1. admin@gonosongbad24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় প্রশাসনের নির্দেশনার পরও বৃত্তি আয়োজনের অভিযোগ ধামইরহাটে অসহায় ৮০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ জয়পুরহাটে বসতঘরের আলমারিতে ৯০০ টাপেন্টাডল, ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাণীনগরে জাতীয় যুব দিবস উদযাপন নওগাঁয় জেলা পুলিশের অভিযানে উদ্ধার ৮০টি হারানো মোবাইল, মালিকদের কাছে হস্তান্তর নওগাঁয় ডিবি পুলিশের রাতভর অভিযান, ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ বদলগাছীতে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ভুয়া চিকিৎসাপত্র আর ৯ গুলির ‘নাটক’: শেখ হাসিনাসহ ৮৪ আসামিকে অব্যাহতির সুপারিশ পুলিশের বগুড়ার কাহালুতে গলায় ফাঁস দিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু  বদলগাছী হাসপাতালে দুই নার্সের রোস্টার বিরোধ: সহকর্মীকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ, তিন দিনেও ব্যবস্থা নেই বদলগাছীর বিলাশ বাড়ী ইউনিয়নে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন নওগাঁয় পুলিশের অভিযানে দুটি চোরাই চার্জার অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ, নবজাতক, শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা বদলগাছীতে ভিডব্লিউবি’র ১৯০০ কেজি চাল জব্দ: বাজারে বিক্রির সময় গুদাম থেকে আটক শেরপুর সীমান্তে ১৪৭ বোতল ইস্কাফ সিরাপ জব্দ বদলগাছীতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ২, মোটরসাইকেল উদ্ধার রাণীনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৮৫ শতাংশ সম্পন্ন, জুলাইয়ে চালু আমু-শাজাহানসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে? ষষ্ঠ শ্রেণির আইসিটি বই মুদ্রণজনিত ত্রুটি সংশোধনে ফেরতের নির্দেশ ‘উই রিভোল্ট’—পাঠ্যবইয়ে যেভাবে তুলে ধরা হচ্ছে জিয়াউর রহমানের ঐতিহাসিক ডায়েরির কথা সরকারের সমালোচনা করায় নারীকে পুলিশে দিল বিএনপি নেতা-কর্মীরা বিভাগীয় কমিশনারের নির্দেশেও তথ্য দেয়নি সিলেট জেলা প্রশাসন দিনের ছবি (২৬ অক্টোবর, ২০২৬) কতটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় অর্ণব, কবে-কোথায় আঘাত হানবে শুভ নাকি অশুভ শক্তি ঢাকা-কক্সবাজার রুটে আজ থেকে চলবে ‘মহানগর এক্সপ্রেস’ শিল্পের সঙ্গে উচ্চশিক্ষার যোগসূত্র গড়ছে বিইউএফটি চিকিৎসাশিক্ষায় ৬৩ শতাংশই ছাত্রী, ডেন্টাল ও নার্সিংয়েও এগিয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বেতন বৃদ্ধিতে ধীরে চলো নীতি ধর্ম যার যার… ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ, কেন ফুঁসছে জেন–জি? মধ্যপ্রাচ্যে ভেতরে-ভেতরে ‘লিবারেল বিপ্লব’ নিষিদ্ধ হয়েছিল নাটকটি, স্তালিন দেখেছিলেন ১৪ বার মাদক কারবার: দম্পতির ব্যাংক হিসাবে ১৩ কোটি লেনদেন ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থ মেয়াদে জয়ী লুলা মাদারীপুরের চরমুগরিয়া: ইকোপার্কের নির্মাণকাজ বন্ধ, চুরি হচ্ছে মালামাল সৌদিতে নিরাপত্তাঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ, মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের জন্য বিশেষ পাসপোর্ট জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ভুটানের বিপক্ষে থাকছেন হামজা-ফারহান দীর্ঘদিনের ক্ষমতার অবসান, সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের জয় সিলেটে ২০ শ্রমিকের পরিবার পেল ১০ লাখ টাকা অনুদান এমবাপ্পের জোড়া গোলে তছনছ বার্সার ঘর মির্জাপুরে মহাসড়কের পাশে পড়ে আছে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ মিথিলার কণ্ঠে নতুন গান ‘ভালোবাসি আমি তোমায় বোঝাবো’ চিকিৎসাসেবা বঞ্চিত পাঁচ লাখ মানুষ ডেন্টাল হাইজিনিস্ট থেকে শিল্পী, ফ্লোরিডায় উদ্যোক্তা হিসেবে এগিয়ে চলেছেন সন্দ্বীপের জাহান রিমা চট্টগ্রাম থেকে পরীমনির জন্য ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব

বদলগাছীতে প্রধান শিক্ষকের সহযোগিতায় জাল সনদধারী শিক্ষিকার চাকরিতে ইস্তফা

  • প্রকাশের সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১৮০ বার পঠিত

 

নুরুজ্জামান লিটন,স্টাফ রিপোর্টার:

নওগাঁর বদলগাছীতে জাল সনদ ব্যবহার করে চাকরি করা এক শিক্ষিকা ফাতেমা বেগমের শিক্ষক নিবন্ধন সনদ জাল প্রমাণিত হয়েছে। এ ঘটনায় ওই শিক্ষিকা চাকরি থেকে ইস্তফা দিয়েছেন বলে জানা গেছে। অভিযোগ উঠেছে—বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পার্থ কুমার তাকে ইস্তফা দিতে প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছেন।

সূত্রে জানা যায়, গত ১৩ অক্টোবর বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এক যাচাই প্রতিবেদনে জানায়, ফাতেমা বেগমের ২০০৬ সালের বাংলা বিষয়ে ২য় শিক্ষক নিবন্ধন পরীক্ষার রোল নম্বর ২১০১০১১৭-এর প্রত্যয়নপত্রটি জাল ও ভুয়া। প্রতিবেদনে উল্লেখ করা হয়, “দাখিলকৃত প্রত্যয়নপত্রটির সাথে সংরক্ষিত ফলাফলের মিল নেই, এটি জাল ও ভুয়া হিসেবে প্রতীয়মান।”

ফাতেমা বেগম উপজেলা আওয়ামী লীগ নেতা আবু খালেক দুলুর স্ত্রী। অভিযোগ রয়েছে, দলীয় প্রভাব খাটিয়ে ২০০৮ সালে তিনি ওই জাল সনদ ব্যবহার করে চাকরি নেন এবং ২০২০ সালে উচ্চতর স্কেলও গ্রহণ করেন। দীর্ঘদিন ধরে তিনি সরকারি কোষাগার থেকে প্রায় ৩০ লাখ টাকার বেশি আত্মসাৎ করেছেন বলে জানা গেছে।

এনটিআরসিএর প্রতিবেদনের পর গত ১৮ অক্টোবর তিনি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পার্থ কুমারের মাধ্যমে ইস্তফাপত্র জমা দেন। অভিযোগ আছে, প্রধান শিক্ষক পার্থ কুমার জাল সনদধারী শিক্ষিকাকে সহযোগিতা করতে ভুয়া মেডিকেল সার্টিফিকেট দেখিয়ে চাকরি ছাড়ার পথ সহজ করে দেন।

এর আগে স্থানীয় এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে জেলা শিক্ষা কর্মকর্তা তার সনদ যাচাইয়ের জন্য পাঠান। যাচাইয়ের প্রক্রিয়া দীর্ঘায়িত হওয়ায় জেলা প্রশাসক মো. আব্দুল আউয়ালের হস্তক্ষেপে অবশেষে এনটিআরসিএ প্রতিবেদন দেয়।

বিষয়টি জানতে চাইলে শিক্ষিকা ফাতেমা বেগম মন্তব্য করতে অস্বীকৃতি জানান এবং ফোন লাইন কেটে দেন। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পার্থ কুমারও ফোনে কথা বলতে অনিচ্ছা প্রকাশ করেন।

বিদ্যালয়ের সভাপতি অলি বলেন, “সে ইস্তফা দিয়েছে কিনা আমি জানি না। তবে তার সনদ জাল প্রমাণিত হয়েছে। এখন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. শাহাদাৎ হোসেন বলেন, “অফিসিয়ালি এখনো কোনো চিঠি হাতে পাইনি। চিঠি পেলে নির্দেশ মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।”

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park