1. admin@gonosongbad24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় জেলা পুলিশের অভিযানে উদ্ধার ৮০টি হারানো মোবাইল, মালিকদের কাছে হস্তান্তর নওগাঁয় ডিবি পুলিশের রাতভর অভিযান, ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ বদলগাছীতে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ভুয়া চিকিৎসাপত্র আর ৯ গুলির ‘নাটক’: শেখ হাসিনাসহ ৮৪ আসামিকে অব্যাহতির সুপারিশ পুলিশের বগুড়ার কাহালুতে গলায় ফাঁস দিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু  বদলগাছী হাসপাতালে দুই নার্সের রোস্টার বিরোধ: সহকর্মীকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ, তিন দিনেও ব্যবস্থা নেই বদলগাছীর বিলাশ বাড়ী ইউনিয়নে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন নওগাঁয় পুলিশের অভিযানে দুটি চোরাই চার্জার অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ, নবজাতক, শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা বদলগাছীতে ভিডব্লিউবি’র ১৯০০ কেজি চাল জব্দ: বাজারে বিক্রির সময় গুদাম থেকে আটক শেরপুর সীমান্তে ১৪৭ বোতল ইস্কাফ সিরাপ জব্দ বদলগাছীতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ২, মোটরসাইকেল উদ্ধার রাণীনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৮৫ শতাংশ সম্পন্ন, জুলাইয়ে চালু আমু-শাজাহানসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে? ষষ্ঠ শ্রেণির আইসিটি বই মুদ্রণজনিত ত্রুটি সংশোধনে ফেরতের নির্দেশ ‘উই রিভোল্ট’—পাঠ্যবইয়ে যেভাবে তুলে ধরা হচ্ছে জিয়াউর রহমানের ঐতিহাসিক ডায়েরির কথা সরকারের সমালোচনা করায় নারীকে পুলিশে দিল বিএনপি নেতা-কর্মীরা বিভাগীয় কমিশনারের নির্দেশেও তথ্য দেয়নি সিলেট জেলা প্রশাসন দিনের ছবি (২৬ অক্টোবর, ২০২৬) কতটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় অর্ণব, কবে-কোথায় আঘাত হানবে শুভ নাকি অশুভ শক্তি ঢাকা-কক্সবাজার রুটে আজ থেকে চলবে ‘মহানগর এক্সপ্রেস’ শিল্পের সঙ্গে উচ্চশিক্ষার যোগসূত্র গড়ছে বিইউএফটি চিকিৎসাশিক্ষায় ৬৩ শতাংশই ছাত্রী, ডেন্টাল ও নার্সিংয়েও এগিয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বেতন বৃদ্ধিতে ধীরে চলো নীতি ধর্ম যার যার… ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ, কেন ফুঁসছে জেন–জি? মধ্যপ্রাচ্যে ভেতরে-ভেতরে ‘লিবারেল বিপ্লব’ নিষিদ্ধ হয়েছিল নাটকটি, স্তালিন দেখেছিলেন ১৪ বার মাদক কারবার: দম্পতির ব্যাংক হিসাবে ১৩ কোটি লেনদেন ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থ মেয়াদে জয়ী লুলা মাদারীপুরের চরমুগরিয়া: ইকোপার্কের নির্মাণকাজ বন্ধ, চুরি হচ্ছে মালামাল সৌদিতে নিরাপত্তাঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ, মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের জন্য বিশেষ পাসপোর্ট জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ভুটানের বিপক্ষে থাকছেন হামজা-ফারহান দীর্ঘদিনের ক্ষমতার অবসান, সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের জয় সিলেটে ২০ শ্রমিকের পরিবার পেল ১০ লাখ টাকা অনুদান এমবাপ্পের জোড়া গোলে তছনছ বার্সার ঘর মির্জাপুরে মহাসড়কের পাশে পড়ে আছে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ মিথিলার কণ্ঠে নতুন গান ‘ভালোবাসি আমি তোমায় বোঝাবো’ চিকিৎসাসেবা বঞ্চিত পাঁচ লাখ মানুষ ডেন্টাল হাইজিনিস্ট থেকে শিল্পী, ফ্লোরিডায় উদ্যোক্তা হিসেবে এগিয়ে চলেছেন সন্দ্বীপের জাহান রিমা চট্টগ্রাম থেকে পরীমনির জন্য ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব কোর্তোয়া কেন নেই, দেখে নিন এল ক্লাসিকোয় দুই দলের একাদশ সুরের টানে জমজমাট সিডনি অপেরা হাউস অ্যানফিল্ডে লিভারপুলের ‘প্রথম’ জয়, ম্যানইউনাইটেডের লজ্জার হার ১০০-র পর ২০০ মিটারেও সোনা জিতলেন ইমরানুর ও শিরিন

বদলগাছীতে নবাগত ওসি’র সভা বর্জনে প্রপাগান্ডা ও অপসাংবাদিকতার অভিযোগ

  • প্রকাশের সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ৩৯ বার পঠিত

​

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর বদলগাছী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমানের মতবিনিময় সভা বর্জনের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় কতিপয় ব্যক্তির বিরুদ্ধে চরম অপসাংবাদিকতা ও বিভ্রান্তিকর প্রপাগান্ডা ছড়ানোর অভিযোগ উঠেছে। প্রকৃত ঘটনা আড়াল করতে এবং পেশাদার সাংবাদিকদের হেয় প্রতিপন্ন করতে মিথ্যা তথ্য ছড়ানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন, বদলগাছী উপজেলা প্রেস ক্লাব ও বদলগাছী উপজেলা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
​অনুসন্ধানে জানা যায়, নবাগত ওসি মো. হাবিবুর রহমান যোগদানের পর স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের উদ্যোগ নেন। তবে শুরুতেই এই প্রক্রিয়াকে কেন্দ্র করে চরম বৈষম্যমূলক আচরণের অভিযোগ ওঠে। বদলগাছী উপজেলা প্রেস ক্লাব ও বদলগাছী উপজেলা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দকে ওসি’র পক্ষ থেকে প্রথমে ১৪ অক্টোবর সভায় যোগদানের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়। কিন্তু এর কয়েক ঘণ্টা পরই পুলিশের পক্ষ থেকে পুনরায় ফোন করে বলা হয়, ওসি সাহেব থাকবেন না, তাই সময় পরিবর্তন করে ১৫ অক্টোবর আসতে বলা হয়।

​তবে অভিযোগ উঠেছে, স্থানীয় কয়েকজন বিতর্কিত ব্যক্তি নিজেদের ‘মূলধারার সাংবাদিক’ দাবি করে নবাগত ওসিকে প্ররোচিত করেন। ওসি’র ওপর প্রভাব বিস্তার করে ঐতিহ্য ভেঙে তারা আলাদাভাবে মতবিনিময় করতে বাধ্য করেন। পরবর্তীতে ১৪ তারিখেই ওই গোষ্ঠীটি ওসি’র সঙ্গে মতবিনিময় করেছে জানতে পেরে ১৫ অক্টোবর বদলগাছী উপজেলা প্রেস ক্লাব ও উপজেলা সাংবাদিক ইউনিয়নের সাংবাদিকরা থানায় গিয়ে ওসি’র কাছে এই বৈষম্যের কারণ জানতে চান। কিন্তু ওসি’র নিকট থেকে কোনো সন্তোষজনক জবাব না পাওয়ায় দুই সংগঠনের সাংবাদিকরা ক্ষোভ প্রকাশ করে একযোগে মতবিনিময় সভা বর্জন করেন।
​ঘটনাটি নিয়ে সংবাদ প্রকাশের পর নিজেদের ‘মূলধারার সাংবাদিক’ দাবিদার চক্রটি প্রকৃত ঘটনা গোপন করতে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন মাধ্যমে প্রপাগান্ডা চালানো শুরু করে। তারা বদলগাছীর সাংবাদিকরা সংবাদ বর্জন করেননি মর্মে বিভ্রান্তিকর পাল্টা তথ্য ছড়িয়ে দুই সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে অপপ্রচার চালায়, যা সাধারণ মানুষ ও স্থানীয় সচেতন মহলের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে।

স্থানীয় অনুসন্ধানে জানা যায়, নিজেদের পেশাদার সাংবাদিক দাবি করা এই চক্রটির কয়েকজনের বিরুদ্ধে অতীতেও বিভিন্ন গুরুতর ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। অতীতে এদের মধ্যে কেউ কেউ ডিবি পুলিশ সেজে মাদক ব্যবসায়ীকে তুলে এনে আর্থিক রফাদফা করে ছেড়ে দেওয়ার মতো অপরাধে যুক্ত ছিলেন। এছাড়া উপজেলা চত্বরের ভেতর থেকে সরকারি গাছ কেটে নিয়ে যাওয়ার সময় সাংবাদিক পরিচয়ে তা ধরে নিজেরাই বিক্রি করে দেওয়ার অভিযোগ ওঠে, যার ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছিল। শুধু তাই নয়, ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহারের কাস্টডিয়ানের নিকট থেকে অনৈতিক সুবিধা না পেয়ে এক বছর আগের পুরনো একটি ভিডিও নতুন ঘটনা হিসেবে চালিয়ে দিয়ে প্রত্নতাত্ত্বিক স্থানের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।

স্থানীয়দের দাবি, এই চক্রটি ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় নানা অনিয়মের মাধ্যমে প্রভাব বিস্তার করে সাংবাদিকতার তকমা লাগিয়ে ব্যক্তি স্বার্থ হাসিল করে চলেছে।

​এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বদলগাছী উপজেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি বাংলা টিভি ও বাংলা পোস্ট এর জেলা প্রতিনিধি আশরাফুল নয়ন বলেন, “কারও সম্পর্কে কোনো মন্তব্য করার আগে সত্যতা যাচাই করা উচিত। আজ যারা নিজেদের বদলগাছীর পেশাদার ও মূলধারার সাংবাদিক দাবি করছেন, তাদের আগে জানা উচিত পেশাদারিত্বের অর্থ কী। আমার সম্পর্কে যেসব ভিত্তিহীন মন্তব্য করা হয়েছে, আমি তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমি নওগাঁ জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক পদে হেরে বদলগাছীতে সংগঠন করিনি; বরং সেখানে সফলতার সঙ্গে দুই বছর দায়িত্ব পালন শেষে স্বেচ্ছায় পদ ছেড়েছি এবং পরে সর্বসম্মতিক্রমে সহ-সভাপতি নির্বাচিত হয়ে এখনো বহাল আছি।”
​তিনি আরও বলেন, “বদলগাছীর মাটিতেই আমার জন্ম এবং এখানেই আমার সাংবাদিকতার শুরু। বদলগাছীর উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনা নিয়ে কাজ করার পূর্ণ অধিকার আমার আছে। মেধা ও কলমের মাধ্যমেই যেকোনো ষড়যন্ত্র ও অপপ্রচারের যোগ্য জবাব দেওয়া হবে।”
​বদলগাছী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমানে বদলগাছী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. ফেরদৌস হোসেন ঘটনার বিস্তারিত জানিয়ে বলেন, “১৩ অক্টোবর আনুমানিক বেলা সাড়ে ১২টায় থানার দুই এসআই আমাদের প্রেসক্লাবে এসে ১৪ অক্টোবর ওসির সঙ্গে মতবিনিময় সভার আমন্ত্রণ জানান। কিন্তু ঘণ্টাখানেক পরই আবারও ফোন করে জানানো হয় ওসি সাহেব থাকবেন না, তাই সভা ১৫ তারিখে হবে। অথচ আমরা জানতে পারি ১৪ তারিখেই একটি বিশেষ গোষ্ঠীর সঙ্গে ওসি মতবিনিময় করেছেন। এটি স্পষ্ট বৈষম্য ও স্বজনপ্রীতি। ১৫ তারিখে ওসির কাছে আমরা এর কারণ জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। যার ফলে উপজেলা প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের সাংবাদিকরা সভা বর্জন করতে বাধ্য হই।”
​তিনি আরও জানান, “আমরা কোন কোন সংগঠন আমন্ত্রিত ছিলাম এবং কারা সভা বর্জন করেছি তা প্রকাশিত সংবাদে স্পষ্ট। যারা সাংবাদিকতার নীতি-আদর্শ ভুলে প্রপাগান্ডা ও বিভ্রান্তি ছড়াচ্ছে, তাদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানাচ্ছি; অন্যথায় তারা সাংবাদিকতার ইতিহাস থেকেই নিক্ষিপ্ত হবে।”

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park