1. admin@gonosongbad24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় প্রশাসনের নির্দেশনার পরও বৃত্তি আয়োজনের অভিযোগ ধামইরহাটে অসহায় ৮০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ জয়পুরহাটে বসতঘরের আলমারিতে ৯০০ টাপেন্টাডল, ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাণীনগরে জাতীয় যুব দিবস উদযাপন নওগাঁয় জেলা পুলিশের অভিযানে উদ্ধার ৮০টি হারানো মোবাইল, মালিকদের কাছে হস্তান্তর নওগাঁয় ডিবি পুলিশের রাতভর অভিযান, ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ বদলগাছীতে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ভুয়া চিকিৎসাপত্র আর ৯ গুলির ‘নাটক’: শেখ হাসিনাসহ ৮৪ আসামিকে অব্যাহতির সুপারিশ পুলিশের বগুড়ার কাহালুতে গলায় ফাঁস দিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু  বদলগাছী হাসপাতালে দুই নার্সের রোস্টার বিরোধ: সহকর্মীকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ, তিন দিনেও ব্যবস্থা নেই বদলগাছীর বিলাশ বাড়ী ইউনিয়নে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন নওগাঁয় পুলিশের অভিযানে দুটি চোরাই চার্জার অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ, নবজাতক, শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা বদলগাছীতে ভিডব্লিউবি’র ১৯০০ কেজি চাল জব্দ: বাজারে বিক্রির সময় গুদাম থেকে আটক শেরপুর সীমান্তে ১৪৭ বোতল ইস্কাফ সিরাপ জব্দ বদলগাছীতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ২, মোটরসাইকেল উদ্ধার রাণীনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৮৫ শতাংশ সম্পন্ন, জুলাইয়ে চালু আমু-শাজাহানসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে? ষষ্ঠ শ্রেণির আইসিটি বই মুদ্রণজনিত ত্রুটি সংশোধনে ফেরতের নির্দেশ ‘উই রিভোল্ট’—পাঠ্যবইয়ে যেভাবে তুলে ধরা হচ্ছে জিয়াউর রহমানের ঐতিহাসিক ডায়েরির কথা সরকারের সমালোচনা করায় নারীকে পুলিশে দিল বিএনপি নেতা-কর্মীরা বিভাগীয় কমিশনারের নির্দেশেও তথ্য দেয়নি সিলেট জেলা প্রশাসন দিনের ছবি (২৬ অক্টোবর, ২০২৬) কতটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় অর্ণব, কবে-কোথায় আঘাত হানবে শুভ নাকি অশুভ শক্তি ঢাকা-কক্সবাজার রুটে আজ থেকে চলবে ‘মহানগর এক্সপ্রেস’ শিল্পের সঙ্গে উচ্চশিক্ষার যোগসূত্র গড়ছে বিইউএফটি চিকিৎসাশিক্ষায় ৬৩ শতাংশই ছাত্রী, ডেন্টাল ও নার্সিংয়েও এগিয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বেতন বৃদ্ধিতে ধীরে চলো নীতি ধর্ম যার যার… ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ, কেন ফুঁসছে জেন–জি? মধ্যপ্রাচ্যে ভেতরে-ভেতরে ‘লিবারেল বিপ্লব’ নিষিদ্ধ হয়েছিল নাটকটি, স্তালিন দেখেছিলেন ১৪ বার মাদক কারবার: দম্পতির ব্যাংক হিসাবে ১৩ কোটি লেনদেন ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থ মেয়াদে জয়ী লুলা মাদারীপুরের চরমুগরিয়া: ইকোপার্কের নির্মাণকাজ বন্ধ, চুরি হচ্ছে মালামাল সৌদিতে নিরাপত্তাঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ, মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের জন্য বিশেষ পাসপোর্ট জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ভুটানের বিপক্ষে থাকছেন হামজা-ফারহান দীর্ঘদিনের ক্ষমতার অবসান, সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের জয় সিলেটে ২০ শ্রমিকের পরিবার পেল ১০ লাখ টাকা অনুদান এমবাপ্পের জোড়া গোলে তছনছ বার্সার ঘর মির্জাপুরে মহাসড়কের পাশে পড়ে আছে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ মিথিলার কণ্ঠে নতুন গান ‘ভালোবাসি আমি তোমায় বোঝাবো’ চিকিৎসাসেবা বঞ্চিত পাঁচ লাখ মানুষ ডেন্টাল হাইজিনিস্ট থেকে শিল্পী, ফ্লোরিডায় উদ্যোক্তা হিসেবে এগিয়ে চলেছেন সন্দ্বীপের জাহান রিমা চট্টগ্রাম থেকে পরীমনির জন্য ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব

বাগমারায় সমন্বয়ক পরিচয়ে চাঁদা দাবি ও ফেসবুকে ভূয়া তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১৬৯ বার পঠিত

 

বাগমারা (রাজশাহী) প্রতিনিধিঃ

রাজশাহীর বাগমারার নরদাশ ইউনিয়নের পারিলা কুঁড়োল বিলের মাছ চাষের অর্থ আত্মসাতের ভূয়া তথ্য প্রচারের বিরুদ্ধে ও সমন্বয়ক পরিচয়ে চাঁদা দাবীর প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার(১২ নভেম্বর) বিকেলে কুঁড়োল বিলের পাশেই এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

কুঁড়োল বিলের ক্যাশিয়ার ও বাগমারা উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি কছিমউদ্দিন জোয়ার্দারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গতকাল এক পোষ্টে আবু হুরায়রা মিথ্যা অপ-প্রচার করে ও সমন্বয়ক পরিচয় দিয়ে কয়েক মাস ধরে চাঁদা দাবি করার প্রতিবাদে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

‎সংবাদ সম্মেলনে কছিমউদ্দিন জোয়ার্দার বলেন, গতকাল মঙ্গলবার “Abu Huraira” এবং “বাগমারা উপজেলার খবর” নামক ফেসবুক আইডি থেকে নানা ধরনের মিথ্যা তথ্য উপস্থাপন করে অপ-প্রচার চালানো হচ্ছে যা সামাজিকভাবে আমার মান সম্মান ক্ষুন্ন করছে। বিষয়টি আমার দৃষ্টি গোচর হলে উক্ত প্রকল্পের সকল সদস্যকে অবগত করি। গত ৫ আগস্টের কিছুদিন পর নরদাশ ইউনিয়নের পারিলা গ্রামের মোস্তফা কবিরাজের ছেলে আবু হুরায়রা (২৫) আমার কাছে মোবাইল ফোনে মোটা অংকের টাকা চাঁদা দাবী করে। আমি দিতে না চাইলে সে আমার বিরুদ্ধে এসব মিথ্যা অপ-প্রচারে নেমে পড়ে।

মূল ঘটনা হচ্ছে, আমি সহ বিলের মোট ৩৮ জন সদস্য এই মাছ চাষ প্রকল্পের সাথে জড়িত। পাঁচ বছরের চুক্তিতে বিলটি চাষ শুরু হয় আমরা প্রত্যেক সদস্যরা ৭০ হাজার টাকা করে হারি (চাঁদা) দিয়ে মাছ চাষ শুরু করি। দুই বছর চাষ অন্তে প্রত্যেককে ৭৫ হাজার টাকা করে এবং কাউকে কাউকে এক লক্ষ টাকা পর্যন্ত ফেরত প্রদান করি। বাঁকি লভ্যাংশের টাকা প্রকল্প পুনরায় চাষ করার জন্য রেখে দেই।

কিন্তু গত পাঁচ আগস্ট ২৪ এর পর আবু হুরায়রা কথিত সমন্বয়ক সেজে প্রশাসনের সহায়তা নিয়ে বিলের পানি ছেড়ে দেয় এবং মাছ চাষ করতে দিবে না, করলেও বিষ প্রয়োগ করবে বলে হুমকি-ধমকি দেয় একবার বিষও প্রয়োগ করা হয়। এসব জটিলতার কারণে বর্তমানে মাছ চাষ বন্ধ রয়েছে এবং বিলের মেয়াদ আরো প্রায় আড়াই বছর থাকায় বিলের জমির মালিকদের টাকা প্রদানসহ পুনরায় মাছ চাষের জন্য কিছু লভ্যাংশ অংশীদারদের সাথে নিয়মিত সভা করে সবার সম্মতিক্রমে গচ্ছিত রাখা হয়।

কিন্তু বারবার মাছ চাষ করার চেষ্টা করলেও এই আবু হুরায়রা বিভিন্ন হুমকি- ধমকি দিয়ে আমাদেরকে বাধাগ্রস্ত করেছে। তার সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুলের সাথে সরাসরি কথা হয় বলেও ভয়-ভীতি দেখান এবং বিভিন্ন জায়গায় তা বলে বেড়ান।

তিনি আরও বলেন, আমি বিএনপির একজন কর্মী হিসেবে দলের ভাবমূর্তি রক্ষার জন্য আজ সংবাদ সম্মেলন করছি। আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা এবং আমার দলকে বিতর্কিত করতেই আবু হুরায়রা এরকম অপপ্রচার চালাচ্ছে। আমি তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেব।

এ সময় উক্ত বিলের অন্যান্য সদস্যরা আব্দুর রাজ্জাক, সুলতান হোসেন, হবিবর রহমান, রফিক উদ্দিন, রেজাউল করিম, আঃ সালামসহ অধিকাংশ সদস্য উপস্থিত থেকে কছিমউদ্দিন জোয়ার্দারের বক্তব্যের সাথে একাত্মতা প্রকাশ করেন। তাঁরা সকলে বলেন, আমরা প্রকল্পের মেয়াদ পর্যন্ত মাছ চাষ করতে চাই। কিন্তু এই আবু হুরায়রা প্রকল্পের সদস্যও না। তার বাবা সদস্য অথচ আমাদেরকে বারবার বাধাগ্রস্ত করে কৃষকদের ক্ষতিগ্রস্ত করছে। আমরা তার আইনানুগ শাস্তির দাবি করছি।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park