
বেলাব (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদী-৪ আসন হতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী,নরসিংদী জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সরদার সাখাওয়াত হোসেন বকুলের পক্ষে নারায়ণপুর ইউনিয়নে লিফলেট বিতরণ করা হয়েছে।
গতকাল বিকালে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের নারায়ণপুর বাসস্ট্যান্ড ও বাজার রোডে লিফলেট বিতরণ করেন নারায়ণপুর ইউনিয়ন যুবদল দলের নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণপুর ইউনিয়ন যুবদলের নেতা মোঃজাকির হোসেন ফরাজী,মোঃ মিন্টু মিয়া, বিদ্যুৎ আহমেদ,মোঃ জুনাইদ আহমেদ ও মাসুদ মিয়া’ সহ স্থানীয় নেতৃবৃন্দ।
মোঃ জাকির হোসেন ফরাজী বলেন, বিএনপির দুর্দিনে সরদার সাখাওয়াত হোসেন বকুল নেতাকর্মীদের আগলে রেখেছিলেন। বিভিন্ন সময় কর্মীদের সার্বিকভাবে সহযোগিতা করেছেন। মামলা-মোকদ্দমার ক্ষেত্রে তিনি সকল ধরনের আইনি সহায়তা দিয়েছেন। পাশাপাশি সাধারণ মানুষের কল্যাণে তিনি সবসময় সবধরনের সহায়তা করে থাকেন। নরসিংদী-৪ আসনে কর্মীবান্ধব এই নেতাকে আমরা এমপি হিসেবে দেখতে চাই।
Leave a Reply