1. admin@gonosongbad24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় প্রশাসনের নির্দেশনার পরও বৃত্তি আয়োজনের অভিযোগ ধামইরহাটে অসহায় ৮০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ জয়পুরহাটে বসতঘরের আলমারিতে ৯০০ টাপেন্টাডল, ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাণীনগরে জাতীয় যুব দিবস উদযাপন নওগাঁয় জেলা পুলিশের অভিযানে উদ্ধার ৮০টি হারানো মোবাইল, মালিকদের কাছে হস্তান্তর নওগাঁয় ডিবি পুলিশের রাতভর অভিযান, ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ বদলগাছীতে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ভুয়া চিকিৎসাপত্র আর ৯ গুলির ‘নাটক’: শেখ হাসিনাসহ ৮৪ আসামিকে অব্যাহতির সুপারিশ পুলিশের বগুড়ার কাহালুতে গলায় ফাঁস দিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু  বদলগাছী হাসপাতালে দুই নার্সের রোস্টার বিরোধ: সহকর্মীকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ, তিন দিনেও ব্যবস্থা নেই বদলগাছীর বিলাশ বাড়ী ইউনিয়নে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন নওগাঁয় পুলিশের অভিযানে দুটি চোরাই চার্জার অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ, নবজাতক, শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা বদলগাছীতে ভিডব্লিউবি’র ১৯০০ কেজি চাল জব্দ: বাজারে বিক্রির সময় গুদাম থেকে আটক শেরপুর সীমান্তে ১৪৭ বোতল ইস্কাফ সিরাপ জব্দ বদলগাছীতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ২, মোটরসাইকেল উদ্ধার রাণীনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৮৫ শতাংশ সম্পন্ন, জুলাইয়ে চালু আমু-শাজাহানসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে? ষষ্ঠ শ্রেণির আইসিটি বই মুদ্রণজনিত ত্রুটি সংশোধনে ফেরতের নির্দেশ ‘উই রিভোল্ট’—পাঠ্যবইয়ে যেভাবে তুলে ধরা হচ্ছে জিয়াউর রহমানের ঐতিহাসিক ডায়েরির কথা সরকারের সমালোচনা করায় নারীকে পুলিশে দিল বিএনপি নেতা-কর্মীরা বিভাগীয় কমিশনারের নির্দেশেও তথ্য দেয়নি সিলেট জেলা প্রশাসন দিনের ছবি (২৬ অক্টোবর, ২০২৬) কতটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় অর্ণব, কবে-কোথায় আঘাত হানবে শুভ নাকি অশুভ শক্তি ঢাকা-কক্সবাজার রুটে আজ থেকে চলবে ‘মহানগর এক্সপ্রেস’ শিল্পের সঙ্গে উচ্চশিক্ষার যোগসূত্র গড়ছে বিইউএফটি চিকিৎসাশিক্ষায় ৬৩ শতাংশই ছাত্রী, ডেন্টাল ও নার্সিংয়েও এগিয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বেতন বৃদ্ধিতে ধীরে চলো নীতি ধর্ম যার যার… ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ, কেন ফুঁসছে জেন–জি? মধ্যপ্রাচ্যে ভেতরে-ভেতরে ‘লিবারেল বিপ্লব’ নিষিদ্ধ হয়েছিল নাটকটি, স্তালিন দেখেছিলেন ১৪ বার মাদক কারবার: দম্পতির ব্যাংক হিসাবে ১৩ কোটি লেনদেন ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থ মেয়াদে জয়ী লুলা মাদারীপুরের চরমুগরিয়া: ইকোপার্কের নির্মাণকাজ বন্ধ, চুরি হচ্ছে মালামাল সৌদিতে নিরাপত্তাঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ, মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের জন্য বিশেষ পাসপোর্ট জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ভুটানের বিপক্ষে থাকছেন হামজা-ফারহান দীর্ঘদিনের ক্ষমতার অবসান, সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের জয় সিলেটে ২০ শ্রমিকের পরিবার পেল ১০ লাখ টাকা অনুদান এমবাপ্পের জোড়া গোলে তছনছ বার্সার ঘর মির্জাপুরে মহাসড়কের পাশে পড়ে আছে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ মিথিলার কণ্ঠে নতুন গান ‘ভালোবাসি আমি তোমায় বোঝাবো’ চিকিৎসাসেবা বঞ্চিত পাঁচ লাখ মানুষ ডেন্টাল হাইজিনিস্ট থেকে শিল্পী, ফ্লোরিডায় উদ্যোক্তা হিসেবে এগিয়ে চলেছেন সন্দ্বীপের জাহান রিমা চট্টগ্রাম থেকে পরীমনির জন্য ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব

বদলগাছীতে প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভাঙ্গার অভিযোগ, তদন্তে পুলিশ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ৩১ বার পঠিত

 

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি

​নওগাঁর বদলগাছী উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভেঙে পড়েছে। তবে ঘটনাটি পরিকল্পিত ভাঙচুর, নাকি জরাজীর্ণ ও দুর্বল কাঠামোর কারণে স্বতঃস্ফূর্তভাবে ধসে পড়েছে, তা নিয়ে স্থানীয় বাসিন্দা ও বিদ্যালয় কর্তৃপক্ষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

​উপজেলার আধাইপুর ইউনিয়নের বৈকুণ্ঠপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গত বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোরের মধ্যবর্তী যেকোনো সময়ে এ ঘটনা ঘটে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে বৈকুণ্ঠপুর গ্রামের মুদিদোকানি সেকেন্দার আলী (৫৬) পানি নিতে বিদ্যালয় প্রাঙ্গণে যান। এ সময় শহীদ মিনারটি ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখে তিনি স্থানীয়দের বিষয়টি জানান। খবর পেয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং পুলিশকে বিষয়টি জানানো হয়।

​বিদ্যালয় প্রশাসন সূত্র জানায়, ১৯০৯ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী এই বিদ্যালয় প্রাঙ্গণে ২০১৬ সালে শহীদ মিনারটি নির্মিত হয়। বিদ্যালয়টির নিজস্ব জায়গার ওপর তৈরি আটটি আধাপাকা দোকানের স্থানীয় এক ভাড়াটে ব্যবসায়ী, মো. সাগর হোসেন (৫৭) নিজ অর্থায়নে স্থাপনাটি নির্মাণ করে দিয়েছিলেন।

​এলাকাবাসীর কয়েকজন জানান, বিকেলে বিদ্যালয় মাঠে শিক্ষার্থীরা খেলাধুলার পাশাপাশি স্থানীয় যুবকরা ক্রিকেট ও ফুটবল খেলেন। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন বলেন, ইট দিয়ে নির্মিত শহীদ মিনারটির ভেতরের স্তম্ভে কোনো লোহার রড ব্যবহার করা হয়নি। কিছুদিন আগেই এর একটি স্তম্ভে ফাটল ধরে আংশিক ভেঙে গিয়েছিল। ফলে জরাজীর্ণ হয়ে নিজেই এটি ভেঙে পড়ে থাকতে পারে বলে তাদের ধারণা। তবে একটি পক্ষ এটি পরিকল্পিত ভাঙচুর হতে পারে বলেও সন্দেহ প্রকাশ করছেন।

​বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শুকলা রানী বলেন, “খবর পেয়েই আমি বিদ্যালয়ে আসি। শহীদ মিনারটি বেশ কিছুদিন ধরেই ঝুঁকিপূর্ণ ও নড়বড়ে অবস্থায় ছিল। বিদ্যালয়ের সঙ্গে স্থানীয় বা বাইরের কারও কোনো বিরোধ নেই। জাতীয় দিবসগুলোতে সবাই একসঙ্গেই এখানে পুষ্পস্তবক অর্পণ করতেন।” বিদ্যালয়ের নৈশ প্রহরীর দায়িত্ব প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, সরকারের নতুন নীতিমালা অনুযায়ী নৈশপ্রহরীদের রাতে দায়িত্ব পালনে শিথিলতা আনা হয়েছে, ফলে রাতে কেউ সেখানে উপস্থিত ছিলেন না।

​এ বিষয়ে বদলগাছী উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইদুর রহমান বলেন, “ঘটনাটি জানার পরপরই আমরা খোঁজ নিয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নিতে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে নির্দেশ দেওয়া হয়েছে।”

​ঘটনাস্থল পরিদর্শন শেষে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, পুলিশের একটি দল নিয়ে তিনি স্থানটি পরিদর্কশন করেছেন। প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ করছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park