1. admin@gonosongbad24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় জেলা পুলিশের অভিযানে উদ্ধার ৮০টি হারানো মোবাইল, মালিকদের কাছে হস্তান্তর নওগাঁয় ডিবি পুলিশের রাতভর অভিযান, ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ বদলগাছীতে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ভুয়া চিকিৎসাপত্র আর ৯ গুলির ‘নাটক’: শেখ হাসিনাসহ ৮৪ আসামিকে অব্যাহতির সুপারিশ পুলিশের বগুড়ার কাহালুতে গলায় ফাঁস দিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু  বদলগাছী হাসপাতালে দুই নার্সের রোস্টার বিরোধ: সহকর্মীকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ, তিন দিনেও ব্যবস্থা নেই বদলগাছীর বিলাশ বাড়ী ইউনিয়নে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন নওগাঁয় পুলিশের অভিযানে দুটি চোরাই চার্জার অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ, নবজাতক, শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা বদলগাছীতে ভিডব্লিউবি’র ১৯০০ কেজি চাল জব্দ: বাজারে বিক্রির সময় গুদাম থেকে আটক শেরপুর সীমান্তে ১৪৭ বোতল ইস্কাফ সিরাপ জব্দ বদলগাছীতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ২, মোটরসাইকেল উদ্ধার রাণীনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৮৫ শতাংশ সম্পন্ন, জুলাইয়ে চালু আমু-শাজাহানসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে? ষষ্ঠ শ্রেণির আইসিটি বই মুদ্রণজনিত ত্রুটি সংশোধনে ফেরতের নির্দেশ ‘উই রিভোল্ট’—পাঠ্যবইয়ে যেভাবে তুলে ধরা হচ্ছে জিয়াউর রহমানের ঐতিহাসিক ডায়েরির কথা সরকারের সমালোচনা করায় নারীকে পুলিশে দিল বিএনপি নেতা-কর্মীরা বিভাগীয় কমিশনারের নির্দেশেও তথ্য দেয়নি সিলেট জেলা প্রশাসন দিনের ছবি (২৬ অক্টোবর, ২০২৬) কতটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় অর্ণব, কবে-কোথায় আঘাত হানবে শুভ নাকি অশুভ শক্তি ঢাকা-কক্সবাজার রুটে আজ থেকে চলবে ‘মহানগর এক্সপ্রেস’ শিল্পের সঙ্গে উচ্চশিক্ষার যোগসূত্র গড়ছে বিইউএফটি চিকিৎসাশিক্ষায় ৬৩ শতাংশই ছাত্রী, ডেন্টাল ও নার্সিংয়েও এগিয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বেতন বৃদ্ধিতে ধীরে চলো নীতি ধর্ম যার যার… ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ, কেন ফুঁসছে জেন–জি? মধ্যপ্রাচ্যে ভেতরে-ভেতরে ‘লিবারেল বিপ্লব’ নিষিদ্ধ হয়েছিল নাটকটি, স্তালিন দেখেছিলেন ১৪ বার মাদক কারবার: দম্পতির ব্যাংক হিসাবে ১৩ কোটি লেনদেন ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থ মেয়াদে জয়ী লুলা মাদারীপুরের চরমুগরিয়া: ইকোপার্কের নির্মাণকাজ বন্ধ, চুরি হচ্ছে মালামাল সৌদিতে নিরাপত্তাঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ, মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের জন্য বিশেষ পাসপোর্ট জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ভুটানের বিপক্ষে থাকছেন হামজা-ফারহান দীর্ঘদিনের ক্ষমতার অবসান, সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের জয় সিলেটে ২০ শ্রমিকের পরিবার পেল ১০ লাখ টাকা অনুদান এমবাপ্পের জোড়া গোলে তছনছ বার্সার ঘর মির্জাপুরে মহাসড়কের পাশে পড়ে আছে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ মিথিলার কণ্ঠে নতুন গান ‘ভালোবাসি আমি তোমায় বোঝাবো’ চিকিৎসাসেবা বঞ্চিত পাঁচ লাখ মানুষ ডেন্টাল হাইজিনিস্ট থেকে শিল্পী, ফ্লোরিডায় উদ্যোক্তা হিসেবে এগিয়ে চলেছেন সন্দ্বীপের জাহান রিমা চট্টগ্রাম থেকে পরীমনির জন্য ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব কোর্তোয়া কেন নেই, দেখে নিন এল ক্লাসিকোয় দুই দলের একাদশ সুরের টানে জমজমাট সিডনি অপেরা হাউস অ্যানফিল্ডে লিভারপুলের ‘প্রথম’ জয়, ম্যানইউনাইটেডের লজ্জার হার ১০০-র পর ২০০ মিটারেও সোনা জিতলেন ইমরানুর ও শিরিন

বরিশালে স্তন ক্যানসার সচেতনতায় পথসভা

  • প্রকাশের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ২৪ বার পঠিত

স্বাস্থ্য ডেস্ক: বরিশাল নগরীতে স্তন ক্যানসার সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে সম্প্রতি বেশ কিছু এলাকায় বিশেষ পথসভা অনুষ্ঠিত হয়েছে। এই রোগ প্রতিরোধ ও প্রাথমিক শনাক্তকরণের প্রয়োজনীয়তা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সন্ধ্যার পর এই কর্মসূচি পালন করা হয়। নগরীর প্রাণকেন্দ্র টাউন হল চত্বর ছাড়াও আনসার অফিসের পার্শ্ববর্তী মাঠ এবং কীর্তনখোলা নদীর তীরের ত্রিশ গোডাউন এলাকায় এসব সভা আয়োজিত হয়।

সচেতনতামূলক এই পদক্ষেপে মাইকিংয়ের পাশাপাশি নানা ধরনের প্রতীকী প্রদর্শনীর আয়োজন করা হয়। বিশেষ করে ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ শীর্ষক ব্যানার প্রদর্শনের মাধ্যমে পথচারী ও স্থানীয় বাসিন্দাদের দৃষ্টি আকর্ষণ করা হয়। এ সময় উপস্থিত কর্মীরা সাধারণ মানুষের হাতে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন এবং স্তন ক্যানসারের লক্ষণ ও প্রতিকার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরামের উদ্যোগে এই জনসচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। পুরো আয়োজনের নেতৃত্ব দেন দেশের বিশিষ্ট ক্যানসার রোগতত্ত্ব ও প্রতিরোধ বিশেষজ্ঞ এবং ফোরামের প্রধান সমন্বয়কারী অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন। তাঁর সাথে চিকিৎসাবিজ্ঞানী ও সামাজিক আন্দোলনের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা এই কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেন।

এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন ফোরামের সমন্বয়ক ইকবাল মাহমুদ এবং বাংলাদেশ ওয়ার্ল্ড ক্যানসার সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি হুমায়ূন কবির। এছাড়া অলাভজনক সামাজিক সংস্থা হীল-এর প্রতিষ্ঠাতা জেবুন্নেছা বেগম এবং বেসরকারি উন্নয়ন সংস্থা প্রশিকার প্রতিনিধি মোহা. মহসীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও কর্মীরা কর্মসূচিতে সংহতি জানান।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park