
নিজস্ব প্রতিবেদক
নওগাঁর বদলগাছী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন (৬০) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৬ জুন) বেলা সাড়ে ১১টার দিকে বদলগাছী উপজেলা পরিষদের সামনে থেকে নওগাঁ সদর ও বদলগাছী থানার যৌথ অভিযানে তাকে আটক করা হয়।
আনোয়ার হোসেন উপজেলার চাকরাইল গ্রামের মৃত শফিক উদ্দিনের ছেলে।
বদলগাছী থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, বিস্ফোরক দ্রব্য আইনে দায়েরকৃত নওগাঁ সদর মডেল থানার একটি নাশকতা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারের পর আনোয়ার হোসেনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
Leave a Reply