1. admin@gonosongbad24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় প্রশাসনের নির্দেশনার পরও বৃত্তি আয়োজনের অভিযোগ ধামইরহাটে অসহায় ৮০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ জয়পুরহাটে বসতঘরের আলমারিতে ৯০০ টাপেন্টাডল, ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাণীনগরে জাতীয় যুব দিবস উদযাপন নওগাঁয় জেলা পুলিশের অভিযানে উদ্ধার ৮০টি হারানো মোবাইল, মালিকদের কাছে হস্তান্তর নওগাঁয় ডিবি পুলিশের রাতভর অভিযান, ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ বদলগাছীতে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ভুয়া চিকিৎসাপত্র আর ৯ গুলির ‘নাটক’: শেখ হাসিনাসহ ৮৪ আসামিকে অব্যাহতির সুপারিশ পুলিশের বগুড়ার কাহালুতে গলায় ফাঁস দিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু  বদলগাছী হাসপাতালে দুই নার্সের রোস্টার বিরোধ: সহকর্মীকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ, তিন দিনেও ব্যবস্থা নেই বদলগাছীর বিলাশ বাড়ী ইউনিয়নে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন নওগাঁয় পুলিশের অভিযানে দুটি চোরাই চার্জার অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ, নবজাতক, শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা বদলগাছীতে ভিডব্লিউবি’র ১৯০০ কেজি চাল জব্দ: বাজারে বিক্রির সময় গুদাম থেকে আটক শেরপুর সীমান্তে ১৪৭ বোতল ইস্কাফ সিরাপ জব্দ বদলগাছীতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ২, মোটরসাইকেল উদ্ধার রাণীনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৮৫ শতাংশ সম্পন্ন, জুলাইয়ে চালু আমু-শাজাহানসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে? ষষ্ঠ শ্রেণির আইসিটি বই মুদ্রণজনিত ত্রুটি সংশোধনে ফেরতের নির্দেশ ‘উই রিভোল্ট’—পাঠ্যবইয়ে যেভাবে তুলে ধরা হচ্ছে জিয়াউর রহমানের ঐতিহাসিক ডায়েরির কথা সরকারের সমালোচনা করায় নারীকে পুলিশে দিল বিএনপি নেতা-কর্মীরা বিভাগীয় কমিশনারের নির্দেশেও তথ্য দেয়নি সিলেট জেলা প্রশাসন দিনের ছবি (২৬ অক্টোবর, ২০২৬) কতটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় অর্ণব, কবে-কোথায় আঘাত হানবে শুভ নাকি অশুভ শক্তি ঢাকা-কক্সবাজার রুটে আজ থেকে চলবে ‘মহানগর এক্সপ্রেস’ শিল্পের সঙ্গে উচ্চশিক্ষার যোগসূত্র গড়ছে বিইউএফটি চিকিৎসাশিক্ষায় ৬৩ শতাংশই ছাত্রী, ডেন্টাল ও নার্সিংয়েও এগিয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বেতন বৃদ্ধিতে ধীরে চলো নীতি ধর্ম যার যার… ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ, কেন ফুঁসছে জেন–জি? মধ্যপ্রাচ্যে ভেতরে-ভেতরে ‘লিবারেল বিপ্লব’ নিষিদ্ধ হয়েছিল নাটকটি, স্তালিন দেখেছিলেন ১৪ বার মাদক কারবার: দম্পতির ব্যাংক হিসাবে ১৩ কোটি লেনদেন ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থ মেয়াদে জয়ী লুলা মাদারীপুরের চরমুগরিয়া: ইকোপার্কের নির্মাণকাজ বন্ধ, চুরি হচ্ছে মালামাল সৌদিতে নিরাপত্তাঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ, মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের জন্য বিশেষ পাসপোর্ট জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ভুটানের বিপক্ষে থাকছেন হামজা-ফারহান দীর্ঘদিনের ক্ষমতার অবসান, সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের জয় সিলেটে ২০ শ্রমিকের পরিবার পেল ১০ লাখ টাকা অনুদান এমবাপ্পের জোড়া গোলে তছনছ বার্সার ঘর মির্জাপুরে মহাসড়কের পাশে পড়ে আছে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ মিথিলার কণ্ঠে নতুন গান ‘ভালোবাসি আমি তোমায় বোঝাবো’ চিকিৎসাসেবা বঞ্চিত পাঁচ লাখ মানুষ ডেন্টাল হাইজিনিস্ট থেকে শিল্পী, ফ্লোরিডায় উদ্যোক্তা হিসেবে এগিয়ে চলেছেন সন্দ্বীপের জাহান রিমা চট্টগ্রাম থেকে পরীমনির জন্য ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব

ব্যাটারিচালিত ভ্যান-রিকশার লাইসেন্স বিক্রি কেন্দ্র করে বদলগাছীতে সংঘর্ষ, আহত কয়েকজন

  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৯৬ বার পঠিত

 

বিশেষ প্রতিনিধি
নওগাঁর বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নের গোবরচাপা কাজীর মোড় এলাকায় ব্যাটারিচালিত ভ্যান ও রিকশার লাইসেন্স বিক্রিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে মথুরাপুর ইউনিয়ন ব্যাটারিচালিত ভ্যান ও রিকশা সমিতির সভাপতি মো. আত্তার হোসেনকে বদলগাছী ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২৭ জুন (শনিবার) ধামইরহাট উপজেলার জাহানপুর ইউনিয়নের ব্যাটারিচালিত ভ্যান ও রিকশার লাইসেন্স বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নের গোবরচাপা কাজীর মোড় এলাকায় বিক্রি করা হচ্ছিল। এ সময় মথুরাপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকেও লাইসেন্স বিক্রির কার্যক্রম চলছিল। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, সংঘর্ষের সময় মথুরাপুর ইউনিয়ন পরিষদের লাইসেন্স-সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র এবং আদায়কৃত নগদ অর্থ ছিনিয়ে নেওয়া হয়। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।


আহত সমিতির সভাপতি মো. আত্তার হোসেন অভিযোগ করে বলেন, তাঁদের বৈধ কার্যক্রমে বাধা দিয়ে প্রতিপক্ষ হামলা চালিয়েছে। হামলার সময় গুরুত্বপূর্ণ কাগজপত্র ও নগদ অর্থ নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
অন্যদিকে মো. সুজন রহমান বলেন, ঘটনাটি নিয়ে তাঁদেরও বক্তব্য রয়েছে এবং প্রকৃত ঘটনা তদন্তের মাধ্যমে উদঘাটন হওয়া উচিত। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরপেক্ষ তদন্ত কামনা করেন।
এদিকে স্থানীয় সচেতন মহলের দাবি, এক ইউনিয়নের লাইসেন্স অন্য ইউনিয়নের এলাকায় বিক্রির কারণে ২ নম্বর মথুরাপুর ইউনিয়ন পরিষদ সম্ভাব্য রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। এতে ইউনিয়ন পরিষদের নিজস্ব আয় ও উন্নয়ন কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

জাহানপুর ইউনিয়ন পরিষদের সচিব উত্তম কুমার মন্ডল বলেন, লাইসেন্সগুলো জাহানপুর ইউনিয়নের মধ্যেই বিক্রয় করার জন্য বতুলের কাছে সরবরাহ করা হয়েছে। পরবর্তীতে জানতে পারি বতুল বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নে বিক্রয় করছে। বিষয়টি আইন বহির্ভূত। ফলে তার কাছ থেকে লাইসেন্স ফেরত চাওয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান।

পরে বদলগাছী পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

 

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park