1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

বদলগাছীতে সিসি রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ; তদন্ত করে ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয়দের

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ২৩৯ বার পঠিত

 

সবুজ হোসেন, বিশেষ প্রতিনিধিঃ

নওগাঁর বদলগাছী উপজেলার মিঠাপুর ইউনিয়নে ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিলের অর্থায়নে নির্মিত হওয়া সিমেন্ট কংক্রিট (সিসি) রাস্তাগুলোর কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয়রা বলছেন, নামমাত্র কাজ করিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করা হয়েছে। ফলে জনগণের জন্য তৈরি হওয়া হওয়া বলে দাবী করা ওই সড়কগুলো কয়েক মাসের মধ্যেই নষ্ট হওয়ার আশংকা।

সরেজমিনে দেখা যায়, রাস্তার নামফলকে লেখা আছে “ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিলের অর্থায়নে” এবং “৪নং মিঠাপুর ইউনিয়ন পরিষদের বাস্তবায়নে” অথচ বাস্তব কাজ ও গুণগত মান রক্ষা করে কাজ করা হয়নি। স্থানীয়রা এবং মাঠ পর্যবেক্ষণে পাওয়া তথ্যমতে অধিকাংশ স্থানে ৫ ইঞ্চির পরিকল্পিত সিসি ঢালাইয়ের বদলে মাত্র ১-৩ ইঞ্চি পর্যন্ত ঢালাই করা হয়েছে। উপকরণ অনুপাতে নয় এবং নিম্নমানের ইট ও সিমেন্ট ব্যবহার করা হয়েছে এবং অধিকাংশ ঢালাই অসমান। তাছাড়া প্রকল্পের নামফলকে সভাপতির নাম ও ব্যয়ের বিস্তারিত উল্লেখ না থাকায় সরকারি নির্দেশিকা লঙ্ঘিত হয়েছে বলে অভিযোগ উঠেছে।

অভিযোগ উঠা প্রকল্পসমূহ

  • খাদাইল গ্রাম: শাহাজান ফকিরের বাড়ি থেকে পাকা রাস্তা পর্যন্ত (দৈর্ঘ্য ৪৫০ ফিট, প্রস্থ ৭ ফিট),
  • বরাদ্দ: লক্ষ টাকা। সভাপতি: এমরান সরকার লিটন।
  • ফকিরপাড়া: রুবেলের বাড়ি থেকে আশরাফের বাড়ি পর্যন্ত (দৈর্ঘ্য ৫৬১ ফিট, প্রস্থ সাড়ে ৫ ফিট), বরাদ্দ: লক্ষ টাকা। সভাপতি: মো. হারুনুর রশিদ। অভিযোগ: পুরাতন ইট ও নিম্নমানের সিমেন্ট ব্যবহার।
  • ইসমাইলপুর গ্রাম: মানিকের বাড়ি থেকে ইসরাফিলের বাড়ি পর্যন্ত (দৈর্ঘ্য ৫৬৪ ফিট, প্রস্থ সাড়ে ৫ ফিট), বরাদ্দ: লক্ষ টাকা। সভাপতি: আহসান হাবিব উজ্জল।
  • গন্ধর্বপুর গ্রাম: সাইদুলের বাড়ি থেকে পূর্বদিকে মসজিদ হয়ে বাচ্চু সরকারের বাড়ি পর্যন্ত (দৈর্ঘ্য ৫২৮ ফিট, প্রস্থ সাড়ে ৬ ফিট), বরাদ্দ: লক্ষ ৪৪ হাজার টাকা। সভাপতি: এরশাদ আলী মজনু হোসেন।

মোট বরাদ্দের পরিমাণ ২০ লক্ষ ৪৪ হাজার টাকা হলেও মাঠ পর্যায়ে দেখা যায় কাজের মান ও পরিমাণ পরিকল্পনার তুলনায় অসমান। স্থানীয়রা বলছেন, ৫ ইঞ্চি সিসি ঢালাই হওয়ার কথা থাকলেও অনেক স্থানে ১-৩ ইঞ্চি ঢালাই করা হয়েছে, ফলে সুবিধাভোগী জনগোষ্ঠীর জন্য দীর্ঘমেয়াদি টেকসই সড়ক তৈরি হয়নি।

খাদাইল গ্রামের বাসিন্দা মো. কামরুল ইসলাম বলেন, “রাস্তা ঢালাইয়ের নামে পুরাতন ইট ভেঙে ভেঙে ঢালাই দেওয়া হয়েছে। যেখানে ৫ ইঞ্চি হওয়ার কথা সেখানে ২ ইঞ্চি দিয়েছে, কয়েক মাসের মধ্যেই নষ্ট হয়ে যাবে।”

স্থানীয় এক নারী আরও বলেন, “সরকারি টাকা জনগণের কল্যাণে খরচ হওয়ার কথা। এখানে দেখছি শুধু বিল তোলা হয়েছে, টেকসই ও গুণগতমানের কাজ হয়নি।”

স্থানীয়রা আরও অভিযোগ করেন যে, অনেক ক্ষেত্রে প্রকৌশলী বা মান পর্যবেক্ষক উপস্থিত ছিলেন না; উপকরণ সঠিক অনুপাতে ব্যবহার করা হয়নি এবং ঢালাই অসমানভাবে করা হয়েছে, সব মিলিয়ে কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন উঠেছে।

বদলগাছী উপজেলা এলজিইডি প্রকৌশলী শাহিনুল ইসলাম বলেন, “ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় ইউনিয়ন পরিষদ নিজেই প্রকল্প বাস্তবায়ন করে, আমাদের সরাসরি হস্তক্ষেপ কম। আমি মাত্র চার মাস হলো কর্মস্থলে যোগদান করেছি, আগের যে কোনো রেজুলেশনে আমার স্বাক্ষর নেই; প্রকল্প মনিটরিং-এর দায়িত্ব সম্পর্কে আমি বিস্তারিত জানি না।”

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান ছনি বলেন, “সরকারি প্রকল্পে অনিয়মের অভিযোগ পেলে আমরা তা গুরুত্বের সঙ্গে দেখি। যদি সিসি ঢালাই সংক্রান্ত কাজের বিষয়ে অনিয়ম বা দুর্নীতি পরিলক্ষিত হয়, অবশ্যই তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়রা দ্রুত ও স্বচ্ছ তদন্ত করে দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাসহ প্রকল্পগুলো পুনরায় মানসম্মতভাবে বাস্তবায়নের দাবি করেছেন।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park