1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

“বৈষম্যহীন নতুন বাংলা বিনির্মাণে জুলাই যোদ্ধাদের ভুলে গেলে চলবে না”                                                                                  —–নওগাঁ জেলা প্রশাসক

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ২৪৮ বার পঠিত

আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেছেন নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে গিয়ে চব্বিশের জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হওয়া শহীদ ও আহতদের ভুলে গেলে চলবে না। এই বাংলার মানুষকে নতুন করে পরাধীনতার শিকল থেকে মুক্ত করতে, বৈষম্যের খাঁচা থেকে মুক্ত করতে, বাক স্বাধীনতা ফিরিয়ে আনতে এই যোদ্ধাদের ভ’মিকা অনস্বীকার্য। তাই যতটুকু পারা যায় গণঅভ্যুত্থানে হওয়া শহীদদের পরিবার ও আহতদের সহযোগিতা ও বিভিন্ন ধরণের সুযোগ-সুবিধা প্রদানের চেস্টা অব্যাহত রাখতে হবে। তাদের প্রতি আমাদের সম্মান প্রদান করাও একটি দায়িত্ব। তাই এই যোদ্ধাদের প্রতি সরকারের পাশাপাশি দেশের বিত্তবানদেরও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে তিনি আহ্বান জানান।

 

বৃহস্পতিবার নওগাঁ সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে চব্বিশের জুলাই-আগস্টের যোদ্ধাদের মাঝে স্বাস্থ্য কার্ড ও সরকারের প্রদান করা উপহারের অর্থ বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে এই কথাগুলো বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁর সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম।

 

এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ এইচ ইরফান উদ্দিন আহমেদ, নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: জাহিদ নজরুল চৌধুরী, ডেপুটি সিভিল সার্জন ডা: মুনির উদ্দিন আকন্দ, নওগাঁ জেলার ছাত্র প্রতিনিধিবৃন্দ। মোট ৫৭টি স্বাস্থ্য কার্ড উপস্থিত জুলাই যোদ্ধাদের মধ্যে বিতরণ করা হয়। এই কার্ডধারীরা সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র থেকে বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণের সুবিধা পাবেন। এছাড়া জেলা প্রশাসক নিজ কার্যালয়ে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত হওয়া ছাত্র-জনতাদের মাঝে এককালীন অনুদানের অর্থ হিসেবে সরকার কর্তৃক প্রদত্ত উপহারের মোট বারোটি চেক হস্তান্তর করেন।

 

নওগাঁর ৫৭জন আহত যোদ্ধার মধ্যে একজন হচ্ছেন জুনাইদ হোসেন। ২০২৪ সালের ১৮ জুলাই শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় ছাত্রলীগের লাঠিয়াল বাহিনীর হামলায় গুরুতর আহত হন তিনি। সেই ভয়াবহ দিনের কথা স্মরণ করে জুনাইদ বলেন, আমরা সেদিন রাজপথে নেমেছিলাম পুনরায় একটি মুক্ত গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে। কিন্তু আমাদের কণ্ঠ রোধ করতে তৎকালীন স্বৈরাচারী সরকারের পৃষ্ঠপোষকতায় কিছু অপশক্তি বর্বর হামলা চালায়। আমি সেদিন বর্বর মারপিটের শিকার হলেও মনোবল হারাইনি। আজ সরকার আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। আমরা অনেক খুশি। সরকারের বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণের যাত্রায় সবাইকে যুক্ত হতে তিনি আহ্বান জানান।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park