
মশিউর রহমান খান, বিশেষ প্রতিনিধি, জয়পুরহাট
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আগামী ৭ অক্টোবর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত শিক্ষক-কর্মচারীর মহাসমাবেশকে সফল করার লক্ষ্যে জয়পুরহাটে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
৩ অক্টোবর (শুক্রবার) বাদ মাগরিব সদর উপজেলার সরদারপাড়াস্থ নভো টাচ্ হাউজিং মিলনায়তনে বাংলাদেশ শিক্ষক সমিতির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শিক্ষক জয়পুরহাট জেলা শাখার শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সদস্য সচিব ও চাঁদপুর হাই স্কুলের প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক সমিতির জয়পুরহাট সদর উপজেলা শাখার সভাপতি মো. জাহিদুল ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. কামরুল ইসলাম, প্রচার সম্পাদক মো. মশিউর রহমান খান, অর্থ সম্পাদক মো. শাহাদাত হোসেন, দপ্তর সম্পাদক মো. রাসেল চৌধুরীসহ বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ।
সভায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন, সভাপতি মো. জাহিদুল ইসলাম। প্রধান অতিথি মো. আলমগীর হোসেন তাঁর বক্তব্যে বিশ্ব শিক্ষক দিবসের তাৎপর্য তুলে ধরে মহাসমাবেশ সফল করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
সভায় শিক্ষকগণ শিক্ষা ব্যবস্থা ও শিক্ষক সমাজের নানাবিধ সমস্যা-সমাধান নিয়ে মতামত প্রকাশ করেন।
Leave a Reply