
মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধিঃ
রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রুপরেখা ৩১ দফা বাস্তবায়নে লক্ষে নেত্রকোণা জেলা জাতীয়তাবাদী দল (বিএনপি) মহিলাদলের সভানেত্রী এডভোকেট রোকসানা কানিজ চৌধুরী পলমলের নেতৃত্বে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে মোহনগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী মহিলা দল।
বিএনপি’র ঘোষিত “৩১ দফা এটি অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠার রূপরেখা।”
আজ বুধবার (২২ অক্টোবর) বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গণসংযোগ ও লিফলেট বিতরণকালে এসব কথা বলেন তিনি।
পলমল বলেন, “এই ৩১ দফা জনগণের দ্বারে দ্বারে পৌঁছাতে হবে।”
বিকাল ৪ টায় মোহনগঞ্জ পৌর শহরের শহীদ মিনার থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন এলাকায় গিয়ে গণসংযোগ শেষ হয়। লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন, মোহনগঞ্জ পৌর বিএনপির সভাপতি ভিপি জাহাঙ্গীর আলম, মোহনগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী (বিএনপি) মহিলা দলের নেত্রী রেবেকা আক্তার ,মদন উপজেলা মহিলা দলের সভানেত্রী শিরিন আক্তার, আটপাড়া উপজেলা মহিলা দলের নেত্রী।
Leave a Reply