1. admin@gonosongbad24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় প্রশাসনের নির্দেশনার পরও বৃত্তি আয়োজনের অভিযোগ ধামইরহাটে অসহায় ৮০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ জয়পুরহাটে বসতঘরের আলমারিতে ৯০০ টাপেন্টাডল, ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাণীনগরে জাতীয় যুব দিবস উদযাপন নওগাঁয় জেলা পুলিশের অভিযানে উদ্ধার ৮০টি হারানো মোবাইল, মালিকদের কাছে হস্তান্তর নওগাঁয় ডিবি পুলিশের রাতভর অভিযান, ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ বদলগাছীতে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ভুয়া চিকিৎসাপত্র আর ৯ গুলির ‘নাটক’: শেখ হাসিনাসহ ৮৪ আসামিকে অব্যাহতির সুপারিশ পুলিশের বগুড়ার কাহালুতে গলায় ফাঁস দিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু  বদলগাছী হাসপাতালে দুই নার্সের রোস্টার বিরোধ: সহকর্মীকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ, তিন দিনেও ব্যবস্থা নেই বদলগাছীর বিলাশ বাড়ী ইউনিয়নে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন নওগাঁয় পুলিশের অভিযানে দুটি চোরাই চার্জার অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ, নবজাতক, শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা বদলগাছীতে ভিডব্লিউবি’র ১৯০০ কেজি চাল জব্দ: বাজারে বিক্রির সময় গুদাম থেকে আটক শেরপুর সীমান্তে ১৪৭ বোতল ইস্কাফ সিরাপ জব্দ বদলগাছীতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ২, মোটরসাইকেল উদ্ধার রাণীনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৮৫ শতাংশ সম্পন্ন, জুলাইয়ে চালু আমু-শাজাহানসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে? ষষ্ঠ শ্রেণির আইসিটি বই মুদ্রণজনিত ত্রুটি সংশোধনে ফেরতের নির্দেশ ‘উই রিভোল্ট’—পাঠ্যবইয়ে যেভাবে তুলে ধরা হচ্ছে জিয়াউর রহমানের ঐতিহাসিক ডায়েরির কথা সরকারের সমালোচনা করায় নারীকে পুলিশে দিল বিএনপি নেতা-কর্মীরা বিভাগীয় কমিশনারের নির্দেশেও তথ্য দেয়নি সিলেট জেলা প্রশাসন দিনের ছবি (২৬ অক্টোবর, ২০২৬) কতটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় অর্ণব, কবে-কোথায় আঘাত হানবে শুভ নাকি অশুভ শক্তি ঢাকা-কক্সবাজার রুটে আজ থেকে চলবে ‘মহানগর এক্সপ্রেস’ শিল্পের সঙ্গে উচ্চশিক্ষার যোগসূত্র গড়ছে বিইউএফটি চিকিৎসাশিক্ষায় ৬৩ শতাংশই ছাত্রী, ডেন্টাল ও নার্সিংয়েও এগিয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বেতন বৃদ্ধিতে ধীরে চলো নীতি ধর্ম যার যার… ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ, কেন ফুঁসছে জেন–জি? মধ্যপ্রাচ্যে ভেতরে-ভেতরে ‘লিবারেল বিপ্লব’ নিষিদ্ধ হয়েছিল নাটকটি, স্তালিন দেখেছিলেন ১৪ বার মাদক কারবার: দম্পতির ব্যাংক হিসাবে ১৩ কোটি লেনদেন ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থ মেয়াদে জয়ী লুলা মাদারীপুরের চরমুগরিয়া: ইকোপার্কের নির্মাণকাজ বন্ধ, চুরি হচ্ছে মালামাল সৌদিতে নিরাপত্তাঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ, মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের জন্য বিশেষ পাসপোর্ট জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ভুটানের বিপক্ষে থাকছেন হামজা-ফারহান দীর্ঘদিনের ক্ষমতার অবসান, সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের জয় সিলেটে ২০ শ্রমিকের পরিবার পেল ১০ লাখ টাকা অনুদান এমবাপ্পের জোড়া গোলে তছনছ বার্সার ঘর মির্জাপুরে মহাসড়কের পাশে পড়ে আছে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ মিথিলার কণ্ঠে নতুন গান ‘ভালোবাসি আমি তোমায় বোঝাবো’ চিকিৎসাসেবা বঞ্চিত পাঁচ লাখ মানুষ ডেন্টাল হাইজিনিস্ট থেকে শিল্পী, ফ্লোরিডায় উদ্যোক্তা হিসেবে এগিয়ে চলেছেন সন্দ্বীপের জাহান রিমা চট্টগ্রাম থেকে পরীমনির জন্য ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব

বেড়িবাঁধ দ্রুত সংস্কার, খাল খনন ও স্লুইচ গেট নির্মাণের দাবিতে স্মারকলিপি প্রদান

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ৯৯ বার পঠিত

সাতক্ষীরা প্রতিনিধিঃ

পাইকগাছার রাড়ুলী জেলে পল্লী এলাকার কপোতাক্ষের ভাঙ্গনকবলিত বেড়িবাঁধ দ্রুত সংস্কার ও বাঁকা চরের বিলের জলাবদ্ধতা নিরসনে খাল খনন এবং স্লুইচ গেট  (কাল ভার্ট)  নির্মাণের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।  উপজেলা ক্লাইমেট জাস্টিস ফোরাম এর পক্ষ থেকে মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বরাবর স্মারকলিপি প্রদান করেন ফোরামের নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা ক্লাইমেট জাস্টিস ফোরামের সভাপতি প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকার, সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, অখিল কুমার মন্ডল ও বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাওসেড এর কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার   মানিক লাল বসু।  স্মারকলিপির মাধ্যমে উপজেলা ক্লাইমেট জাস্টিস ফোরামের নেতৃবৃন্দ বলেন উপজেলার রাড়ুলী জেলে পল্লী এলাকার কপোতাক্ষ নদের অব্যাহত ভাঙ্গনে ওই এলাকার বহু ঘর বাড়ি নদী গর্ভে বিলিন হয়ে গেছে। জেলে সম্প্রদায় সহ অন্যান্য অনেক পরিবার গৃহহীন হয়েছে। ভাঙ্গন রোধে তেমন কোন কার্যকর পদক্ষেপ বাস্তবায়ন না করায় প্রতিবছর বর্ষা মৌসুম এবং প্রাকৃতিক দুর্যোগে প্লাবিত হয়ে এলাকার মানুষ এবং সরকারি সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বর্তমানে রাড়ুলী পূর্ব পাড়া হতে জেলে পল্লী হয়ে ইউনিয়ন পরিষদ সংলগ্ন খেয়াঘাট পর্যন্ত ৮০০ মিটার এলাকা ঝুঁকিপূর্ণ রয়েছে। এখানকার ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে কয়েক কোটি টাকার উন্নয়ন কাজ চলমান রয়েছে। প্রথম দিকে কাজ চলমান থাকলে ও  বর্তমানে কোন অগ্রগতি নাই। আগামী বর্ষা মৌসুমের আগেই চলমান উন্নয়ন কাজ সম্পন্ন করা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে  সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট জোর দাবি জানান ফোরামের নেতৃবৃন্দ। অপরদিকে কপোতাক্ষ নদ খনন করার ফলে   পানি নিষ্কাশন ব্যবস্থা সচল না রেখে খননকৃত মাটি  অপরিকল্পিত ভাবে নদের পাশ দিয়ে রাখায় বাঁকা চরের বিলের পানি সরবরাহ ব্যবস্থা বন্ধ হয়ে গিয়েছে। ফলে স্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এ কারণে চরের বিলের ৬০০ বিঘা জমির কৃষি ফসল ও মৎস্য উৎপাদন এবং সাধারণ মানুষের স্বাভাবিক জীবন চরম ব্যহত হচ্ছে। এখানকার জলাবদ্ধতা নিরসনে পানি সরবরাহ সরকারি খাল খনন এবং কপোতাক্ষ নদ ও খালের সংযোগ স্থলে একটি স্লুইচ গেট নির্মাণ জরুরি।

এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপ কামনা করেন উপজেলা ক্লাইমেট জাস্টিস ফোরামের নেতৃবৃন্দ।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park