1. admin@gonosongbad24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় জেলা পুলিশের অভিযানে উদ্ধার ৮০টি হারানো মোবাইল, মালিকদের কাছে হস্তান্তর নওগাঁয় ডিবি পুলিশের রাতভর অভিযান, ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ বদলগাছীতে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ভুয়া চিকিৎসাপত্র আর ৯ গুলির ‘নাটক’: শেখ হাসিনাসহ ৮৪ আসামিকে অব্যাহতির সুপারিশ পুলিশের বগুড়ার কাহালুতে গলায় ফাঁস দিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু  বদলগাছী হাসপাতালে দুই নার্সের রোস্টার বিরোধ: সহকর্মীকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ, তিন দিনেও ব্যবস্থা নেই বদলগাছীর বিলাশ বাড়ী ইউনিয়নে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন নওগাঁয় পুলিশের অভিযানে দুটি চোরাই চার্জার অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ, নবজাতক, শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা বদলগাছীতে ভিডব্লিউবি’র ১৯০০ কেজি চাল জব্দ: বাজারে বিক্রির সময় গুদাম থেকে আটক শেরপুর সীমান্তে ১৪৭ বোতল ইস্কাফ সিরাপ জব্দ বদলগাছীতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ২, মোটরসাইকেল উদ্ধার রাণীনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৮৫ শতাংশ সম্পন্ন, জুলাইয়ে চালু আমু-শাজাহানসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে? ষষ্ঠ শ্রেণির আইসিটি বই মুদ্রণজনিত ত্রুটি সংশোধনে ফেরতের নির্দেশ ‘উই রিভোল্ট’—পাঠ্যবইয়ে যেভাবে তুলে ধরা হচ্ছে জিয়াউর রহমানের ঐতিহাসিক ডায়েরির কথা সরকারের সমালোচনা করায় নারীকে পুলিশে দিল বিএনপি নেতা-কর্মীরা বিভাগীয় কমিশনারের নির্দেশেও তথ্য দেয়নি সিলেট জেলা প্রশাসন দিনের ছবি (২৬ অক্টোবর, ২০২৬) কতটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় অর্ণব, কবে-কোথায় আঘাত হানবে শুভ নাকি অশুভ শক্তি ঢাকা-কক্সবাজার রুটে আজ থেকে চলবে ‘মহানগর এক্সপ্রেস’ শিল্পের সঙ্গে উচ্চশিক্ষার যোগসূত্র গড়ছে বিইউএফটি চিকিৎসাশিক্ষায় ৬৩ শতাংশই ছাত্রী, ডেন্টাল ও নার্সিংয়েও এগিয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বেতন বৃদ্ধিতে ধীরে চলো নীতি ধর্ম যার যার… ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ, কেন ফুঁসছে জেন–জি? মধ্যপ্রাচ্যে ভেতরে-ভেতরে ‘লিবারেল বিপ্লব’ নিষিদ্ধ হয়েছিল নাটকটি, স্তালিন দেখেছিলেন ১৪ বার মাদক কারবার: দম্পতির ব্যাংক হিসাবে ১৩ কোটি লেনদেন ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থ মেয়াদে জয়ী লুলা মাদারীপুরের চরমুগরিয়া: ইকোপার্কের নির্মাণকাজ বন্ধ, চুরি হচ্ছে মালামাল সৌদিতে নিরাপত্তাঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ, মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের জন্য বিশেষ পাসপোর্ট জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ভুটানের বিপক্ষে থাকছেন হামজা-ফারহান দীর্ঘদিনের ক্ষমতার অবসান, সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের জয় সিলেটে ২০ শ্রমিকের পরিবার পেল ১০ লাখ টাকা অনুদান এমবাপ্পের জোড়া গোলে তছনছ বার্সার ঘর মির্জাপুরে মহাসড়কের পাশে পড়ে আছে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ মিথিলার কণ্ঠে নতুন গান ‘ভালোবাসি আমি তোমায় বোঝাবো’ চিকিৎসাসেবা বঞ্চিত পাঁচ লাখ মানুষ ডেন্টাল হাইজিনিস্ট থেকে শিল্পী, ফ্লোরিডায় উদ্যোক্তা হিসেবে এগিয়ে চলেছেন সন্দ্বীপের জাহান রিমা চট্টগ্রাম থেকে পরীমনির জন্য ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব কোর্তোয়া কেন নেই, দেখে নিন এল ক্লাসিকোয় দুই দলের একাদশ সুরের টানে জমজমাট সিডনি অপেরা হাউস অ্যানফিল্ডে লিভারপুলের ‘প্রথম’ জয়, ম্যানইউনাইটেডের লজ্জার হার ১০০-র পর ২০০ মিটারেও সোনা জিতলেন ইমরানুর ও শিরিন

বদলগাছী শিক্ষা অফিসে ঘুষ বাণিজ্য; শিক্ষকদের অসন্তোষ চরমে

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৩৩ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক

​নওগাঁর বদলগাছী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের বিরুদ্ধে শিক্ষকদের বিভিন্ন দাপ্তরিক কাজে চরম হয়রানি ও বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে। এবার সরকারি নির্দেশনা অনুযায়ী সম্পন্ন হওয়া ‘পে-ফিক্সেশন-২০২৬’ এর দাপ্তরিক কাজকে কেন্দ্র করে প্রায় ৭০০ শিক্ষকের কাছ থেকে এক লাখ ৪০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার তথ্য সামনে এসেছে। ভুক্তভোগীদের অভিযোগ, নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করে দেওয়ার দোহাই দিয়ে প্রকাশ্যে এই অর্থ আদায় করা হচ্ছে।

​অনুসন্ধানে জানা যায়, সরকারি নিয়ম অনুযায়ী আগামী ২০ অক্টোবরের মধ্যে প্রাথমিক শিক্ষকদের ‘পে-ফিক্সেশন-২০২৬’ এর কাজ শেষ করার কথা রয়েছে। ডিজিটাল এই পোর্টালে জনপ্রতি কাজ সম্পন্ন করতে মাত্র কয়েক মিনিট সময় লাগে। অথচ বদলগাছী প্রাথমিক শিক্ষা অফিসের পক্ষ থেকে দ্রুত কাজ সম্পন্ন ও উপজেলা হিসাবরক্ষণ অফিসে ‘চা-পানি’ দেওয়ার অজুহাতে প্রতি শিক্ষকের কাছে ২০০ টাকা করে দাবি করা হয়। বাধ্য হয়ে প্রায় ৭০০ শিক্ষক শিক্ষকপ্রতি ২০০ টাকা হারে টাকা দিয়েছেন।

​নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভুক্তভোগী শিক্ষক ক্ষোভ প্রকাশ করে জানান, প্রাথমিক শিক্ষা অফিস যেন ঘুষ ছাড়া কোনো ফাইলই নড়াতে চায় না। এক ভুক্তভোগী শিক্ষক বলেন, “আমার ও আমার শিক্ষিকা স্ত্রীর পে-ফিক্সেশনের জন্য ৪০০ টাকা গায়ের জোরে নেওয়া হয়েছে।” অন্য এক শিক্ষক আক্ষেপ করে বলেন, “অনলাইনে নিজের কাজ নিজেই করার সক্ষমতা আমার আছে। তবুও অফিস ফি-এর নামে এই টাকা দিতে বাধ্য করা হয়েছে, না দিলে ফাইলে জট লাগিয়ে রাখার হুমকি থাকে।”

​অভিযোগের মূল তীর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারী জিয়ার দিকে। শিক্ষকদের দাবি, তাঁর মাধ্যমে সব লেনদেন পরিচালিত হয়। প্রথম দিকে টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করলেও, লেনদেনের ছবি দেখানোর পর সুর পাল্টান অফিস সহকারী জিয়া। তিনি জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও স্থানীয় শিক্ষক সমিতির এক প্রভাবশালী নেতার নির্দেশেই তিনি এ টাকা সংগ্রহ করেছেন।

​তবে শিক্ষা অফিসের এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে বদলগাছী উপজেলা হিসাবরক্ষণ অফিস। হিসাবরক্ষণ কর্মকর্তা জানান, পে-ফিক্সেশনের জন্য হিসাবরক্ষণ অফিস কোনো টাকা নেয়নি এবং সরকারি কোনো নিয়মেই এসব কাজে অর্থ আদায়ের বিধান নেই।

​শিক্ষকরা জানান, শুধু পে-ফিক্সেশনই নয়; বদলগাছী প্রাথমিক শিক্ষা অফিসে শিক্ষকদের বদলি, পেনশন ফাইল পাস, জিপিএফ উত্তোলন কিংবা সাধারণ ফাইলে স্বাক্ষরের ক্ষেত্রে ১০০ টাকা থেকে শুরু করে ১০ হাজার টাকা পর্যন্ত দিতে হয়। কেউ প্রতিবাদ করলে বা অর্থ দিতে অস্বীকৃতি জানালে প্রশাসনিক নানা হয়রানির শিকার হতে হয়। পরিণতি বা প্রশাসনিক রোষানলের ভয়ে সাধারণ শিক্ষকরা প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাচ্ছেন না।

​একটি সরকারি শিক্ষা দপ্তরে দিনের পর দিন এমন খোলামেলা অর্থ বাণিজ্য ও জিম্মি দশায় ক্ষুব্ধ উপজেলার সাধারণ শিক্ষকমহল। সংশ্লিষ্টদের দাবি, অসাধু এই সিন্ডিকেটের বিরুদ্ধে দ্রুত নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করলে শিক্ষা ব্যবস্থার প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহি সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park