1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

বদলগাছীতে মাদরাসা উন্নয়ন কাজের চিহ্ন নেই; অনুদানের অর্থ লোপাটের অভিযোগ

  • প্রকাশের সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ২২৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,
নওগাঁ জেলা পরিষদের আওতায় বরাদ্দকৃত এডিবি প্রকল্পের অনুদানের অর্থে কোনও উন্নয়নমূলক কাজ হয়নি বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নের কদমগাছী-কাদিমপুর হাফেজিয়া মাদরাসা ও এতিমখানা শিশুসদনে। সংশ্লিষ্ট অনুদানের টাকার ব্যবহার নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা ও নানা প্রশ্ন।

জানা যায়, প্রায় এক বছর পূর্বে মাদরাসার জন্য বরাদ্দকৃত ২ লক্ষ টাকা উন্নয়নমূলক কাজের জন্য প্রদান করা হলেও বর্তমানে সেখানে এমন কোনও কাজের অস্তিত্ব নেই। সরেজমিনে মাদরাসা প্রাঙ্গণে গিয়ে দেখা যায় না নতুন কোনও অবকাঠামো, সংস্কার বা উন্নয়নকাজের চিহ্ন। বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে মাদরাসা কমিটি ও সংশ্লিষ্ট দপ্তরের দায়-দায়িত্ব নিয়েও।

মাদরাসা কমিটির সভাপতি মাওলানা মো. রাশেদুল ইসলাম (বকুল) মুঠোফোনে জানান, মাদরাসার সংস্কার ও উন্নয়ন কাজের জন্য দুইলক্ষ টাকার বরাদ্দ পেয়েছি কিন্তু পুরোপুরি দুই লক্ষ টাকা হাতে পাইনি। কারণ, এই দুই লক্ষ টাকা পাইতে সংশ্লিষ্টদেরকে কমিশন দিতে হয়েছে। কাকে কতটাকা কমিশন দিতে হয়েছে প্রশ্ন করলে তিনি বলেন এটা সাধারণ সম্পাদক আব্দুস সালাম মাস্টার বলতে পারবেন। অবকাঠামোর কি কি উন্নয়ন বা সংস্কার কাজ করা হয়েছে অপর প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনও কোনও কাজই করা হয়নি। টাকা পাওয়ার বেশ কয়েকমাস অতিবাহিত হলেও কোনও কাজ হয়নি তাহলে এই টাকা কোথায় কার কাছে আছে অপর প্রশ্নের জবাবে বলেন, এটা সাধারণ সম্পাদক আব্দুস সালাম মাস্টার বলতে পারবেন, আমি জানি না।

তবে সাধারণ সম্পাদক আব্দুস সালাম মাস্টার বলেন ভিন্ন কথা। তিনি অকপটে স্বীকার করে বলেন, জেলা পরিষদ থেকে মাদরাসার উন্নয়ন কাজের জন্য আমরা ২ লক্ষ টাকা অনুদান পেয়েছি। তার মধ্যে ১ লক্ষ টাকা দিয়ে আগে বন্ধক রাখা জমি ছাড়িয়ে নেওয়া হয়েছে। বাকি ১ লক্ষ টাকা ব্যাংকে জমা রেখেছি। অবকাঠামো উন্নয়নের টাকা দিয়ে মাদরাসার উন্নয়ন না করে বন্ধকী জমি মুক্ত করেছেন এ ব্যাপারে বরাদ্দকারী কর্তৃপক্ষের সম্মতি বা অনুমতি ছিল কি না এমন প্রশ্নের জবাব কৌশলে এড়িয়ে যান। আর পূর্বে জমি বন্ধকীর টাকা দিয়ে কি কাজ করা হয়েছিল এমন প্রশ্নের সদুত্তর দিতে পারেননি তিনি।

এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত জেলা পরিষদের উপ-সহকারী প্রকৌশলী মীর আব্দুস সবুর মুঠোফোনে প্রথমে অস্বীকার করলেও পরবর্তীতে তিনি এই কাজ দেখভালের দায়িত্বে রয়েছেন বলে স্বীকার করেন। তিনি বলেন, প্রকল্পে কাজ হয়নি, এটা আমি জানি এবং এটি অত্যন্ত দুঃখজনক। তবে এটাও সত্য, প্রথম কিস্তির টাকা ছাড় হয়েছে, দ্বিতীয় কিস্তির অর্থ এখনো ছাড় হয়নি। কাজ না করলে দ্বিতীয় কিস্তি দেওয়া হবে না। তবে তিনি বলেন, আগামী সাত দিনের মধ্যে উন্নয়ন কাজ শুরু করা হবে। এই মুহূর্তে বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ না করার জন্য তিনি অনুরোধ করেন।
তবে জেলা পরিষদের নিয়ম অনুযায়ী, উন্নয়ন প্রকল্পের টাকা ব্যয় করতে হয় নির্ধারিত খাত ও প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও জানেন না মাদরাসায় দুইলক্ষ টাকা অনুদান এসেছে। তারা বলেন, এ বিষয়ে আপনাদের কাছেই প্রথম জানতে পারলাম। প্রায় এক বছর পূর্বে টাকা পেয়েও মাদরাসায় কোনও কাজ করা হয়নি। অথচ অনুদানের এই টাকা কোথায় ও কীভাবে খরচ হলো? এলাকাবাসীর অভিযোগ, প্রকল্পের নামে অর্থ বরাদ্দ হলেও বাস্তবে মাদরাসায় কোনও কাজই হয়নি। নাম প্রকাশ না করার শর্তে অনেকে বিষয়টিকে অর্থ আত্মসাতের অপচেষ্টা হিসেবে দেখছেন।

এদিকে, উন্নয়ন প্রকল্পের টাকা নিয়ে এমন অনিয়মে স্থানীয় প্রশাসনের তৎপরতা নিয়েও প্রশ্ন উঠেছে। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
এবিষয়ে বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনির সাথে কথা হলে বলেন, বিষয়টি সম্পর্কে তিনি কিছু জানেন না।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park