি (২৬ অক্টোবর, ২০২৬) কতটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় অর্ণব, কবে-কোথায় আঘাত হানবে শুভ নাকি অশুভ শক্তি ঢাকা-কক্সবাজার রুটে আজ থেকে চলবে ‘মহানগর এক্সপ্রেস’ শিল্পের সঙ্গে উচ্চশিক্ষার যোগসূত্র গড়ছে বিইউএফটি চিকিৎসাশিক্ষায় ৬৩ শতাংশই ছাত্রী, ডেন্টাল ও নার্সিংয়েও এগিয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বেতন বৃদ্ধিতে ধীরে চলো নীতি ধর্ম যার যার… ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ, কেন ফুঁসছে জেন–জি? মধ্যপ্রাচ্যে ভেতরে-ভেতরে ‘লিবারেল বিপ্লব’ নিষিদ্ধ হয়েছিল নাটকটি, স্তালিন দেখেছিলেন ১৪ বার মাদক কারবার: দম্পতির ব্যাংক হিসাবে ১৩ কোটি লেনদেন ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থ মেয়াদে জয়ী লুলা মাদারীপুরের চরমুগরিয়া: ইকোপার্কের নির্মাণকাজ বন্ধ, চুরি হচ্ছে মালামাল সৌদিতে নিরাপত্তাঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ, মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের জন্য বিশেষ পাসপোর্ট জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ভুটানের বিপক্ষে থাকছেন হামজা-ফারহান দীর্ঘদিনের ক্ষমতার অবসান, সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের জয় সিলেটে ২০ শ্রমিকের পরিবার পেল ১০ লাখ টাকা অনুদান এমবাপ্পের জোড়া গোলে তছনছ বার্সার ঘর মির্জাপুরে মহাসড়কের পাশে পড়ে আছে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ মিথিলার কণ্ঠে নতুন গান ‘ভালোবাসি আমি তোমায় বোঝাবো’ চিকিৎসাসেবা বঞ্চিত পাঁচ লাখ মানুষ ডেন্টাল হাইজিনিস্ট থেকে শিল্পী, ফ্লোরিডায় উদ্যোক্তা হিসেবে এগিয়ে চলেছেন সন্দ্বীপের জাহান রিমা চট্টগ্রাম থেকে পরীমনির জন্য ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব

বদলগাছীতে খাদ্যবান্ধব কর্মসূচির নিয়োগকৃত ডিলার বাতিলের প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ২৪৭ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক,

নওগাঁর বদলগাছীতে খাদ্যবান্ধব কর্মসূচির নিয়োগকৃত ডিলারশীপ বাতিল করার অভিযোগ উঠেছে উপজেলা প্রশাসনের বিরুদ্ধে।  এর প্রতিবাদে নিয়োগপ্রাপ্ত ডিলারসহ উপজেলার সর্বস্তরের ব্যানারে প্রায় শতাধিক ব্যক্তি উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন করেন।

১৯ নভেম্বর (মঙ্গলবার) উপজেলা পরিষদের সামনে সর্বস্তরের জনগণের ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন শেষে তারা ইউএনও মাহবুব হাসানের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে তাঁর কার্যালয় ঘেরাও করতে গেলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হস্তক্ষেপে তা আর সম্ভব হয়নি।

জানা যায়, কতিপয় ব্যক্তির অভিযোগের প্রেক্ষিতে গত ৭ নভেম্বর উপজেলা খাদ্যবান্ধব কমিটি ৮ টি ইউনিয়নের পূর্বের ১৬টি ডিলারকে বাতিল করে নতুন করে খাদ্যবান্ধব কর্মসুচির ডিলার নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। এরপর ৬৬ জন ব্যক্তি আবেদন করেন। এর মধ্যে কাগজপত্র ত্রুটিপূর্ণ হওয়ায় ২৭টি আবেদন বাতিল হয়।  পরে ৩৯ টি আবেদন যাচাই-বাছাই শেষে ১৫ জন ডিলারকে নিয়োগ দেওয়া হয় এবং ১২ নভেম্বর উপজেলায় নোটিশ বোর্ডে নতুন ডিলারদের তালিকা টানানো হয়। বিষয়টি নিয়ে উপজেলার সর্বস্তরে আলোচনা-সমালোচনার পারদ তুঙ্গে উঠে।

এরপর হঠাৎ গতকাল সোমবার (১৮ নভেম্বর) খাদ্যবান্ধব কমিটির সদস্য সচিব ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোছা. সাবরিন মোস্তারীর স্বাক্ষরিত নোটিশে উক্ত নিয়োগকৃত ডিলারদের বাতিলের বিষয়টি জানতে পারেন সদ্য নিয়োগপ্রাপ্ত ডিলাররা।  এরপর তাদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।  এর প্রতিবাদে তারা খাদ্যবান্ধব কমিটির সভাপতি মাহবুব হাসান ও সদস্য সচিব মোছা. সাবরিন মোস্তারীর বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

সদ্য নিয়োগপ্রাপ্ত ও বাতিলকৃত ডিলার তরিকুল ইসলাম, আজাদুল ইসলাম, ইমাম হোসেন, ওবাইদুল ইসলাম ও সাজ্জাদসহ অন্যান্য ডিলাররা বলেন, গতকাল খাদ্যবান্ধব কমিটির সদস্য সচিব ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোছা. সাবরিন মোস্তারীর স্বাক্ষরিত নোটিশে নিয়োগ বাতিলের বিষয়টি জানতে পারি যে আমাদের ডিলারশীপ বাতিল করা হয়েছে।  যেখানে শতভাগ স্বচ্ছতার সাথে আমাদেরকে নিয়োগ দেওয়া হলো সেখানে এমন কি ঘটলো যে আমাদের ডিলারশীপ বাতিল করা হলো।  তাহলে কেন নিয়োগ দেওয়া হলো আবার কেন বাতিল করা হলো। বিষয়টি আমরা বুঝতে পারলাম না, এটা নিয়ে আমরা খুবই হতাশ হয়েছি।

তারা অভিযোগ করে বলেন, উপজেলা খাদ্য বান্ধব কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মাহাবুব হাসানের যোগসাজসে ও অবহেলার কারণে আমাদের এই সমস্যার সৃষ্টি হয়েছে।  তাই আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি এই সমস্যার সমাধান না হয়, তাহলে আমরা কঠোর আন্দোলনে যাব।

জানতে চাইলে উপজেলা খাদ্য বান্ধব কমিটির সদস্য সচিব ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোছা. সাবরিন মোস্তারী বলেন, যারা নিয়োগ পায়নি তাদের মধ্যে ২জন ব্যক্তি ও ৫ জন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিচয়ের ব্যক্তির আবেদন ও অভিযোগ জেলা কার্যালয়ে পাঠানো হয়েছিল।  উনারা আরও স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য পূর্বের নিয়োগ বাতিল করেছেন এবং আমাদেরকে লটারির মাধ্যমে নিয়োগ দিতে বলেছেন।  তাহলে আপনারা যাচাই-বাছাই করে যে ১৫ জনকে নিয়োগ দিয়েছিলেন তাতে কি অস্বচ্ছতা ছিল এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না আমরা উপজেলা খাদ্যবান্ধব কমিটি সরেজমিনে যাচাই-বাছাই করে স্বচ্ছতার ভিত্তিতে ঐ ১৫ জনকে নিয়োগ দিয়েছিলাম।  এখানে কোনও অস্বচ্ছতা হয়নি।

এ বিষয়ে উপজেলা খাদ্য বান্ধব কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান বলেন, জেলায় অভিযোগের ভিত্তিতে নিয়োগটি স্থগিত করা হয়েছে।  তারা পুন:তদন্ত করে ডিলার নিয়োগ করার নির্দেশনা দিয়েছেন। যাচাই-বাছাই ত্রুটি বা কাদের অভিযোগে নিয়োগ বাতিল হলো জানতে চাইলে তিনি বলেন, উপজেলা এবং জেলায় অভিযোগের ভিত্তিতে নিয়োগ স্থগিত করা হয়েছে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park