1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সের ভবন ঝুঁকিপূর্ণ, আয়ুষ্কাল শেষ এক বছর আগেই; আতঙ্কে রোগী-স্বজন

  • প্রকাশের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৭১ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক,
নির্মাণের ৫০ বছর পেরিয়ে গেছে। নির্ধারিত আয়ুষ্কালও শেষ হয়েছে এক বছর আগে। এরই মধ্যে ভবনের ছাদ ও বিভিন্ন অংশে দেখা দিয়েছে ফাটল, খসে পড়ছে পলেস্তারা, কোথাও কোথাও বেরিয়ে এসেছে রড। এমন নাজুক অবকাঠামোর মধ্যেই চলছে নওগাঁর বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবা। এতে প্রতিদিন চিকিৎসা নিতে আসা রোগী, স্বজন ও হাসপাতালের কর্মীদের মধ্যে তৈরি হয়েছে আতঙ্ক।
৫০ শয্যাবিশিষ্ট বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বর্তমান ভবনটি নির্মাণ করা হয় ১৯৭৫ সালে। হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ভবনটির নির্ধারিত আয়ুষ্কাল ছিল ৫০ বছর। সেই হিসাবে ২০২৫ সালেই ভবনটির আয়ুষ্কাল শেষ হয়েছে। তবে নতুন ভবন নির্মাণ না হওয়ায় পুরোনো ভবনেই চলছে চিকিৎসাসহ হাসপাতালের নিয়মিত কার্যক্রম।


সম্প্রতি সরেজমিনে দেখা যায়, হাসপাতাল ভবনের ছাদসহ বিভিন্ন স্থানে ফাটলের চিহ্ন রয়েছে। কয়েকটি জায়গায় পলেস্তারা খসে পড়ে রড বেরিয়ে গেছে। ভবনের ঝুঁকিপূর্ণ অংশের নিচ দিয়েই রোগী, স্বজন ও হাসপাতালের কর্মীদের নিয়মিত চলাচল করতে হচ্ছে। এতে যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে।
চিকিৎসা নিতে আসা রোগীর স্বজন সজিব হোসেন বলেন, ‘মাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে এসেছি। কিন্তু ভবনের ছাদের অবস্থা দেখে আতঙ্কিত হচ্ছি। কখন দুর্ঘটনা ঘটে, সেই ভয় রয়েছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার।’
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আসাদুজ্জামান নাহিদ বলেন, ‘ভবনটি অনেক পুরোনো। এরই মধ্যে সংস্কারের কাজ চলছে। নতুন ভবনের কাজ দ্রুত শুরু করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জানানো হয়েছে।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কানিজ ফাতেমা বলেন, ‘হাসপাতালের বর্তমান ভবনটি ১৯৭৫ সালে নির্মাণ করা হয়েছিল। ২০২৫ সালে এর নির্ধারিত আয়ুষ্কাল শেষ হয়েছে। আমরা প্রকৌশলী দিয়ে ভবনটি পরিদর্শন করিয়েছি।’
তিনি বলেন, ‘গত অর্থবছর থেকে ভবনটির মেরামতের কাজ শুরু হয়েছে, যাতে আপাতত হাসপাতালের কার্যক্রম চালিয়ে নেওয়া যায়। রাজশাহী থেকে প্রকৌশলীরাও ভবনটি পরিদর্শন করেছেন। তাঁরা জানিয়েছেন, দুটি জায়গায় সমস্যা বেশি। সেখানে শুধু প্লাস্টার করলে তা টেকসই হবে না। আপাতত কেমিক্যাল ব্যবহার করে কাজ চালিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।’
নতুন ভবন নির্মাণের উদ্যোগের বিষয়ে ডা. কানিজ ফাতেমা বলেন, ‘হাসপাতালের নতুন ভবন নির্মাণের জন্য কাজ চলছে। এ বিষয়ে সংসদ সদস্যও তৎপর রয়েছেন। এখানে ১০১ শয্যাবিশিষ্ট নতুন ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে।’
স্থানীয় বাসিন্দা ও রোগীর স্বজনদের অভিযোগ, হাসপাতাল ভবনটির অবস্থা দীর্ঘদিন ধরেই নাজুক। পুরোনো ও ঝুঁকিপূর্ণ ভবনে চিকিৎসাসেবা চালু থাকায় প্রতিদিনই শঙ্কা নিয়ে হাসপাতালে আসতে হচ্ছে তাঁদের।
তাঁদের দাবি, দুর্ঘটনা ঘটার পর ব্যবস্থা নেওয়ার অপেক্ষায় না থেকে ভবনের ঝুঁকিপূর্ণ অংশগুলো দ্রুত চিহ্নিত করে রোগী ও স্বজনদের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। পাশাপাশি নতুন ভবন নির্মাণের উদ্যোগ দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park