
বেলাব (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর বেলাবতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কতৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণ, আলোচনা সভা ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ (২১ অক্টোবর) মঙ্গলবার সকাল ১১ টা
চর-উজিলাব ইউনিয়ন-নারায়ণপুর ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে চর-উজিলাব ও নারায়ণপুর ইউনিয়নের বিভিন্ন হাট বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কতৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা লেঃ কর্ণেল (অব:) জয়নুল আবেদীন।
বেলাব উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী আবু তারেক আব্দুল্লাহ আল হোসাইন ভূইয়ার সভাপতিত্বে বারৈচা বাজার বর্ণিক সমিতির সভাপতি মোঃ মশিউজ্জামান (মশি) পরিচালনায় উপস্থিত ছিলেন বেলাব উপজেলা বিএনপির সাবেক সভাপতি এড.অলিউর রহমান কাওসার,সাবরক সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দীন ভূইয়া,সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ মাসুদ রানা,নরসিংদী জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম, পাটুলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ নয়ন ভূইয়া,উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম আঙ্গুর মাষ্টার,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ ওমর ফারুক ভূইয়া, আব্দুল কাদির জিলানী রাকিব,হাজী জাকির হোসেন, উপজেলা যুবদলের সদস্য খন্দকার আল রিয়াদ মামুন,মোঃ মোবারক হোসেন,মোহাম্মদ মাহালম আহমেদ, নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক সদস্য ও উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী আজিজুল হক রুবেল, সাধারণ সম্পাদক প্রার্থী আশিকুর রহমান পিয়াল,বারৈচা অর্নাস কলেজ শাখার সভাপতি মোঃ সোহেল মিয়া’সহ নারায়ণপুর ইউনিয়ন ও চর উজিলাব ইউনিয়ন সকল বিএনপি ও অঙ্গ সংগঠনে নেতৃত্ববৃন্দ।
Leave a Reply