1. admin@gonosongbad24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় প্রশাসনের নির্দেশনার পরও বৃত্তি আয়োজনের অভিযোগ ধামইরহাটে অসহায় ৮০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ জয়পুরহাটে বসতঘরের আলমারিতে ৯০০ টাপেন্টাডল, ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাণীনগরে জাতীয় যুব দিবস উদযাপন নওগাঁয় জেলা পুলিশের অভিযানে উদ্ধার ৮০টি হারানো মোবাইল, মালিকদের কাছে হস্তান্তর নওগাঁয় ডিবি পুলিশের রাতভর অভিযান, ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ বদলগাছীতে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ভুয়া চিকিৎসাপত্র আর ৯ গুলির ‘নাটক’: শেখ হাসিনাসহ ৮৪ আসামিকে অব্যাহতির সুপারিশ পুলিশের বগুড়ার কাহালুতে গলায় ফাঁস দিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু  বদলগাছী হাসপাতালে দুই নার্সের রোস্টার বিরোধ: সহকর্মীকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ, তিন দিনেও ব্যবস্থা নেই বদলগাছীর বিলাশ বাড়ী ইউনিয়নে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন নওগাঁয় পুলিশের অভিযানে দুটি চোরাই চার্জার অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ, নবজাতক, শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা বদলগাছীতে ভিডব্লিউবি’র ১৯০০ কেজি চাল জব্দ: বাজারে বিক্রির সময় গুদাম থেকে আটক শেরপুর সীমান্তে ১৪৭ বোতল ইস্কাফ সিরাপ জব্দ বদলগাছীতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ২, মোটরসাইকেল উদ্ধার রাণীনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৮৫ শতাংশ সম্পন্ন, জুলাইয়ে চালু আমু-শাজাহানসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে? ষষ্ঠ শ্রেণির আইসিটি বই মুদ্রণজনিত ত্রুটি সংশোধনে ফেরতের নির্দেশ ‘উই রিভোল্ট’—পাঠ্যবইয়ে যেভাবে তুলে ধরা হচ্ছে জিয়াউর রহমানের ঐতিহাসিক ডায়েরির কথা সরকারের সমালোচনা করায় নারীকে পুলিশে দিল বিএনপি নেতা-কর্মীরা বিভাগীয় কমিশনারের নির্দেশেও তথ্য দেয়নি সিলেট জেলা প্রশাসন দিনের ছবি (২৬ অক্টোবর, ২০২৬) কতটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় অর্ণব, কবে-কোথায় আঘাত হানবে শুভ নাকি অশুভ শক্তি ঢাকা-কক্সবাজার রুটে আজ থেকে চলবে ‘মহানগর এক্সপ্রেস’ শিল্পের সঙ্গে উচ্চশিক্ষার যোগসূত্র গড়ছে বিইউএফটি চিকিৎসাশিক্ষায় ৬৩ শতাংশই ছাত্রী, ডেন্টাল ও নার্সিংয়েও এগিয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বেতন বৃদ্ধিতে ধীরে চলো নীতি ধর্ম যার যার… ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ, কেন ফুঁসছে জেন–জি? মধ্যপ্রাচ্যে ভেতরে-ভেতরে ‘লিবারেল বিপ্লব’ নিষিদ্ধ হয়েছিল নাটকটি, স্তালিন দেখেছিলেন ১৪ বার মাদক কারবার: দম্পতির ব্যাংক হিসাবে ১৩ কোটি লেনদেন ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থ মেয়াদে জয়ী লুলা মাদারীপুরের চরমুগরিয়া: ইকোপার্কের নির্মাণকাজ বন্ধ, চুরি হচ্ছে মালামাল সৌদিতে নিরাপত্তাঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ, মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের জন্য বিশেষ পাসপোর্ট জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ভুটানের বিপক্ষে থাকছেন হামজা-ফারহান দীর্ঘদিনের ক্ষমতার অবসান, সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের জয় সিলেটে ২০ শ্রমিকের পরিবার পেল ১০ লাখ টাকা অনুদান এমবাপ্পের জোড়া গোলে তছনছ বার্সার ঘর মির্জাপুরে মহাসড়কের পাশে পড়ে আছে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ মিথিলার কণ্ঠে নতুন গান ‘ভালোবাসি আমি তোমায় বোঝাবো’ চিকিৎসাসেবা বঞ্চিত পাঁচ লাখ মানুষ ডেন্টাল হাইজিনিস্ট থেকে শিল্পী, ফ্লোরিডায় উদ্যোক্তা হিসেবে এগিয়ে চলেছেন সন্দ্বীপের জাহান রিমা চট্টগ্রাম থেকে পরীমনির জন্য ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব

বদলগাছীর পাহাড়পুরে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ৩৪৬ বার পঠিত

 

নুরুজ্জামান লিটন, বিশেষ প্রতিনিধি:

নওগাঁ জেলার বদলগাছী উপজেলার ঐতিহাসিক পাহাড়পুরে বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী, সাবেক ডেপুটি স্পিকার ও নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনের সাবেক সংসদ সদস্য আখতার হামিদ সিদ্দিকীর পুত্র পারভেজ আরেফিন সিদ্দিকী জনির সমর্থক এবং পাহাড়পুর ইউনিয়নবাসীর উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামোর মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও প্রচারের লক্ষ্যে লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৩ অক্টোবর (সোমবার) বিকেল ৪টায় পাহাড়পুর আদিবাসী উচ্চ বিদ্যালয় মাঠে এ আলোচনা সভা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।আলোচনা সভার আগে নেতাকর্মীদের একটি মিছিল ধানের শীষ শ্লোগানে মুখরিত হয়ে ঐতিহাসিক পাহাড়পুর বাজার প্রদক্ষিণ করে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা বিএনপির প্রবীণ নেতা মো. জাহাঙ্গীর চৌধুরী। তিনি তাঁর বক্তব্যে বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সকল স্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ ও সচেতন থাকার আহ্বান জানান। সভা শেষে তিনি পাহাড়পুর ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হিসেবে মো. মতিয়র রহমান মাস্টার ও সদস্য হিসেবে গোলাম হাসর এইচ এর নাম ঘোষণা করেন।

উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, নওগাঁ জেলা শাখার সদস্য মোঃ আলম খান। তিনি বক্তব্যে বলেন,“যদি দাঁড়ি-পাল্লায় ভোট দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব হয়, তবে গোলাম আজম, নিজামী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে কেন জাহান্নামে পাঠানো হলো?”

তিনি বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “যারা অন্যায় করবে, তাদের আইনের হাতে তুলে দিন। ন্যায় ও আদর্শের পথে থাকাই আমাদের রাজনীতি।”
পাহাড়পুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মোসারফ হোসেন বলেন, “আমরা সবসময় দলের সিদ্ধান্তের প্রতি অনুগত। যে প্রার্থী দলীয় মনোনয়ন পাবেন, আমরা তাঁর পক্ষেই কাজ করবো। গত নির্বাচনে জনি ভাই বিপুল ভোটে বিজয়ের কাছাকাছি ছিলেন। তাই আমরা বিশ্বাস করি, আগামীতেও তিনিই মনোনয়ন পাবেন।”
ঐতিহাসিক পাহাড়পুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও সাহাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মতিয়র রহমান মাস্টার বলেন, “আমরা শহীদ জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী। অন্যায় করবো না, অন্যায় সহ্যও করবো না। বিএনপি ক্ষমতায় এসে বাংলাদেশকে একটি স্বাবলম্বী ও উন্নত রাষ্ট্রে রূপান্তর করবে ইনশাআল্লাহ।”

জিয়া সাইবার ফোর্স, বদলগাছী উপজেলা শাখার সহ-সভাপতি গোলাম হাসর এইচ বলেন,
“শাসন দিয়ে নয়, ভালোবাসা ও আদর্শের মাধ্যমেই জনগণের আসন জয় করা যায়। আগামী নির্বাচনে মনোনয়ন চূড়ান্ত না হওয়া পর্যন্ত এই আসনের নেতৃত্ব দিচ্ছেন পারভেজ আরেফিন সিদ্দিকী জনি ভাই। তিনি বলেছেন ‘এ দেশ তরুণদের’। তাই অন্যায় ও অবিচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
বক্তারা আরও বলেন, “একটি গোষ্ঠী ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। জান্নাতের মালিক একমাত্র আল্লাহ, তাই এসব ধোঁকাবাজদের প্ররোচনায় কেউ বিভ্রান্ত হবেন না।”

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মোসারফ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক, পাহাড়পুর ইউনিয়ন বিএনপি মো. মতিয়র রহমান, সাবেক সাধারণ সম্পাদক, পাহাড়পুর ইউনিয়ন যুবদল।
মোঃ আলমগীর মোরশেদ, সাবেক সহ-সভাপতি, পাহাড়পুর ইউনিয়ন বিএনপি। গোলাম হাসর এইচ, সহ-সভাপতি, জিয়া সাইবার ফোর্স, বদলগাছী উপজেলা শাখা। ফজলুল হক মাস্টার, অবসরপ্রাপ্ত শিক্ষক, জামালগঞ্জ উচ্চ বিদ্যালয়।
এছাড়াও উপস্থিত ছিলেন আলম মাস্টার, মুকুল মাস্টার, সাখাওয়াত হোসেন, আমিনা মেম্বার, ফিরোজ আমিন, শিমু মেম্বারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শেষে উপস্থিত নেতৃবৃন্দ আগামী জাতীয় নির্বাচনে বিএনপির নীতি ও আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park