
আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর রাণীনগর উপজেলার কৃষি ও কৃষক বান্ধব কৃষি কর্মকর্তা ফারজানা হককে বদলীজনিত বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। তিনি রাজশাহী জেলার বোয়ালিয়া উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে পদায়িত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের আয়োজনে সম্প্রতি উপজেলা কৃষক প্রশিক্ষণ সেন্টারে এক বিদায়ী সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা হক ও উপ-সহকারি কৃষি কর্মকর্তা এবিএম আব্দুল হাইকে বদলীজনিত বিদায়ী এবং উপ-সহকারি কৃষি কর্মকর্তা সাহার আলী সোনারকে অবসরজনিত সংবর্ধনা প্রদান করা হয়। এসময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলাম, কৃষি অফিসের সকল কর্মকর্তা-কর্মচারীসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, উপজেলা কৃষি অফিসের এক ক্রান্তিকালে কৃষি অফিসার হিসেবে হাল ধরেন ফারজানা হক স্যার। এর আগে যেহেতু তিনি উপজেলাতে দীর্ঘদিন যাবত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হিসেবে দায়িত্বপালন করেছিলেন তাই তিনি সহজেই অফিসের সেই ক্রান্তিকালকে দূর করে সমন্বয়ের মাধ্যমে সুন্দর ও মনোরম একটি পরিবেশে উপজেলা কৃষি অফিসকে ফিরিয়ে আনতে সক্ষম হোন। ফারজানা হক স্যারের নেতৃত্বে পুরো কৃষি অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারীরা একটি টিম হিসেবে কাজ করেছে যে টিমের সকল সদস্যদের মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ কাজের পরিবেশ সৃষ্টি হয়েছে। প্রতিটি কৃষি প্রণোদনা সঠিক ভাবে শতভাগ প্রকৃত সুবিধাভোগীদের মাঝে পৌছে দিতে তিনি পুরো টিম নিয়ে কাজ করেছেন। এমন কৃষি কর্মকর্তা একটি উপজেলায় সঠিক ভাবে কাজ করার সুযোগ পেলে সেই উপজেলার কৃষি আর কৃষক নি: সন্দেহে দ্রুত গতিতে এগিয়ে যাবে এবং দেশকে সমৃদ্ধশালী করে তুলতে সক্ষম হবে। আগামীতেও এমনই একজন কৃষি কর্মকর্তা রাণীনগর উপজেলায় আসবেন এবং ফারজানা হক স্যারের সৃজন করা পরিবেশ ও কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখবেন এবং উপজেলার কৃষি আর কৃষককে এগিয়ে নিতে সমন্বয়ের ভিত্তিতে সকলকে সঙ্গে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন এমনটাই প্রত্যাশা ব্যক্ত করা হয়।
Leave a Reply