1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

বাগমারায় পথশিশু ধর্ষণ সপ্তাহ পেরিয়ে গেলেও সনাক্ত হয়নি আসামি

  • প্রকাশের সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ৯০ বার পঠিত

 

বাগমারা প্রতিনিধিঃ

রাজশাহীর বাগমারায় ধর্ষণের শিকার ৮ বছরের বাকপ্রতিবন্ধী পথশিশু সালমার ধর্ষক এখনও শনাক্ত হয়নি। ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেলেও পুলিশ এখনো নিশ্চিতভাবে কাউকে গ্রেপ্তার করতে পারেনি। তবে সন্দেহভাজন হিসেবে কয়েকজন মাদকসেবীকে নজরদারিতে রাখা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

ভুক্তভোগী শিশুর চাচা ও মামলার বাদী মানিক পাটয়ারি অভিযোগ করেন, “আমরা দীপু (১৮) নামে এক বখাটেকে সন্দেহ করছি। সালমা বারবার ইশারায় তাকেই দেখিয়েছে। আমরা যখন কয়েকজন যুবককে একত্রে দাঁড় করিয়ে জিজ্ঞেস করি, তখন সে সরাসরি দীপুর দিকে ইশারা করে। এমনকি মোবাইলে দীপুর ছবি দেখানো হলে সে চিৎকার করে ওঠে। দীপু পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং নিপেন নামে এক ব্যক্তির ছেলে।”

অভিযোগ অস্বীকার করে দীপু বলেন, “ঘটনার রাতে আমি বাড়িতেই ঘুমাচ্ছিলাম।” তার বাবা নিপেনও একই দাবি করেন।

তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা বলেন, “এ ধরনের ঘৃণ্য কাজ কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের দ্বারা সম্ভব নয়। সাধারণত মাদকসেবীরা এমন বিকৃত মানসিকতার হয়ে থাকে। তবে দীপুর মাদকসেবনের সঙ্গে কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি। তবুও তাকে সন্দেহের তালিকায় রেখে তদন্ত চলছে।”

তিনি আরও জানান, “ভিকটিম বাকপ্রতিবন্ধী হওয়ায় সমাজসেবা অধিদপ্তরের একজন সাইন ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রেটারের মাধ্যমে ৩০ জুন, সোমবার রাজশাহী জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তার জবানবন্দি নেওয়া হয়েছে। তবে তদন্তের স্বার্থে তা গোপন রাখা হয়েছে।”

ধর্ষণের শিকার শিশুটি বর্তমানে রাজশাহীর শাহ মখদুম এলাকায় অবস্থিত ভিকটিম সাপোর্ট সেন্টারে আছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসা শেষে তাকে সেখানেই স্থানান্তর করা হয়।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। তাহেরপুর ডিগ্রি কলেজের শিক্ষার্থী এবং এলাকাবাসী বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে দ্রুত অপরাধীর গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

তাহেরপুর ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদল নেতা আরিফুল ইসলাম আরিফ বলেন, “একজন প্রতিবন্ধী শিশুর ওপর এ ধরনের বর্বরতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে অভিযুক্তকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, না হলে এ ধরনের অপরাধ বন্ধ করা সম্ভব নয়।”

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুর রহমান জানান, “আমরা ঘটনাস্থলের আশেপাশের অনেক মানুষের সঙ্গে কথা বলেছি, কিন্তু কেউ কোনো তথ্য দিতে পারেনি। এলাকাটিতে কোনো সিসিটিভি ক্যামেরাও নেই। প্রাথমিকভাবে তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল, কিন্তু তথ্যের অভাবে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। এসব কারণে ধর্ষক শনাক্ত করতে কিছুটা বিলম্ব হচ্ছে।”

উল্লেখ্য, ২৩ জুন রাত ১১টার দিকে রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর ডিগ্রি কলেজ গেট এলাকায় এক রক্তাক্ত বাকপ্রতিবন্ধী শিশুকে উদ্ধার করা হয়। প্রথমে তাকে বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে অবস্থার অবনতি ঘটলে রাত ৩টার দিকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park