1. admin@gonosongbad24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় প্রশাসনের নির্দেশনার পরও বৃত্তি আয়োজনের অভিযোগ ধামইরহাটে অসহায় ৮০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ জয়পুরহাটে বসতঘরের আলমারিতে ৯০০ টাপেন্টাডল, ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাণীনগরে জাতীয় যুব দিবস উদযাপন নওগাঁয় জেলা পুলিশের অভিযানে উদ্ধার ৮০টি হারানো মোবাইল, মালিকদের কাছে হস্তান্তর নওগাঁয় ডিবি পুলিশের রাতভর অভিযান, ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ বদলগাছীতে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ভুয়া চিকিৎসাপত্র আর ৯ গুলির ‘নাটক’: শেখ হাসিনাসহ ৮৪ আসামিকে অব্যাহতির সুপারিশ পুলিশের বগুড়ার কাহালুতে গলায় ফাঁস দিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু  বদলগাছী হাসপাতালে দুই নার্সের রোস্টার বিরোধ: সহকর্মীকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ, তিন দিনেও ব্যবস্থা নেই বদলগাছীর বিলাশ বাড়ী ইউনিয়নে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন নওগাঁয় পুলিশের অভিযানে দুটি চোরাই চার্জার অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ, নবজাতক, শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা বদলগাছীতে ভিডব্লিউবি’র ১৯০০ কেজি চাল জব্দ: বাজারে বিক্রির সময় গুদাম থেকে আটক শেরপুর সীমান্তে ১৪৭ বোতল ইস্কাফ সিরাপ জব্দ বদলগাছীতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ২, মোটরসাইকেল উদ্ধার রাণীনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৮৫ শতাংশ সম্পন্ন, জুলাইয়ে চালু আমু-শাজাহানসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে? ষষ্ঠ শ্রেণির আইসিটি বই মুদ্রণজনিত ত্রুটি সংশোধনে ফেরতের নির্দেশ ‘উই রিভোল্ট’—পাঠ্যবইয়ে যেভাবে তুলে ধরা হচ্ছে জিয়াউর রহমানের ঐতিহাসিক ডায়েরির কথা সরকারের সমালোচনা করায় নারীকে পুলিশে দিল বিএনপি নেতা-কর্মীরা বিভাগীয় কমিশনারের নির্দেশেও তথ্য দেয়নি সিলেট জেলা প্রশাসন দিনের ছবি (২৬ অক্টোবর, ২০২৬) কতটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় অর্ণব, কবে-কোথায় আঘাত হানবে শুভ নাকি অশুভ শক্তি ঢাকা-কক্সবাজার রুটে আজ থেকে চলবে ‘মহানগর এক্সপ্রেস’ শিল্পের সঙ্গে উচ্চশিক্ষার যোগসূত্র গড়ছে বিইউএফটি চিকিৎসাশিক্ষায় ৬৩ শতাংশই ছাত্রী, ডেন্টাল ও নার্সিংয়েও এগিয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বেতন বৃদ্ধিতে ধীরে চলো নীতি ধর্ম যার যার… ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ, কেন ফুঁসছে জেন–জি? মধ্যপ্রাচ্যে ভেতরে-ভেতরে ‘লিবারেল বিপ্লব’ নিষিদ্ধ হয়েছিল নাটকটি, স্তালিন দেখেছিলেন ১৪ বার মাদক কারবার: দম্পতির ব্যাংক হিসাবে ১৩ কোটি লেনদেন ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থ মেয়াদে জয়ী লুলা মাদারীপুরের চরমুগরিয়া: ইকোপার্কের নির্মাণকাজ বন্ধ, চুরি হচ্ছে মালামাল সৌদিতে নিরাপত্তাঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ, মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের জন্য বিশেষ পাসপোর্ট জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ভুটানের বিপক্ষে থাকছেন হামজা-ফারহান দীর্ঘদিনের ক্ষমতার অবসান, সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের জয় সিলেটে ২০ শ্রমিকের পরিবার পেল ১০ লাখ টাকা অনুদান এমবাপ্পের জোড়া গোলে তছনছ বার্সার ঘর মির্জাপুরে মহাসড়কের পাশে পড়ে আছে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ মিথিলার কণ্ঠে নতুন গান ‘ভালোবাসি আমি তোমায় বোঝাবো’ চিকিৎসাসেবা বঞ্চিত পাঁচ লাখ মানুষ ডেন্টাল হাইজিনিস্ট থেকে শিল্পী, ফ্লোরিডায় উদ্যোক্তা হিসেবে এগিয়ে চলেছেন সন্দ্বীপের জাহান রিমা চট্টগ্রাম থেকে পরীমনির জন্য ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব

বর্তমান সরকার কৃষি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে- তেরখাদায় আজিজুল বারী হেলাল এমপি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১৪৫ বার পঠিত

 

তেরখাদা প্রতিনিধিঃ

খুলনা-০৪ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রিয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, খাল খনন প্রকল্প শুধু একটি অবকাঠামোগত উন্নয়ন নয়, এটি কৃষকের বাঁচার পথ সুগম করার একটি কার্যকর উদ্যোগ। জলাবদ্ধতা নিরসন ও সেচ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে আমরা কৃষি উৎপাদন আরও বৃদ্ধি করতে চাই।

তিনি বলেন, সরকার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও কৃষি খাতকে শক্তিশালী করতে কাজ করেছে।
তিনি বলেন, মধুপুর ইউনিয়নের বাগাশিয়া খাল খনন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে তেরখাদা উপজেলার কৃষকরা সরাসরি উপকৃত হবেন এবং স্থানীয় অর্থনীতি আরও গতিশীল হবে।
বিএডিসি’র এই উদ্যোগ কৃষকদের দীর্ঘদিনের একটি দাবি পূরণ করতে যাচ্ছে। তিনি বলেন, তেরখাদার জলাবদ্ধতা একটি বড় সমস্যা । এই খাল পুনঃখনন হলে বর্ষা মৌসুমে পানি দ্রুত নিষ্কাশন সম্ভব হবে, যা কৃষি ও জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনবে।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। আধুনিক সেচ ব্যবস্থা ও পানি ব্যবস্থাপনার উন্নয়নের মাধ্যমে আমরা টেকসই কৃষি নিশ্চিত করতে চাই।জ
তিনি বলেন,খাল বিল ও নদী পুনরুদ্ধার শুধু কৃষির জন্য নয়, পরিবেশ রক্ষার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রকল্প এলাকার সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখবে।

তিনি, বাগাশিয়া খাল খনন কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, বিএডিসি’র এই উদ্যোগ কৃষকদের দীর্ঘদিনের একটি দাবি পূরণ করতে যাচ্ছে। খাল খননের মাধ্যমে জমির উৎপাদনশীলতা বাড়বে এবং কৃষকের মুখে হাসি ফুটবে।”

তিনি আরও বলেন, তেরখাদায় জলাবদ্ধতা একটি বড় সমস্যা। এই খাল পুনঃখনন হলে বর্ষা মৌসুমে পানি দ্রুত নিষ্কাশন সম্ভব হবে, যা কৃষি ও জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনবে।

সংসদ সদস্য আজিজুল বারী হেলাল বলেন, বর্তমান সরকার কৃষি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। আধুনিক সেচ ব্যবস্থা ও পানি ব্যবস্থাপনার উন্নয়নের মাধ্যমে আমরা টেকসই কৃষি নিশ্চিত করতে চাই।

তিনি, খাল খনন কার্যক্রমের মাধ্যমে আমরা শুধু পানি নিষ্কাশনের পথই তৈরি করছি না, বরং কৃষির টেকসই উন্নয়নের ভিত্তি শক্তিশালী করছি।

হেলাল বলেন, দীর্ঘদিন ধরে নাব্যতা হারানো বাগাশিয়া খাল আজ নতুন জীবন ফিরে পেতে যাচ্ছে। এটি এলাকার কৃষি ও অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে। প্রধানমন্ত্রীর উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে গ্রামীণ অবকাঠামো ও পানি ব্যবস্থাপনায় যে অগ্রাধিকার দেওয়া হয়েছে, এই প্রকল্প তারই বাস্তব প্রতিফলন।

স্থানীয় জনগণের সহযোগিতা ছাড়া কোনো উন্নয়ন প্রকল্প সফল হয় না। আমি সবাইকে এই কাজের মান রক্ষা ও তদারকিতে সম্পৃক্ত থাকার আহ্বান জানাচ্ছি।
সংসদ সদস্য আজিজুল বারী হেলাল আজ দুপুর ২ টার দিকে তেরখাদা উপজেলার বাঘাশিয়া খাল পুনঃ খনন কাজের ফলক উন্মোচন ও উদ্বোধন শেষে পারহাজীগ্রাম কিন্ডার গার্টেন স্কুল মাঠে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতাকালে এ কথা বলেন।

বিএডিসির খুলনার প্রকল্প পরিচালক মোঃ জামাল ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতা করেন, উপজেলা নির্বাহী অফিসার এ. বি. এম. সারোয়ার রাব্বী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম নুরুন্নবী, উপজেলা কৃষি অফিসার শিউলি মজুমদার, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলী জুলু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ আবু সাইদ, উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী কাওছার আলী, সাবেক আহবায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু,সাবেক সদস্য সচিব এফ এম হাবিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মোঃ রবিউল হোসেন। উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ ইয়ামিন শেখের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য যথাক্রমে মোল্যা মাহবুবুর রহমান, সরদার আব্দুল মান্নান, মোঃ ইকরাম হোসেন জমাদ্দার, মোঃ সাজ্জাদ হোসেন নান্টা, শরীফ নাঈমুল হক, মোঃ মিল্টন হোসেন, মোঃ বিল্লাল হোসেন, শেখ আজিজুর রহমান আজিবার, আবাুল হোসেন বাবু, মোঃ সাইফুল মোড়ল, মোঃ পলাশ শেখ, মোঃ সোহাগ মুন্সী, মোঃ রাজু শেখ, চৌধুরী মেহেদী হাসান, ইবাদ ফকির,জামাল বিশ্বাস, মোঃ আমিনুল ইসলাম আমিন, আজিবার মল্লিক।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park