
আলমগীর পাঠান, বেলাব(নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদী জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সরদার সাখাওয়াত হোসেন বকুলকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন আলহাজ্ব সরদার সাখাওয়াত হোসেন বকুলের সমর্থক নেতাকর্মীরা।
১৯ অক্টোবর (রবিবার) বিকালে উপজেলার সল্লাবাদ ইউনিয়ন ও নারায়ণপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে কুরুচিপূর্ণ বক্তব্যকারী নরসিংদী জেলা বিএনপি সদস্য মো. হারুনুর রশীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বেন করে সল্লাবাদ ধনু মাষ্টার উচ্চ বিদ্যালয়ের মোড় থেকে মিছিলটি বের করে নারায়ণপুর বাজার হয়ে ঢাকা-সিলেট মহাসড়কের প্রদক্ষিন করে নারায়ণপুর বাসস্ট্যান্ডে সমাবেশ করেন।
প্রতিবাদ সভায় অংশ নেয় সল্লাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল ইসলাম তানভির, নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রশিদুল ইসলাম লাল মিয়া, নরসিংদী জেলা বিএনপির সাবেক সদস্য ডাঃ শাহ আলম হুদা কাজল, নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল বাছেদ(মাষ্টার), সল্লাবাদ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মিজানুর রহমান, বেলাব উপজেলা যুবদলের নেতা মো. রবিন মোল্লা,মো. মাসুদ মোল্লা, বিএনপির নেতা মো. বাদল মিয়া, নারায়ণপুর ইউনিয়ন যুবদলের নেতা জাকির হোসেন প্রমুখ।
সল্লাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জহিরুল ইসলাম তানভির বলেন, আলহাজ্ব সরদার সাখাওয়াত হোসেন বকুল ১৭ টি বছর তৃনমুল পর্যায়ের বিএনপির খোঁজ নিয়েছেন, সুখে-দুঃখে পাশে থেকেছেন, বকুল সরদারের জনপ্রিয়তা দেখে অনেক হাইব্রিড নেতার মাথা খারাপ হয়ে গেছে, তাই তারা কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছে। আমরা নরসিংদী জেলা বিএনপি থেকে হারুনুর রশিদের বহিষ্কার দাবি করছি।
Leave a Reply