
আশরাফুল হক রুবেল, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
বিগত ১৫ বছরে ব্যবসায়ীরা তাদের মুলধন হারিয়েছে। শেয়ার বাজার কেলেঙ্কারি,ব্যাংক থেকে ঋন না দেয়া, ব্যবসায়ীদের আর্থিক নিরাপত্তা না পাওয়া এবং পণ্যের দাম ওঠানামার কারনে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছে। জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় আসলে ব্যবসায়ীদের জন্য বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি হবে। কুড়িগ্রামের ফুলবাড়িতে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন। তিনি আরো বলেন, বিএনপি দেশের অর্থনীতি সচল রাখতে ব্যবসায়ীদের দিকে বিশেষ নজর দিবে।

ফুলবাড়ী চেম্বারে আয়োজিত মত বিনিময় সভায় এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ি উপজেলা বিএনপির প্রাক্তন সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল,সাঃ সিনিয়র সহ সভাপতি লোকমান হোসেন, জেলা বিএনপির সদস্য রবিউল ইসলাম লেবু,রাশেদুল ইসলাম, ফুলবাড়ী চেম্বার সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক ইসরায়েল হোসেন সহ ব্যাবসায়ীরা।
Leave a Reply