
নিজস্ব সংবাদদাতা, বদলগাছী
নওগাঁর বদলগাছী উপজেলার কোলা এলাকায় সেনাবাহিনীর অভিযানে গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। শনিবার রাত প্রায় ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ সেনা ক্যাম্পের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, কোলা ইউনিয়নের কোলা গ্রামের মোসলেমের ছেলে রাহেলের কাছ থেকে প্রায় ৩০০ গ্রাম গাঁজা এবং একই গ্রামের আব্দুল জব্বারের ছেলে আকরাম হোসেনের কাছ থেকে ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাঁদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বদলগাছী থানায় হস্তান্তর করা হয়েছে।

নওগাঁ সেনা ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার নিজামউদ্দিন বলেন, মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে সেনাবাহিনী।
Leave a Reply