
নিজস্ব প্রতিবেদক:
নওগাঁর বদলগাছী উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) বিকাল সাড়ে ৫টার দিকে বদলগাছী থানার উদ্যোগে উপজেলার বিলাসবাড়ি ইউনিয়নের শর্মাপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শর্মাপুর গ্রামের বাসিন্দা ডিপু ওরফে ডিপজল (২৭), পিতা—মোঃ হারুনকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
এ সময় তার কাছ থেকে ৫১ পিস নেশাজাতীয় এমপল, ৫ পিস ট্যাপেনডল ট্যাবলেট এবং নগদ ২ হাজার ১১২ টাকা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত ডিপু দীর্ঘদিন ধরে এলাকায় পেশাদার মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply