1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

বদলগাছীতে বিএনপি’র প্রতিবাদে পন্ড হলো উপজেলা আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা

  • প্রকাশের সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ২০৮ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক,

নওগাঁর বদলগাছীতে বিএনপি’র প্রতিবাদে পন্ড হলো উপজেলা মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা। কোনঠাসা হয়ে উপজেলা চত্ত্বর ছেড়ে গেলেন আওয়ামী পন্থী চেয়ারম্যানরা।

রবিবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে মাসিক আইনশৃঙ্খলাসহ কয়েকটি সভা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আইনশৃংখলা সভার পূর্বেই উপজেলা বিএনপির নেতা-কর্মীরা উপজেলা চত্ত্বরে গিয়ে উপস্থিত হয় এবং তারা আওয়ামীলীগ পন্থী চেয়ারম্যানদেরকে নিয়ে সভা না করতে জোর আপত্তি ও প্রতিবাদ জানান।

তাদের দাবি গত ৫ই আগস্ট দেশের রাজনৈতিক পটভূমি পরিবর্তন হলেও আওয়ামী লীগের চেয়ারম্যানদের নিয়ে সভা সেমিনার করে আসছে উপজেলা প্রশাসন। বিভিন্ন সময় বারবার উপজেলা প্রশাসনকে বিষয়টি জানানোর পরও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আওয়ামী দোসরদের নিয়ে বিভিন্ন সভা পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় বিএনপির নেতা কর্মীরা ক্ষিপ্ত হয়ে আজ সকালে আইন শৃঙ্খলা সভায় আওয়ামী লীগের চেয়ারম্যানদেরকে বাধা দিলে হট্টগোল শুরু হয়। তবে পুলিশ শান্তিপূর্ণভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

এ সময় বিএনপির নেতৃবৃন্দের সাথে বদলগাছী থানা অফিসার ইনচার্জ মো. শাহজাহান আলী আওয়ামীলীগ পন্থি চেয়ারম্যানদের বিষয়ে আলোচনা করেন এবং বিএনপি’র নেতৃবৃন্দকে বিষয়টি নিয়ে বুঝানোর চেষ্টা করেন।

একপর্যায়ে বিএনপি নেতাকর্মীরা উত্তেজিত হয়ে উপজেলা চত্ত্বরে তারা বিভিন্ন স্লোগান এবং প্রতিবাদ সভা করেন। প্রতিবাদ সভায় সংক্ষিপ্ত বক্তব্য দেন, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও সদর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. রবিউল হাসান ও সদর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম (হালিম)।  তারা বলেন, আওয়ামী লীগের কোনও দোসর এই প্রশাসনে কোনও দিন কোনও কর্মকান্ড চালাতে পারবে না। তারা বলেন, স্বৈরাচার শেখ হাসিনা পালানোর পর বাংলাদেশকে নিয়ে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। ষড়যন্ত্রের ধারাবাহিকতায় সেদিন সচিবালয়ে আগুন দেওয়া হয়েছে। তারা এখনও চক্রান্ত করছে। এই ষড়যন্ত্র আমরা যদি রুখে দিতে না পারি তাহলে দ্বিতীয়বার যে স্বাধীন হয়েছে সেই স্বাধীনতা আমরা রক্ষা করতে পারবো না। তাই আমাদেরকে সজাগ থাকতে হবে। আওয়ামী লীগের প্রেতাত্মা ও দোসরদেরকে নিয়ে বর্তমান ইউএনও যে মিটিং করছে সেই মিটিং আমরা করতে দিবো না মর্মে হুশিয়ারী দিয়ে তারা উপজেলা চত্ত্বর ত্যাগ করেন।

নাম প্রকাশ না করার শর্তে বিএনপি’র একাধিক নেতা ও সাধারণ জনতা বলেন, বিগত স্বৈরাচার সরকারের সময় আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের ব্যক্তিবর্গকে মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় সভায় রাখা হতো। কিন্তু ৫ আগস্টের পরে এই ইউএনও আইন শৃঙ্খলা সভাসহ প্রতিটি সভায় আওয়ামী লীগ পন্থী লোকজন ছাড়া অন্য কোনও দলের নেতৃবৃন্দকে রাখেন না, যা দুঃখজনক। তারা আরও বলেন, বিএনপি, জামায়াত সহ অন্যান্য দলের নেতৃবৃন্দকে মাসিক সভাগুলোতে রাখলে তার সমস্যা কোথায়। ইউএনও মাহবুব হাসানের কাজকর্ম দেখে মনে হচ্ছে তিনি আওয়ামী লীগের এজেন্ডা ও নীল নকশা বাস্তবায়নে তৎপর।

এ বিষয়ে আওয়ামী লীগপন্থী একাধিক চেয়ারম্যানের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেও তাদের সাথে যোগাযোগ সম্ভব হয়নি জন্য তাদের মন্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে বদলগাছী থানা অফিসার ইনচার্জ মো. শাহজাহান আলী বলেন, ৫ আগস্টের পর আইনশৃঙ্খলা মিটিংয়ে আওয়ামী লীগের চেয়ারম্যানরাই থাকে। মিটিংয়ে বিএনপি, জামায়াত ও সুশীল সমাজের কাউকে রাখা হয় না জন্য সাধারণ লোকজনসহ বিএনপি’র কিছু লোক উপস্থিত হয়ে বলে এভাবে মিটিং হতে পারে না। এটাকে কেন্দ্র করে বাহিরে একটু হট্টগোল হয়েছিল। পরে আমি সবাইকে সরিয়ে দিয়েছি। পরবর্তীতে ইউএনও মহোদয় মিটিং স্থগিত করে দেন।

উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান মুঠোফোনে বলেন, আজকে আইন শৃঙ্খলা ও মাসিক সমন্বয় মিটিং ছিল। মিটিং শুরু হওয়ার আগেই কিছু লোক এসে আওয়ামী লীগের যারা চেয়ারম্যান আছে তাদেরেকে নিয়ে মিটিং করা যাবে না এধরণের পরিস্থিতি তৈরী করে। এসময় অফিসার ইসচার্জ তাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। পরবর্তীতে সভা স্থগিত করা হয়।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park