1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

বিনা পয়সায় গেটম্যানের দায়িত্ব পালন করছে রাণীনগরের নিরু মন্ডল ॥ চলছে না সংসার

  • প্রকাশের সময় : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ২৭৬ বার পঠিত

আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি:

রেললাইনের মাধ্যমে দুই ভাগে বিভক্ত নওগাঁর রাণীনগর উপজেলা। গোনা ইউনিয়নের অনেক গ্রাম রেললাইনের পূর্ব পাশে অবস্থিত। যার ফলে ইউনিয়ন পরিষদে নানা প্রয়োজনে যেতে উপজেলার বড়বড়িয়া, বিজয়কান্দি, আকনাসহ দশটির বেশি গ্রামের বাসিন্দাদের রেললাইনে একটি গেট না থাকার কারণে মাত্র ৪কিমি দূরত্বে অবস্থিত গোনা ইউনিয়ন পরিষদে যেতে ১৫কিমি রাস্তা ঘুরে যেতে হয়।

 

এমন ভোগান্তি থেকে রক্ষা পেতে রেল কর্তৃপক্ষের মৌখিক অনুমতি সাপেক্ষে বড়বড়িয়া গ্রামের বাসিন্দারা নিজ দায়িত্বে বড়বড়িয়া-গোনা পাঁকা রাস্তার রেললেইনের নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন স্থানে বাঁশ দিয়ে অস্থায়ী রেলগেট নির্মাণ করে। সেই গেটে বিনা পয়সায় গেটম্যানের দায়িত্ব পালন করে আসছে বড়বড়িয়া গ্রামের মৃত মকবুল মন্ডলের ছেলে নিরু মন্ডল। প্রতিদিন যে’কটি ভ্যান, সাইকেল, মোটরসাইকেল কিংবা অন্যান্য যানবাহন পারাপার হওয়ার সময় যে টাকা দেয় আর নিজের অর্থায়নের ছোট্ট দোকানে যে’কটি টাকা বিক্রি হয় সেই দিয়ে কোনমতে চলছে নিরুর পরিবার। নিরু দিন-রাত এমন মহৎ দায়িত্ব পালন করলেও স্থানীয়সহ কারো নজর নেই তার প্রতি।

 

গেটম্যান নিরু মন্ডল জানান, বেশ কয়েকবার উদ্যোগ নিলেও লোক না পাওয়ার কারণে গেইট করা সম্ভব হয়নি। ইতিপূর্বে কোন গেটম্যান না থাকার কারণে মোটরসাইকেল নিয়ে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে একাধিকবার দুর্ঘটনাও ঘটেছে। ফলে কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষের ভোগান্তি দিন দিন চরমে রূপ নিলে প্রায় বছর খানেক আগে গ্রামবাসীরা আর্থিক ভাবে মাসিক বেতনের মাধ্যমে তাকে অস্থায়ী রেলগেটে দায়িত্ব পালনের কথা বলেন। অপরদিকে নিরু শারীরিক ভাবে অসুস্থ্য হওয়ার কারণে তেমন ভারী কাজ করতে পারেন না। তাই গ্রামবাসীদের আশ্বাসের উপর গেটম্যানের দায়িত্ব গ্রহণ করেন। কিন্তু পরবর্তিতে গ্রামবাসীরা আর নিরুর খোঁজখবর রাখে না। অনেকই রেললাইন পার হওয়ার সময় নিরুকে কিছু টাকা দেয় আবার অনেকেই দেয় না। এছাড়া অবসর সময়ে বাড়তি আয়ের জন্য নিরু নিজস্ব অর্থায়নে ছোট্ট একটি দোকান দিলেও সেখানে তেমন একটা বিক্রি হয় না। তাই দিন যতই যাচ্ছে ততই তার দোকানের পুজি হারিয়ে যাচ্ছে। এমতাবস্থায় সন্তানদের পড়ালেখার খরচসহ নিরু তার পরিবার চালাতে গিয়ে হিমশিম খাচ্ছেন। এমন স্বেচ্ছাসেবী কাজ করলেও নিরু এখন পর্যন্ত সরকারের কোন সুযোগ-সুবিধাও পান না। তাই স্থানীয় বাসিন্দা, স্থানীয় প্রশাসনসহ সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা না পেলে আর বেশিদিন তার পক্ষে এমন দায়িত্ব পালন করা সম্ভব হবে বলে জানিয়েছেন গেটম্যান নিরু মন্ডল।

 

বড়বড়িয়া গ্রামের বাসিন্দা হাসিবুল ইসলাম রাজু বলেন আজ নিরু গেটম্যানের দায়িত্ব পালন করছে বলেই বড়বড়িয়া রেলগেট সহজেই পার হয়ে হাজার হাজার মানুষ কম সময়ে এপার-ওপার চলাচল করতে পারছে। কাউকে আর ১৫কিলোমিটার ঘুরে গোনা ইউনিয়ন পরিষদসহ অন্যান্য স্থানে যেতে হচ্ছে না। গ্রামবাসীদের অন্তত গরীব দিনমজুর নিরুকে মাসিক ভাবে সহযোগিতা করা উচিত। একাধিকবার এমন উদ্যোগ গ্রহণ করেও তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। যদি নিরু তার দায়িত্ব ছেড়ে চলে যান তাহলে আবার ১৫কিমি রাস্তা ঘুরে যাওয়ার ভোগান্তিতে পড়তে হবে সবাইকে। তাই দ্রুতই গ্রামবাসীসহ চলাচলকারী সকল পথচারীদের নিরুর পাশে দাঁড়ানোর বিশেষ অনুরোধ জানিয়েছেন তিনি।

 

সান্তাহার রেলওয়ে বিভাগের উর্দ্ধতন উপ-সহকারি প্রকৌশলী আব্দুর রহমান মুঠোফোনে জানান রাণীনগরের বড়বড়িয়া রেলগেট অনুমোদিত নয়। তাই ওখানে দায়িত্ব পালনকারীকে নিজ দায়িত্বে সব কিছু করতে হবে। ওই রেলগেটসহ আরো কয়েকটি রেলগেট অনুমোদনের জন্য আবেদন করা হয়েছে। অনুমোদিত হলে পরবর্তিতে আইন অনুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান জানান খোঁজ খবর নিয়ে নিরু মন্ডলের জন্য কোন সুযোগ-সুবিধার ব্যবস্থা করা যায় কিনা সেই বিষয়ে তিনি পদক্ষেপ গ্রহণ করবেন।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park