1. admin@gonosongbad24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় প্রশাসনের নির্দেশনার পরও বৃত্তি আয়োজনের অভিযোগ ধামইরহাটে অসহায় ৮০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ জয়পুরহাটে বসতঘরের আলমারিতে ৯০০ টাপেন্টাডল, ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাণীনগরে জাতীয় যুব দিবস উদযাপন নওগাঁয় জেলা পুলিশের অভিযানে উদ্ধার ৮০টি হারানো মোবাইল, মালিকদের কাছে হস্তান্তর নওগাঁয় ডিবি পুলিশের রাতভর অভিযান, ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ বদলগাছীতে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ভুয়া চিকিৎসাপত্র আর ৯ গুলির ‘নাটক’: শেখ হাসিনাসহ ৮৪ আসামিকে অব্যাহতির সুপারিশ পুলিশের বগুড়ার কাহালুতে গলায় ফাঁস দিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু  বদলগাছী হাসপাতালে দুই নার্সের রোস্টার বিরোধ: সহকর্মীকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ, তিন দিনেও ব্যবস্থা নেই বদলগাছীর বিলাশ বাড়ী ইউনিয়নে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন নওগাঁয় পুলিশের অভিযানে দুটি চোরাই চার্জার অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ, নবজাতক, শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা বদলগাছীতে ভিডব্লিউবি’র ১৯০০ কেজি চাল জব্দ: বাজারে বিক্রির সময় গুদাম থেকে আটক শেরপুর সীমান্তে ১৪৭ বোতল ইস্কাফ সিরাপ জব্দ বদলগাছীতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ২, মোটরসাইকেল উদ্ধার রাণীনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৮৫ শতাংশ সম্পন্ন, জুলাইয়ে চালু আমু-শাজাহানসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে? ষষ্ঠ শ্রেণির আইসিটি বই মুদ্রণজনিত ত্রুটি সংশোধনে ফেরতের নির্দেশ ‘উই রিভোল্ট’—পাঠ্যবইয়ে যেভাবে তুলে ধরা হচ্ছে জিয়াউর রহমানের ঐতিহাসিক ডায়েরির কথা সরকারের সমালোচনা করায় নারীকে পুলিশে দিল বিএনপি নেতা-কর্মীরা বিভাগীয় কমিশনারের নির্দেশেও তথ্য দেয়নি সিলেট জেলা প্রশাসন দিনের ছবি (২৬ অক্টোবর, ২০২৬) কতটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় অর্ণব, কবে-কোথায় আঘাত হানবে শুভ নাকি অশুভ শক্তি ঢাকা-কক্সবাজার রুটে আজ থেকে চলবে ‘মহানগর এক্সপ্রেস’ শিল্পের সঙ্গে উচ্চশিক্ষার যোগসূত্র গড়ছে বিইউএফটি চিকিৎসাশিক্ষায় ৬৩ শতাংশই ছাত্রী, ডেন্টাল ও নার্সিংয়েও এগিয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বেতন বৃদ্ধিতে ধীরে চলো নীতি ধর্ম যার যার… ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ, কেন ফুঁসছে জেন–জি? মধ্যপ্রাচ্যে ভেতরে-ভেতরে ‘লিবারেল বিপ্লব’ নিষিদ্ধ হয়েছিল নাটকটি, স্তালিন দেখেছিলেন ১৪ বার মাদক কারবার: দম্পতির ব্যাংক হিসাবে ১৩ কোটি লেনদেন ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থ মেয়াদে জয়ী লুলা মাদারীপুরের চরমুগরিয়া: ইকোপার্কের নির্মাণকাজ বন্ধ, চুরি হচ্ছে মালামাল সৌদিতে নিরাপত্তাঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ, মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের জন্য বিশেষ পাসপোর্ট জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ভুটানের বিপক্ষে থাকছেন হামজা-ফারহান দীর্ঘদিনের ক্ষমতার অবসান, সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের জয় সিলেটে ২০ শ্রমিকের পরিবার পেল ১০ লাখ টাকা অনুদান এমবাপ্পের জোড়া গোলে তছনছ বার্সার ঘর মির্জাপুরে মহাসড়কের পাশে পড়ে আছে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ মিথিলার কণ্ঠে নতুন গান ‘ভালোবাসি আমি তোমায় বোঝাবো’ চিকিৎসাসেবা বঞ্চিত পাঁচ লাখ মানুষ ডেন্টাল হাইজিনিস্ট থেকে শিল্পী, ফ্লোরিডায় উদ্যোক্তা হিসেবে এগিয়ে চলেছেন সন্দ্বীপের জাহান রিমা চট্টগ্রাম থেকে পরীমনির জন্য ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব

বিদেশি বীজনির্ভরতা কাটাতে কৃষিতে নতুন পরিকল্পনা

  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ২২ বার পঠিত

অর্থনীতি ডেস্ক: একসময় দেশের সোনালি আঁশ হিসেবে পরিচিত পাটের সোনালী ঐতিহ্য নানা ভুল নীতি ও পরিকল্পনার অভাবে সংকুচিত হয়ে পড়েছে। বর্তমানে দেশের পাট উৎপাদনের জন্য প্রয়োজনীয় বীজের প্রায় পুরোটাই আমদানিনির্ভর, যার সিংহভাগ আসে প্রতিবেশী দেশ ভারত থেকে। দেশের মোট চাহিদার প্রায় ৮৫ শতাংশ পাট বীজ বিদেশ থেকে আসায় স্থানীয় বাজারে প্রায়ই অস্থিরতা এবং কৃত্রিম সংকটের আশঙ্কা তৈরি হয়। এ অবস্থার পরিবর্তনে এবং কৃষিকে স্বাবলম্বী করতে সরকার সম্প্রতি দেশীয় বীজ উৎপাদন বাড়ানোর ওপর বিশেষ জোর দিচ্ছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাব অনুযায়ী, দেশে বার্ষিক পাট বীজের চাহিদা প্রায় ছয় হাজার চারশ টন, যার বড় অংশই পূরণ করতে হয় আমদানির মাধ্যমে। এর মধ্যে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন ও স্থানীয় কৃষকদের অবদান মাত্র এক হাজার তিনশ টন। এই বিদেশনির্ভরতা কাটিয়ে উঠতে সার্কের সদস্য দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা জোরদার করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মূল লক্ষ্য হলো দক্ষিণ এশীয় অঞ্চলের জলবায়ুর সঙ্গে মানানসই উন্নত জাতের হাইব্রিড বীজ উৎপাদন এবং প্রযুক্তিগত সক্ষমতা পারস্পরিকভাবে বিনিময় করা।

আমদানির ওপর থেকে এই চাপ কমাতে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ উৎপাদন কর্মসূচির পাশাপাশি দেশেই পাট বীজ বাড়ানোর যুগান্তকারী উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক আবদুর রহিম জানিয়েছেন, কৃষিকে পুরোপুরি স্বয়ংসম্পূর্ণ করতে এবং বিদেশের ওপর নির্ভরতা শূন্যের কোঠায় নামিয়ে আনতে কাজ চলছে। তিনি দাবি করেন, বর্তমানে ভারতের চেয়েও ভালো মানের পাট ও গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ দেশেই উৎপাদন করা সম্ভব হচ্ছে, যা ভবিষ্যতে কৃষকদের স্বস্তি দেবে।

ফসলের উৎপাদন বাড়াতে গিয়ে জমিতে অতিরিক্ত রাসায়নিক ও কীটনাশকের যত্রতত্র ব্যবহার রোধেও কঠোর পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে। মাটির প্রাকৃতিক গুণাগুণ ও উর্বরতা ফিরিয়ে আনতে ডলোচুন প্রয়োগ এবং ইউরিয়া সারের বিকল্প হিসেবে জৈব সার তৈরিতে ধঞ্চে চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে। এছাড়া ক্ষতিকর পোকামাকড় দমনে ক্ষতিকর বিষাক্ত কীটনাশকের পরিবর্তে পরিবেশবান্ধব ফেরোমোন ও হলুদ আঠালো ফাঁদ ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। স্বাস্থ্যঝুঁকি কমানো ও মিষ্টির বিকল্প হিসেবে স্টেভিয়া পাতার বাণিজ্যিক চাষ সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে এই কার্যক্রমে।

তবে এসব বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। আন্তর্জাতিক বীজ সরবরাহকারী ও বহুজাতিক রাসায়নিক কোম্পানিগুলোর বাণিজ্যিক প্রভাব ও সিন্ডিকেটের দৌরাত্ম্য মোকাবিলা করতে পারলে তবেই এসব উদ্যোগ সফল হবে। কৃষি অর্থনীতিবিদ ড. জাহাঙ্গীর আলম মনে করেন, মাঠপর্যায়ে যথাযথ বাস্তবায়নের মাধ্যমে উৎপাদন খরচ কমানো গেলে কৃষক ও ভোক্তা উভয় পক্ষই ব্যাপকভাবে উপকৃত হবেন।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park