1. admin@gonosongbad24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় প্রশাসনের নির্দেশনার পরও বৃত্তি আয়োজনের অভিযোগ ধামইরহাটে অসহায় ৮০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ জয়পুরহাটে বসতঘরের আলমারিতে ৯০০ টাপেন্টাডল, ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাণীনগরে জাতীয় যুব দিবস উদযাপন নওগাঁয় জেলা পুলিশের অভিযানে উদ্ধার ৮০টি হারানো মোবাইল, মালিকদের কাছে হস্তান্তর নওগাঁয় ডিবি পুলিশের রাতভর অভিযান, ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ বদলগাছীতে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ভুয়া চিকিৎসাপত্র আর ৯ গুলির ‘নাটক’: শেখ হাসিনাসহ ৮৪ আসামিকে অব্যাহতির সুপারিশ পুলিশের বগুড়ার কাহালুতে গলায় ফাঁস দিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু  বদলগাছী হাসপাতালে দুই নার্সের রোস্টার বিরোধ: সহকর্মীকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ, তিন দিনেও ব্যবস্থা নেই বদলগাছীর বিলাশ বাড়ী ইউনিয়নে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন নওগাঁয় পুলিশের অভিযানে দুটি চোরাই চার্জার অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ, নবজাতক, শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা বদলগাছীতে ভিডব্লিউবি’র ১৯০০ কেজি চাল জব্দ: বাজারে বিক্রির সময় গুদাম থেকে আটক শেরপুর সীমান্তে ১৪৭ বোতল ইস্কাফ সিরাপ জব্দ বদলগাছীতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ২, মোটরসাইকেল উদ্ধার রাণীনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৮৫ শতাংশ সম্পন্ন, জুলাইয়ে চালু আমু-শাজাহানসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে? ষষ্ঠ শ্রেণির আইসিটি বই মুদ্রণজনিত ত্রুটি সংশোধনে ফেরতের নির্দেশ ‘উই রিভোল্ট’—পাঠ্যবইয়ে যেভাবে তুলে ধরা হচ্ছে জিয়াউর রহমানের ঐতিহাসিক ডায়েরির কথা সরকারের সমালোচনা করায় নারীকে পুলিশে দিল বিএনপি নেতা-কর্মীরা বিভাগীয় কমিশনারের নির্দেশেও তথ্য দেয়নি সিলেট জেলা প্রশাসন দিনের ছবি (২৬ অক্টোবর, ২০২৬) কতটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় অর্ণব, কবে-কোথায় আঘাত হানবে শুভ নাকি অশুভ শক্তি ঢাকা-কক্সবাজার রুটে আজ থেকে চলবে ‘মহানগর এক্সপ্রেস’ শিল্পের সঙ্গে উচ্চশিক্ষার যোগসূত্র গড়ছে বিইউএফটি চিকিৎসাশিক্ষায় ৬৩ শতাংশই ছাত্রী, ডেন্টাল ও নার্সিংয়েও এগিয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বেতন বৃদ্ধিতে ধীরে চলো নীতি ধর্ম যার যার… ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ, কেন ফুঁসছে জেন–জি? মধ্যপ্রাচ্যে ভেতরে-ভেতরে ‘লিবারেল বিপ্লব’ নিষিদ্ধ হয়েছিল নাটকটি, স্তালিন দেখেছিলেন ১৪ বার মাদক কারবার: দম্পতির ব্যাংক হিসাবে ১৩ কোটি লেনদেন ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থ মেয়াদে জয়ী লুলা মাদারীপুরের চরমুগরিয়া: ইকোপার্কের নির্মাণকাজ বন্ধ, চুরি হচ্ছে মালামাল সৌদিতে নিরাপত্তাঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ, মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের জন্য বিশেষ পাসপোর্ট জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ভুটানের বিপক্ষে থাকছেন হামজা-ফারহান দীর্ঘদিনের ক্ষমতার অবসান, সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের জয় সিলেটে ২০ শ্রমিকের পরিবার পেল ১০ লাখ টাকা অনুদান এমবাপ্পের জোড়া গোলে তছনছ বার্সার ঘর মির্জাপুরে মহাসড়কের পাশে পড়ে আছে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ মিথিলার কণ্ঠে নতুন গান ‘ভালোবাসি আমি তোমায় বোঝাবো’ চিকিৎসাসেবা বঞ্চিত পাঁচ লাখ মানুষ ডেন্টাল হাইজিনিস্ট থেকে শিল্পী, ফ্লোরিডায় উদ্যোক্তা হিসেবে এগিয়ে চলেছেন সন্দ্বীপের জাহান রিমা চট্টগ্রাম থেকে পরীমনির জন্য ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব

বনশ্রী-আফতাবনগর প্রেসক্লাবের উদ্যোগে পরিচ্ছন্নতা কর্মসূচি

  • প্রকাশের সময় : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ১৪৬ বার পঠিত

 

মশিউর রহমান খান, নিজস্ব প্রতিবেদক, 

জনস্বার্থে পরিবেশ সুরক্ষা ও পরিচ্ছন্ন নগর গড়ে তোলার লক্ষ্যে বনশ্রী আফতাবনগর প্রেসক্লাবের উদ্যোগে ব্যাপক পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১০টায় এ কর্মসূচি শুরু হয়ে বনশ্রী এলাকার মেরাদিয়া বাজার থেকে কাজীবাড়ী পর্যন্ত বিস্তৃত এলাকায় পরিচালিত হয়।

কর্মসূচির উদ্বোধন করেন বনশ্রী এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা–৯ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। এতে সভাপতিত্ব করেন বনশ্রী আফতাবনগর প্রেসক্লাবের সভাপতি মো. মোসলেহ উদ্দিন বাবলু পন্ডিত।

অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রোটারিয়ান জহুরুল ইসলাম এবং সার্বিক দায়িত্বে ছিলেন সংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম রাসেল।
উদ্বোধনী পর্বে প্রধান অতিথি, উদ্বোধক ও সভাপতি পৃথকভাবে বক্তব্য দেন। বক্তারা বলেন, পরিচ্ছন্ন পরিবেশ শুধু স্বাস্থ্য সুরক্ষার জন্যই নয়, বরং একটি সভ্য ও বাসযোগ্য নগর গড়ে তোলার অন্যতম পূর্বশর্ত। তাঁরা নিয়মিত এ ধরনের সামাজিক উদ্যোগ গ্রহণের মাধ্যমে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন এবং তরুণদের স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

প্রধান অতিথি হাবিবুর রশিদ হাবিব বলেন, “পরিচ্ছন্নতা শুধু সিটি করপোরেশনের দায়িত্ব নয়; নাগরিক হিসেবে আমাদের সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। বনশ্রী আফতাবনগর প্রেসক্লাবের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।” তিনি ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচিতে সহযোগিতার আশ্বাস দেন।

উদ্বোধক আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন বলেন, “নিজ নিজ এলাকা পরিষ্কার রাখা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা যদি যার যার জায়গা থেকে সচেতন হই, তাহলেই পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত সমাজ গড়ে তোলা সম্ভব।” তিনি এ কর্মসূচিকে এলাকার জন্য ইতিবাচক দৃষ্টান্ত বলে উল্লেখ করেন।
সভাপতির বক্তব্যে মো. মোসলেহ উদ্দিন বাবলু পন্ডিত বলেন, “বনশ্রী আফতাবনগর প্রেসক্লাব শুধু সাংবাদিকতাই নয়, সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকেও কাজ করে যাচ্ছে। পরিচ্ছন্নতা কর্মসূচি তারই অংশ।” তিনি জানান, ভবিষ্যতে মাদকবিরোধী কার্যক্রম, বৃক্ষরোপণ ও সামাজিক সচেতনতামূলক আরও কর্মসূচি নেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মহসিন, যুগ্ম সম্পাদক ইমরান খানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। এছাড়া উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য জামিলুর রহমান নয়ন, সাঈদ বাসীর রিপন, সাইফুল ইসলাম মামুন হোসেনসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরাও কর্মসূচিতে অংশ নেন।

উদ্বোধন শেষে প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা মেরাদিয়া বাজার থেকে কাজীবাড়ী পর্যন্ত রাস্তা, ফুটপাত ও আশপাশের স্থান পরিষ্কার করেন। স্থানীয় বাসিন্দারাও স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশ নেন।
আয়োজকরা জানান, এ উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল এলাকাবাসীর মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা এবং একটি স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা। স্থানীয় মহলে এ কর্মসূচি ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এমন কার্যক্রম পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park