
নিজস্ব প্রতিবেদক,
দৈনিক করতোয়া পত্রিকার সুবর্ণজয়ন্তী উপলক্ষে নওগাঁর বদলগাছীতে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) বেলা ৩ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ আয়োজন করে পত্রিকাটির বদলগাছী প্রতিনিধি কার্যালয়।
বদলগাছী প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, বদলগাছী উপজেলা করতোয়া প্রতিনিধি এমদাদুল হক দুলু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান, ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সাইফুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার রাজীব আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিরুল ইসলাম, বদলগাছী কারিগরি কলেঝের প্রিন্সিপাল এসএম গোলাম কিবরিয়া প্রমুখ।
বক্তারা দৈনিক করতোয়ার ৫০ বছরের পথচলার প্রশংসা করে বলেন, পত্রিকাটি সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে অবিচল থেকেছে এবং আঞ্চলিক সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তারা ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।
এ সময় বদলগাছী উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে অতিথি ও উপস্থিত সাংবাদিকরা কেক কেটে সুবর্ণজয়ন্তী উদযাপন করেন।
Leave a Reply